আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅনুশীলনী-১০(খ)প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ দশমিক ভগ্নাংশের গুণ সংক্রান্ত অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনায় যা থাকছে।# দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ # পূর্ণ সংখ্যাকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ # দশমিক ভগ্নাংশকে ১০, ১০০ দিয়ে গুণ # দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করার নিয়মসাধারণত দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করার সময় সাধারণ গুণের নিয়মই অনুসরণ করা হয়। তবে গুণফলের ক্ষেত্রে গুণ্যে (অর্থাত্ যে সংখ্যাকে গুণ করা হয়) দশমিক বিন্দুর ডানে যতটি অঙ্ক থাকে গুণফলের ডান দিক থেকে ঠিক ততটি অঙ্কের আগে দশমিক বিন্দু বসাতে হয়। যেমন: ২৪.৩৫ কে ১২ দিয়ে গুণ করতে বলা হলো। এ ক্ষেত্রে সমাধানটি কেমন হবে? প্রশ্ন: ২৪.৩৫–১২সমাধান: এখানে ২৪৩৫ – ১২ ৪৮৭০ ২৪৩৫০ ২৯২২০২৪.৩৫–১২ = ২৯২.২০ = ২৯২.২উত্তর: ২৯২.২।লক্ষ করো: এখানে গুণ করার সময় গুণ্য দশমিক ভগ্নাংশ ২৪.৩৫ কে সাধারণ সংখ্যা (পূর্ণ সংখ্যা) ২৪৩৫ লিখে সাধারণ গুণের মতোই পূর্ণ সংখ্যা ১২ দিয়ে গুণ করা হয়েছে। তারপর মূল সমাধানে গুণফল লেখার সময় গুণ্যের দশমিক বিন্দুর ডানে দুটি অঙ্ক থাকায় গুণফলের ডান দিক থেকে দুটি অঙ্কের আগে দশমিক বিন্দু বসানো হয়েছে। গুণফলে দশমিক সংখ্যার সর্ব ডানে একটি শূন্য ‘০’ থাকায় তা বাদ দেওয়া হয়েছে। এতে গুণফলের কোনো পরিবর্তন হয়নি। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল