প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৪প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বইয়ের ১৪ অধ্যায় থেকে ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ নিয়ে আলোচনা করছি।  ভুল-শুদ্ধ নির্ণয় করো।১। কম্পিউটার শব্দের অর্থ হিসাবকারী। —‘শুদ্ধ’২। তথ্য প্রেরণের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। —‘ভুল’৩। বিজ্ঞানী মার্কনির সঙ্গে রেডিও আবিষ্কারের সমান কৃতিত্ব দেওয়া হয় আমাদের বাঙালি বৈজ্ঞানিক ‘জগদীশ চন্দ্র বসুকে’। —‘শুদ্ধ’৪। কম্পিউটারের সাহায্যে তথ্যের আদান-প্রদানে সুব্যবস্থা নেই। —‘ভুল’৫। তথ্য বা খবরের আদান-প্রদানকে যোগাযোগ বলে। —‘শুদ্ধ’৬। তথ্যপ্রযুক্তির মাধ্যমে বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে নিবিড় সম্পর্কের সৃষ্টি হয়েছে। —‘শুদ্ধ’৭। ‘এলিশা গ্রে’ নামের বিজ্ঞানী টেলিফোন আবিষ্কার করেন। —‘ভুল’৮। সংযোগ বিচ্ছিন্ন হলে সাধারণ টেলিফোন কাজ করে না। —‘শুদ্ধ’৯। টেলিভিশন স্টেশনে মাইক্রোফোনের সঙ্গে সঙ্গে ক্যামেরাও দরকার। —‘শুদ্ধ’১০। টেলিভিশন হলো উভয়মুখী প্রচারমাধ্যম। —‘ভুল’১১। অপটিক্যাল ফাইবার হলো তামার তারের তৈরি তন্তু। —‘ভুল’১২। আধুনিক পৃথিবী হচ্ছে তথ্যপ্রযুক্তির পৃথিবী। —‘শুদ্ধ’১৩। কোনো বিষয় সম্পর্কে খবরাখবর হচ্ছে তথ্য। —‘শুদ্ধ’১৪। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পাঠানো কথা একটু পরে শুনতে পাই। —‘শুদ্ধ’১৫। ফাইবার অপটিক সংযোগের মাধ্যমে পাঠানো কথা সঙ্গে সঙ্গে শুনতে পাই। —‘শুদ্ধ’১৬। রেডিও, টেলিভিশন, খবরের কাগজ একমুখী তথ্যপ্রবাহ। —‘শুদ্ধ’১৭। মোবাইল টেলিফোনে তারের সংযোগ লাগে। —‘ভুল’১৮। চৌম্বকীয় তরঙ্গের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। —‘শুদ্ধ’১৯। সিপিইউকে বলা হয় ‘সেন্ট্রাল প্রসেসিং ইউনিট’।—শুদ্ধ২০। মাউস হচ্ছে আউটপুট ইউনিটের উদাহরণ। —‘ভুল’ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর।প্রশ্ন: তথ্য বলতে কী বোঝায়?উত্তর: কোনো বিষয় সম্পর্কে খবরাখবর হচ্ছে তথ্য। পৃথিবীতে নানা রকম তথ্য রয়েছে এবং বেঁচে থাকার জন্য আমাদের সবার তথ্যের দরকার হয় এবং অন্যের সঙ্গে সেই তথ্য বিনিময় করতে হয়।প্রশ্ন: তথ্য যোগাযোগের একটি উদাহরণ দাও?উত্তর: আমরা প্রতি মুহূর্তেই একে অন্যের সঙ্গে তথ্য বিনিময় বা তথ্য যোগাযোগ করছি। সবচেয়ে সহজভাবে তথ্য যোগাযোগ করা হয় কথা দিয়ে। একজন শিক্ষক ক্লাসে যখন ছাত্রছাত্রীদের কিছু বুঝিয়ে দেন তখন তিনি কথা বলেন। তাঁর কথাগুলো কণ্ঠ থেকে শব্দ হিসেবে বের হয়ে ছাত্রছাত্রীদের কানে গিয়ে পৌঁছায়। এখানে তথ্য যোগাযোগ হচ্ছে শব্দ দিয়ে।প্রশ্ন: একমুখী ও উভয়মুখী তথ্যপ্রবাহের মধ্যে পার্থক্য কী?উত্তর: একমুখী ও উভয়মুখী তথ্যপ্রবাহের পার্থক্য নিচে দেওয়া হলো:# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল