শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা শূন্যস্থান পূরণ অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, সমাপনী পরীক্ষায় পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে শূন্যস্থান পূরণ করো প্রশ্ন থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে শূন্যস্থান পূরণগুলো পড়বে।# শূন্যস্থান পূরণ করো।অধ্যায়-১৫প্রশ্ন: ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু — ঘোষণা করেন।উত্তর: ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন।প্রশ্ন: বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করে — ।উত্তর: বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করে ১৭ই এপ্রিল।প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় সারা বাংলাদেশকে — সেক্টরে ভাগ করা হয়।উত্তর: মুক্তিযুদ্ধের সময় সারা বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।অধ্যায়-১৬প্রশ্ন: গারো উপজাতির বসবাস — ও — জেলায়।উত্তর: গারো উপজাতির বসবাস ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায়।প্রশ্ন: পাহাড়ে যারা বাস করে তাদের বলা হয় — ।উত্তর: পাহাড়ে যারা বাস করে তাদের বলা হয় আচ্ছিক।প্রশ্ন: যারা সমতলে বাস করে তাদের বলা হয় — ।উত্তর: যারা সমতলে বাস করে তাদের বলা হয় লামদানি।প্রশ্ন: গারোদের ধর্মের নাম — ।উত্তর: গারোদের ধর্মের নাম সংসারেক।প্রশ্ন: খাসিয়া সমাজ — ।উত্তর: খাসিয়া সমাজ মাতৃপ্রধান।প্রশ্ন: মেহমান এলে খাসিয়ারা প্রথমে — দিয়ে অ্যাপায়ন করে।উত্তর: মেহমান এলে খাসিয়ারা প্রথমে পান-সুপারি দিয়ে অ্যাপায়ন করে।প্রশ্ন: খাসিয়াদের প্রধান দেবতার নাম — ।উত্তর: খাসিয়াদের প্রধান দেবতার নাম উব্লাই নাংযও।প্রশ্ন: মণিপুরীদের আদি বাসস্থান — ।উত্তর: মণিপুরীদের আদি বাসস্থান আসামের মণিপুর রাজ্যে।প্রশ্ন: মণিপুরীদের ভাষাকে বলা হয় — ভাষা।উত্তর: মণিপুরীদের ভাষাকে বলা হয় মৈথেয়ী ভাষা।প্রশ্ন: মুরংদের পূর্বপুরুষ — অধিবাসী ছিলেন।উত্তর: মুরংদের পূর্বপুরুষ আরাকানের অধিবাসী ছিলেন।প্রশ্ন: বাংলাদেশে প্রায় — বেশি ক্ষুদ্র জনগোষ্ঠী বসবাস করে।উত্তর: বাংলাদেশে প্রায় ৪৫টির বেশি ক্ষুদ্র জনগোষ্ঠী বসবাস করে।প্রশ্ন: গারোদের প্রধান দেবতার নাম — ।উত্তর: গারোদের প্রধান দেবতার নাম তাতারা রাবুগা।প্রশ্ন: বাংলাদেশের গারোরা — ভাষায় কথা বলে।উত্তর: বাংলাদেশের গারোরা আবেং ভাষায় কথা বলে।প্রশ্ন: মণিপুরী জনগোষ্ঠী — গোত্রে বিভক্ত।উত্তর: মণিপুরী জনগোষ্ঠী সাতটি গোত্রে বিভক্ত।অধ্যায়-১৭প্রশ্ন: ফ্রান্সের মানুষ — হিসেবে পরিচিত।উত্তর: ফ্রান্সের মানুষ খাদ্যরসিক হিসেবে পরিচিত।প্রশ্ন: কেনিয়া স্বাধীন হয়েছিল — সালে।উত্তর: কেনিয়া স্বাধীন হয়েছিল ১৯৬৩ সালে।প্রশ্ন: ফরাসিরা ৮ মে — পালন করে।উত্তর: ফরাসিরা ৮ মে বিজয় দিবস পালন করে।প্রশ্ন: — ও — ফরাসিরা পৃথিবীতে বিখ্যাত।উত্তর: শিল্প ও সংস্কৃতিতে ফরাসিরা পৃথিবীতে বিখ্যাত।প্রশ্ন: — ভাষায় আরবি ভাষার প্রভাব রয়েছে।উত্তর: সোয়াহিলি ভাষায় আরবি ভাষার প্রভাব রয়েছে।প্রশ্ন: ফরাসিরা — বাস্তিল দিবস পালন করে।উত্তর: ফরাসিরা ১৪ জুলাই বাস্তিল দিবস পালন করে।প্রশ্ন: — ফ্রান্সের অত্যন্ত জনপ্রিয় খেলা।উত্তর: ফুটবল ফ্রান্সের অত্যন্ত জনপ্রিয় খেলা।অধ্যায়-১৮প্রশ্ন: পৃথিবীতে এ পর্যন্ত — হয়েছে।উত্তর: পৃথিবীতে এ পর্যন্ত দুটো বিশ্বযুদ্ধ হয়েছে।প্রশ্ন: জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় — ।উত্তর: জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে।প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের — সদস্য।উত্তর: বাংলাদেশ জাতিসংঘের ১৩৭তম সদস্য।প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে — ।উত্তর: বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।প্রশ্ন: নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের — দেওয়ার ক্ষমতা রয়েছে।উত্তর: নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।প্রশ্ন: জাতিসংঘের নিজস্ব কোনো — নেই।উত্তর: জাতিসংঘের নিজস্ব কোনো সামরিক বাহিনী নেই।প্রশ্ন: আন্তর্জাতিক আদালত — শহরে অবস্থিত।উত্তর: আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত।প্রশ্ন: শিশুদের উন্নতির জন্য কাজ করে — ।উত্তর: শিশুদের উন্নতির জন্য কাজ করে ইউনিসেফ।প্রশ্ন: — হচ্ছে মানুষের প্রধান মৌলিক চাহিদা।উত্তর: খাদ্য হচ্ছে মানুষের প্রধান মৌলিক চাহিদা।প্রশ্ন: — প্রতিষ্ঠিত হয় ১৯৪৬ সালে।উত্তর: বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৪৬ সালে।প্রশ্ন: ইতালির — খাদ্য কৃষি সংস্থার সদর দপ্তর অবস্থিত।উত্তর: ইতালির রোমে খাদ্য কৃষি সংস্থার সদর দপ্তর অবস্থিত।প্রশ্ন: সকল মানুষ নিয়ে কাজ করে — ।উত্তর: সকল মানুষ নিয়ে কাজ করে ইউনেস্কো।প্রশ্ন: — একটি বিশ্ব প্রতিষ্ঠান।উত্তর: জাতিসংঘ একটি বিশ্ব প্রতিষ্ঠান।প্রশ্ন: ইউনিসেফের সদর দপ্তর — অবস্থিত।উত্তর: ইউনিসেফের সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত।প্রশ্ন: জাতিসংঘের বর্তমান মহাসচিব — ।উত্তর: জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুন।প্রশ্ন: শিশুদের নিয়ে কাজ করে — ।উত্তর: শিশুদের নিয়ে কাজ করে ইউনিসেফ।