প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-৫ স্বাস্থ্যবিধিপ্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞান বইয়ের অধ্যায়-৫ স্বাস্থ্যবিধি থেকে শূন্যস্থান পূরণ কর আলোচনা করব।# শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো:১১। ছোট শিশুরা দাঁতের ক্ষয়জনিত কারণে বেশি কষ্ট পায় — ‘শুদ্ধ’১২। চোখ ওঠা কোনো ছোঁয়াচে রোগ নয় — ‘অশুদ্ধ’১৩। চোখের যত্নের জন্য ভিটামিন ‘এ’ যুক্ত খাবার খেতে হবে — ‘শুদ্ধ’ ১৪। জন্ডিস একটি বায়ুবাহিত রোগ — ‘অশুদ্ধ’১৫। টাইফয়েড এক প্রকার পানিবাহিত রোগ — ‘শুদ্ধ’১৬। যক্ষ্মা দেহের যেকোনো স্থানে হতে পারে — ‘শুদ্ধ’১৭। যক্ষ্মা বায়ুবাহিত রোগ — ‘শুদ্ধ’১৮। দাঁত সুস্থ রাখতে নিয়মিত ব্রাশ করার দরকার নেই — ‘অশুদ্ধ’১৯। রক্তে পিত্তরসের পরিমাণ বেড়ে যাওয়ায় যক্ষ্মা হয় — ‘অশুদ্ধ’২০। টাইফয়েড গ্রামের চেয়ে শহরেই বেশি হয় — ‘শুদ্ধ’# সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও:প্রশ্ন: বায়ুবাহিত রোগ কাকে বলে? তিনটি বায়ুবাহিত রোগের নাম লেখো।উত্তর: যেসব রোগের জীবাণু বায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের বায়ুবাহিত রোগ বলে। এসব রোগের জীবাণু শ্বাস গ্রহণের সময় জীবদেহে প্রবেশ করে। তিনটি বায়ুবাহিত রোগের নাম হলো: ইনফ্লুয়েঞ্জা, বসন্ত ও যক্ষ্মা।প্রশ্ন: পানিবাহিত রোগ কাকে বলে? তিনটি পানিবাহিত রোগের নাম লেখো। উত্তর: যেসব রোগজীবাণু পানির মাধ্যমে ছড়ায়, তাকে পানিবাহিত রোগ বলে। তিনটি পানিবাহিত রোগের নাম হলো: টাইফয়েড, জন্ডিস ও ডায়রিয়া। প্রশ্ন: মানুষ কীভাবে গোল কৃমি দ্বারা আক্রান্ত হয়? উত্তর: অপরিচ্ছন্ন পরিবেশে কৃমি সহজে বিস্তার লাভ করে। গোলকৃমি অন্ত্রে ডিম পাড়ে। এ ডিম মলের সঙ্গে দেহের বাইরে আসে। ডিমগুলো ময়লা বা স্যাঁতসেঁতে জায়গায় অনেক দিন বেঁচে থাকতে পারে। এ ডিমগুলো যখন খাবার বা পানির সঙ্গে মানুষের অন্ত্রে প্রবেশ করে, কেবল তখনই খোলস ত্যাগ করে লার্ভা বের হয়। যেসব উপায়ে কৃমির ডিম মানুষের অন্ত্রে প্রবেশ করে তা হলো—১. হাত না ধুয়ে খাবার খেলে। ২. শাকসবজি ও ফলমূল না ধুয়ে খেলে।৩. মলত্যাগের পর ও খাবার খাওয়ার আগে হাত সাবান দিয়ে ভালো করে না ধুলে। ৪. নখ বড় থাকলে।৫. লোকজন মলত্যাগ করে এমন জায়গায় খালি পায়ে হাঁটলে।প্রশ্ন: জলবসন্ত রোগ কীভাবে ছড়ায়? উত্তর: জলবসন্ত একপ্রকার বায়ুবাহিত রোগ। এ রোগ বায়ুবাহিত হওয়ার কারণে এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে। জলবসন্ত রোগীর সঙ্গে মেলামেশা করলে এ রোগ সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। এটি একটি সংক্রামক রোগ। কাজেই আক্রান্ত ব্যক্তির সঙ্গে মেলামেশা করা উচিত নয়। একধরনের ভাইরাস এ রোগ সৃষ্টি করে। প্রশ্ন: চোখের তিনটি রোগের নাম লেখো। রাতকানা রোগ কেন হয়? উত্তর: চোখের তিনটি রোগের নাম হলো— ১. চোখ ওঠা ২. চোখে অঞ্জলি হওয়া ৩. চোখে ছানিপড়া। ভিটামিন ‘এ’-এর অভাবে রাতকানা রোগ হয়। তাই পাকা হলুদ ফলমূল ও সবুজ শাকসবজি প্রচুর পরিমাণে খেতে হবে। প্রশ্ন: টাইফয়েড রোগ কীভাবে ছড়ায়? উত্তর: টাইফয়েড পানিবাহিত সংক্রামক রোগ। এ রোগে আক্রান্ত রোগীর মলমূত্রের সঙ্গে জীবাণু বের হয়ে আসে এবং সেই জীবাণু পানির সঙ্গে মিশে ছড়িয়ে পড়ে। খোলা, পচা, বাসি খাবার খেলেও টাইফয়েড হতে পারে। প্রশ্ন: এইডস রোগের ভাইরাসটির নাম কী? উত্তর: এইডস একটি মারাত্মক রোগ। এইডস রোগের ভাইরাসটির নাম হলো: হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস অর্থাৎ সংক্ষেপে এইচআইভি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল