প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা
বিশেষ মডেল টেস্ট-৪পরিবেশ পরিচিতি সমাজ সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ১×১০=১০ক) পরিবার সমাজের কী ধরনের প্রতিষ্ঠান? ১. ব্যক্তিগত প্রতিষ্ঠান ২. রাজনৈতিক প্রতিষ্ঠান. ৩. আন্তর্জাতিক প্রতিষ্ঠান ৪. প্রাথমিক প্রতিষ্ঠানখ) গারোদের মধ্যে যারা সমতলে বাস করে তাদের কী বলে?১. লামদানি ২. সাঁওতাল ৩. অচ্ছিক ৪. সাংসারেকগ) মতামতের ভিন্ন কারণে আমাদের মধ্যে কী ধরনের সম্পর্ক গড়ে ওঠে?১. সুসম্পর্ক ২. বন্ধুত্ব ৩ বিভিন্নতা ৪. ক ও গ দুটিইঘ) আমাদের দেশে কোন দলিলে মানবাধিকার স্বীকৃত হয়েছে?১. সংবিধান ২. শিক্ষানীতি ৩. জাতীয় শিশু নীতি ৪. পরিবেশ নীতিঙ) ১৯০৫ সালে কী হয়? ১. বঙ্গভঙ্গ ২. সিপাহি বিপ্লব ৩. ছিয়াত্তরের মন্বন্তর ৪. নীল বিপ্লবচ) বাংলাদেশের প্রধান মাছের ক্ষেত্র কয়টি? ১. ৪টি ২. ৫টি ৩. ৬টি ৪. ৮টিছ) কোনটি পরিবেশের উপাদান? ১. গাছপালা ২. পোশাক ৩. খেলাধুলা ৪. খাদ্যজ) কোনটি বাংলাদেশে জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণ?১. শিক্ষার অভাব ২. দেশান্তর ৩. ভৌগোলিক পরিবেশ ৪. অধিক জন্মহারঝ) স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নের কাজে সমন্বয় করে কোনটি?১. ইউনেস্কো ২. আছি পরিষদ ৩. ইউএনডিপি ৪. নিরাপত্তা পরিষদঞ) আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস কত তারিখ পালিত হয়?১. ৭ মার্চ ২. ৭ আগস্ট ৩. ৭ জুন ৪. ৭ এপ্রিল২. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ২x৫=১০ক. আমাদের সবচেয়ে কল্যাণকর সংগঠন হলো—।খ) ফ্রান্সের রান্নাকে এক ধরনের—বলা হয়।গ) জাতিসংঘের নিজস্ব কোনো—নেই।ঘ) মৌলিক চাহিদা পূরণ হলে জীবনযাত্রার মান—।ঙ) মুক্তিযুদ্ধে সারা বাংলাদেশকে—সেক্টরে ভাগ করা হয়।৩. নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো। ২x৫=১০ক) বাংলাদেশে প্রায় ৫৪টির অধিক ক্ষুদ্র জনগোষ্ঠী বসবাস করে। খ) পরিবেশ সমস্যা একটি জাতীয় সমস্যা। গ) পোশাকশিল্পের কাঁচামাল দেশেই পাওয়া যায়।ঘ) ‘বাঙ্গালাহ’ নামটি ইলিয়াস শাহের সময় শুরু হয়।ঙ) ১০০ বছর এ দেশে কোম্পানির শাসন চলে।৫. অল্প কথায় উত্তর দাও যেকোনো (১০টি)। ৩x১০=৩০ক) বিদ্যালয়কে কেন জাতি গঠনের কারখানা বলা হয়?খ) নাগরিক রাষ্ট্রের কাছ থেকে কী কী অধিকার ভোগ করে?গ) বাড়ি পরিষ্কার রাখার জন্য আমাদের কী করা প্রয়োজন?ঘ) রাষ্ট্রীয় সম্পদকে কেন জনসম্পদ বলা হয়?ঙ) মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশ সরকারের ভূমিকা কী ছিল?জ) জাতিসংঘ গঠনের তিনটি প্রধান উদ্দেশ্য লেখো।ঝ) ক্ষুদ্র জাতিগোষ্ঠী কারা? ৪টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাম লেখো।ঞ) তোমার এলাকার ছয়টি উন্নয়ন কর্মকাণ্ডের নাম লেখো।ট) যমুনা সেতু নির্মাণের পর আমাদের কী কী উপকার হয়েছে?ঠ) ফরাসিরা কী কী খাবার খায়৬. যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও। ৮×৪=৩২ক) এলাকাবাসীকে নিরাপদ পানি ব্যবহারে সচেতন করা প্রয়োজন কেন? খ) আমাদের দেশে শিশুরা কীভাবে মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে? এ ক্ষেত্রে তোমার করণীয় কী?গ) পরিবেশ রক্ষায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য লেখো।ঘ) জাতিসংঘ গঠনের প্রধান প্রধান উদ্দেশ্য বর্ণনা কর।ঙ) বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনসমৃদ্ধ স্থান সম্পর্কে আমরা কেন জানব?চ) হানাদার বাহিনী কর্তৃক বুদ্ধিজীবী হত্যার কারণ উল্লেখ করো।