প্রধান শিক্ষক হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাশূন্যস্থানপূরণ অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, সমাজ বিষয় থেকে অধ্যায়ভিত্তিক শূন্যস্থানপূরণ অংশটি ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৪। অধ্যায়-৪প্রশ্ন: মানুষ — নির্বাহের জন্য নানা ধরনের কাজে নিয়োজিত থাকে।উত্তর: মানুষ জীবিকা নির্বাহের জন্য নানা ধরনের কাজে নিয়োজিত থাকে।প্রশ্ন: —ফসল উৎপাদন করে আমাদের খাদ্যের জোগান দেন।উত্তর: কৃষক ফসল উৎপাদন করে আমাদের খাদ্যের জোগান দেন।প্রশ্ন: আমাদের দেশের—আয়ের বড় অংশই আসে পোশাক কারখানার মাধ্যমে।উত্তর: আমাদের দেশের রপ্তানি আয়ের বড় অংশই আসে পোশাক কারখানার মাধ্যমে।প্রশ্ন: আমাদের পোশাকশ্রমিকের বেশির ভাগই —।উত্তর: আমাদের পোশাকশ্রমিকের বেশির ভাগই নারী।প্রশ্ন: দেশের সার্বিক উন্নতির জন্য নারী ও পুরুষের মিলিত—প্রয়োজন।উত্তর: দেশের সার্বিক উন্নতির জন্য নারী ও পুরুষের মিলিত শ্রমের প্রয়োজন।প্রশ্ন: মানুষ হিসেবে একজন ব্যক্তির অধিকারগুলোকে বলা হয় —।উত্তর: মানুষ হিসেবে একজন ব্যক্তির অধিকারগুলোকে বলা হয় মানবাধিকার।প্রশ্ন: ১৯৪৮ সালের — ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে এই মানবাধিকার ঘোষিত হয়।উত্তর: ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে এই মানবাধিকার ঘোষিত হয়।প্রশ্ন: প্রত্যেক মানুষ জন্মগতভাবে —।উত্তর: প্রত্যেক মানুষ জন্মগতভাবে স্বাধীন।প্রশ্ন: ব্যক্তি হিসেবে — চোখে সবাই সমান।উত্তর: ব্যক্তি হিসেবে আইনের চোখে সবাই সমান।প্রশ্ন: কাউকে খেয়াল খুশিমতো — ও আটক করা যাবে না।উত্তর: কাউকে খেয়াল খুশিমতো গ্রেপ্তার ও আটক করা যাবে না।প্রশ্ন: প্রত্যেকের শিক্ষার — রয়েছে।উত্তর: প্রত্যেকের শিক্ষার অধিকার রয়েছে।প্রশ্ন: প্রত্যেকের চিন্তার ও নিজ নিজ — পালনের স্বাধীনতা রয়েছে।উত্তর: প্রত্যেকের চিন্তার ও নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে।প্রশ্ন: সমাজে সুস্থ সুন্দর জীবন যাপনের জন্য আমরা — ওপর নির্ভরশীল।উত্তর: সমাজে সুস্থ সুন্দর জীবন যাপনের জন্য আমরা শ্রমজীবীদের ওপর নির্ভরশীল।প্রশ্ন: সব কাজেরই রয়েছে — গুরুত্ব।উত্তর: সব কাজেরই রয়েছে সমান গুরুত্ব।প্রশ্ন: আমাদের দেশে নানা ধরনের — মানুষ আছে।উত্তর: আমাদের দেশে নানা ধরনের শ্রমজীবী মানুষ আছে।প্রশ্ন: আমরা সবাই শ্রমজীবী মানুষের — লাভ করি।উত্তর: আমরা সবাই শ্রমজীবী মানুষের সেবা লাভ করি।সমাজ: অধ্যায়-৫প্রশ্ন: মানুষ হিসেবে ব্যক্তির অধিকারগুলোকেই বলা হয় —।উত্তর: মানুষ হিসেবে ব্যক্তির অধিকারগুলোকেই বলা হয় মানবাধিকার।প্রশ্ন: কাউকে নির্যাতন ও — করা যাবে না।উত্তর: কাউকে নির্যাতন ও অত্যাচার করা যাবে না।প্রশ্ন: প্রত্যেকের শিক্ষার — রয়েছে।উত্তর: প্রত্যেকের শিক্ষার অধিকার রয়েছে।প্রশ্ন: স্বাধীন, সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য — বিকল্প নেই।উত্তর: স্বাধীন, সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য মানবাধিকারের বিকল্প নেই।প্রশ্ন: রাষ্ট্র পরিচালনার মূল দলিল —।উত্তর: রাষ্ট্র পরিচালনার মূল দলিল ‘সংবিধান’।প্রশ্ন: শিশুশ্রমের প্রধান কারণ হলো —।উত্তর: শিশুশ্রমের প্রধান কারণ হলো দারিদ্র্য।প্রশ্ন: শিশুদের প্রতি — হতে হবে।উত্তর: শিশুদের প্রতি সহানুভূতিশীল হতে হবে।প্রশ্ন: নারী ও শিশুপাচার — বিরোধী।উত্তর: নারী ও শিশুপাচার মানবাধিকারবিরোধী।প্রশ্ন: এসিড নিক্ষেপ মানবাধিকারের চরম —।উত্তর: এসিড নিক্ষেপ মানবাধিকারের চরম বিরোধী।প্রশ্ন: এসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি —।উত্তর: এসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।প্রশ্ন: আমরা কখনোই অন্য ধর্মের লোকদের — করব না।উত্তর: আমরা কখনোই অন্য ধর্মের লোকদের অবজ্ঞা করব না।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল