প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা
বিশেষ মডেল টেস্ট-৬বিজ্ঞান \ সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো? ১×১০=১০(ক) কোনটির অভাবে রাতকানা রোগ হয়?(১) ভিটামিন ‘এ’ (২) ভিটামিন ‘বি’ (৩) ভিটামিন ‘সি’ (৪) ভিটামিন ‘ডি’(খ) কোনটি বিদ্যুৎ পরিবাহী? (১) শুকনো কাঠ (২) শুকনো বাঁশ (৩) স্পঞ্জের স্যান্ডেল (৪) মানুষের দেহ (গ) কাশফুল কোন ঋতুতে ফোটে?(১) গ্রীষ্ম (২) বর্ষা (৩) শরৎ (৪) শীত(ঘ) কোনটি পানিবাহিত রোগ?(১) যক্ষ্মা (২) ইনফ্লুয়েঞ্জা (৩) টাইফয়েড (৪) হাম(ঙ) বিজ্ঞানী আবিষ্কৃত জ্ঞানকে মানুষের প্রয়োজনে ব্যবহার করাকে কী বলে?(১) দক্ষতা (২) প্রযুক্তি (৩) পরীক্ষা-নিরীক্ষা (৪) বিজ্ঞান(চ) বর্জ্য থেকে পরিবেশ দূষণ রোধের উপায় কী?(১) বর্জ্য পোড়ানো (২) বর্জ্যের পরিশোধন (৩) বর্জ্য জমিয়ে রাখা (৪) বর্জ্য ঢেকে রাখা(ছ) কোনটি পদার্থ নয়? (১) বায়ু (২) শব্দ (৩) মাটি (৪) কাঠি(জ) কোনটি স্বচ্ছ পদার্থ?(১) পানি (২) বায়ু (৩) তেলে ভেজা কাগজ (ঝ) বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কী পরিবর্তন হয়? (১) কমে যায় (২) বেড়ে যায় (৩) স্থির থাকে (৪) শূন্য হয়(ঞ) টেলিফোনে—কীভাবে তথ্যপ্রবাহ হয়?(১) একমুখী (২) উভয়মুখী (৩) বহুমুখী (৪) কোনোটিই নয়।২। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। ২×৫=১০(ক) পৃথিবীতে দিন-রাত হয়—গতির ফলে। (খ) সামুদ্রিক মাছের প্রচুর—আছে। (গ) মাছ, মাংস, ডিম ইত্যাদি—আমিষ।(ঘ) যে গ্রহে প্রাণের খোঁজ পাওয়া গেছে তার নাম—।(ঙ) মাছ ফুলকার সাহায্যে—চালায়।৩। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লেখো, যে বাক্যটি সঠিক সেটির ডান পাশে ‘শুদ্ধ’ এবং যেটি সঠিক নয়, সেটির ডান পাশে ‘ভুল’ লেখো। ২×৫=১০(ক) ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানা রোগ হয়।(খ) তেলাপোকা একটি মেরুদণ্ডী প্রাণী।(গ) টাইফয়েড একটি বায়ুবাহিত রোগ।(ঘ) তাপ দিলে পদার্থের আয়তন বাড়ে।(ঙ) কাশফুল ফোটে শীতকালে।৫। সংক্ষেপে উত্তর দাও (যেকোনো ১০টি) ৩×১০=৩০(ক) ধাতু ও অধাতুর তিনটি পার্থক্য লেখো।(খ) তিনটি ক্ষতিকর পতঙ্গের নাম লেখো। এগুলো কী ক্ষতি করে?(গ) ভিটামিন কী? ভিটামিন কত প্রকার ও কী কী?(ঘ) ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন? (ঙ) বিদ্যুৎ কত প্রকার এবং কী কী? (চ) দিন ও রাত কেন হয়?(ছ) বিজ্ঞান কাকে বলে? চিকিৎসাবিজ্ঞানে ব্যবহূত চারটি প্রযুক্তির নাম লেখো।(জ) বায়ুচাপ কী? বায়ুচাপ বাড়া ও কমার কারণ লেখো।(ঝ) স্থিতি শক্তি কাকে বলে?(ঞ) পদার্থের সাধারণ গুণ কয়টি ও কী কী?(ট) চোখের তিনটি রোগের নাম লেখো। রাতকানা রোগ কেন হয়।(ঠ) পাঁচটি পুরনো প্রযুক্তির নাম লেখ। ৬। যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও। ৮×৪=৩২(ক) সুষম খাদ্য কাকে বলে? মানবদেহে খনিজ লবণের প্রয়োজনীয়তা উল্লেখ করো। (খ) বস্তুর ওজন বলতে কী বোঝায়? বস্তুর ওজনের কেন পরিবর্তন হয় ব্যাখ্যা করো। (গ) আলো যে সরলরেখায় চলে তা পরীক্ষার মাধ্যমে বর্ণনা করো।(ঘ) জলবসন্ত রোগ কীভাবে ছড়ায়? তুমি বাড়িতে কীভাবে স্যালাইন তৈরি করবে লেখো। (ঙ) কম্পিউটার কী কী কাজে ব্যবহূত করা হয়? বর্তমান পৃথিবীতে তথ্য যোগাযোগ এত প্রয়োজনীয় কেন?(চ) পরিবেশ দূষণের ৫টি কারণ লেখ? পরিবেশ সংরক্ষণে আমাদের কী কী করা উচিত?