আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাসংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব-২ প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ গণিত বিষয়ের পুরো সিলেবাস থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে দ্বিতীয় পর্বের ২য় অংশ আলোচনা করব।প্রশ্ন: ক্ষেত্র বলতে কী বোঝ? ক্ষেত্রফল কী?উত্তর: কোনো নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ জায়গা, যার নির্দিষ্ট পরিমাপ আছে, তাই ক্ষেত্র। ক্ষেত্রের পরিমাপই হচ্ছে ক্ষেত্রটির ক্ষেত্রফল।প্রশ্ন: ১ বর্গমিটার = কত বর্গ সেন্টিমিটার?উত্তর: ১ বর্গমিটার = ১০,০০০ বর্গ সেন্টিমিটারপ্রশ্ন: ১ এয়র = কত বর্গমিটার?উত্তর: ১ এয়র = ১০০ বর্গমিটার।প্রশ্ন: ১ হেক্টর = কত বর্গমিটারউত্তর: ১ হেক্টর = ১০,০০০ বর্গমিটার।প্রশ্ন: আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো।উত্তর: আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য×প্রস্থপ্রশ্ন: দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটি লেখো।উত্তর: দৈর্ঘ্য = ক্ষেত্রফল×প্রস্থপ্রশ্ন: প্রস্থ নির্ণয়ের সূত্রটি লেখো।উত্তর: প্রস্থ = ক্ষেত্রফল×দৈর্ঘ্যপ্রশ্ন: কত বছরে ১ যুগ?উত্তর: ১২ বছরে ১ যুগ।প্রশ্ন: এক শতাব্দী=কত বছর?উত্তর: এক শতাব্দী=১০০ বছরপ্রশ্ন: দেশীয় রীতিতে যখন রাত ২টা ১৫ মিনিট, আন্তর্জাতিক রীতিতে তখন সময় কত?উত্তর: দেশীয় রীতিতে যখন রাত ২টা ১৫ মিনিট আন্তর্জাতিক রীতিতেও তখন ২টা ১৫ মিনিট।প্রশ্ন: দেশীয় রীতিতে যখন দুপুর ২টা ১৫ মিনিট, তখন সময় কত?উত্তর: দেশীয় রীতিতে যখন দুপুর ২টা ১৫ মিনিট, তখন আন্তর্জাতিক রীতিতে ১৪টা ১৫ মিনিট।প্রশ্ন: জমা খরচ বলতে কী বোঝো?উত্তর: আয়-ব্যয় লেখা হলো জমা খরচ।প্রশ্ন: ক্যাশমেমো বলতে কী বোঝো?উত্তর: মালামাল কেনার সময় দোকানদার খরিদ্দারকে বিক্রীত মালের বিবরণ ও মূল্য সংবলিত যে রসিদ দেয়, তা হলো ক্যাশমেমো।প্রশ্ন: জমা খরচের খাতায় পূর্ব তহবিল কোন ঘরে লেখা হয়?উত্তর: জমা খরচের খাতায় পূর্ব তহবিল জমার ঘরে লেখা হয়।প্রশ্ন: জমা খরচের ক্ষেত্রে তহবিল কীভাবে পাওয়া যায়?উত্তর: আয় থেকে ব্যয় বাদ দিলে তহবিল পাওয়া যায়। অর্থাৎ জমা থেকে মোট খরচ বাদ দিলে তহবিল পাওয়া যায়।প্রশ্ন: ডাল কেনার টাকা কোন ঘরে লিখতে হয়?উত্তর: ডাল কেনার টাকা খরচের ঘরে লিখতে হয়।প্রশ্ন: ক্যাশমেমো কে তৈরি করে?উত্তর: মালামাল বিক্রেতা ক্যাশমেমো তৈরি করে।প্রশ্ন: ক্যাশমেমো কার নামে লেখা হয়?উত্তর: ক্যাশমেমো ক্রেতার নামে লেখা হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল