প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-১৪ প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বইয়ের ১৪ অধ্যায় থেকে ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ নিয়ে আলোচনা করছি। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর।প্রশ্ন: ল্যান্ড টেলিফোন এবং মোবাইল টেলিফোনের মধ্যে পার্থক্য কী?উত্তর: ল্যান্ড টেলিফোন এবং মোবাইল টেলিফোনের পার্থক্য নিম্নরূপ:(১) ল্যান্ড টেলিফোনের সঙ্গে বৈদ্যুতিক তার লাগানো থাকে। কিন্তু মোবাইল টেলিফোনে কোনো তার লাগানো থাকে না।(২) ল্যান্ড টেলিফোনে কথাগুলো পাঠানো হয় তারের ভেতরে বিদ্যুৎ সংকেতের সাহায্যে। আর মোবাইল টেলিফোনে কথাগুলো পাঠানো হয় ওয়ারলেস বা বেতার প্রক্রিয়ায় অর্থাৎ বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে।(৩) ল্যান্ডফোন একটি নির্দিষ্ট স্থানে রাখতে হয় কিন্তু মোবাইল টেলিফোন পকেটে নিয়ে ঘুরে বেড়ানো যায়। প্রশ্ন: কম্পিউটার নামটি কীভাবে এসেছে?উত্তর: কম্পিউট শব্দের অর্থ গণনাকারী বা হিসাবকারী। কম্পিউট শব্দটি থেকে কম্পিউটার নামটি এসেছে। প্রথম যখন কম্পিউটার তৈরি করা হয়েছিল, তখন সেটা আসলে হিসাব করার জন্যই তৈরি হয়েছিল। প্রশ্ন: বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ ও রেডিও তরঙ্গের মধ্যে পার্থক্য কী?উত্তর: বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ ও রেডিও তরঙ্গের মধ্যে পার্থক্য হচ্ছে—(১) বিদ্যুৎ চৌম্বকক্ষেত্রবিশিষ্ট তরঙ্গই হলো বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। ত্বরিত বা বিদ্যুৎ থেকে সৃষ্ট তরঙ্গ হলো রেডিও তরঙ্গ।(২) ছবি বা শব্দ এন্টেনার সাহায্যে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ হিসেবে প্রেরণ করা হয়, যা আমাদের ঘরের রেডিও বা টেলিভিশন সেটের এন্টেনা বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ হিসেবে গ্রহণ করে।অন্যদিকে, বিনা তারে দূরবর্তী স্থানে শব্দ বা ছবি প্রেরণের জন্য রেডিও তরঙ্গ ব্যবহার করা হয়।প্রশ্ন: ইন্টারনেট কাকে বলে?উত্তর: পৃথিবীর লাখ লাখ কম্পিউটার একটার সঙ্গে আরেকটা জুড়ে দিয়ে বিশ্বজোড়া কম্পিউটার নেটওয়ার্ক গড়ে উঠেছে। তথ্য পাঠানো এবং গ্রহণ করার জন্য এটি হচ্ছে সবচেয়ে চমকপ্রদ ঘটনা। এই লাখ লাখ কম্পিউটারের নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য আদান-প্রদান করার প্রক্রিয়াকে ইন্টারনেট বলে।প্রশ্ন: ইন্টারনেট ব্যবহার করে কী কী করা যায়?উত্তর: রেডিও, টেলিভিশন বা টেলিফোন ব্যবহার করে আমরা যা যা করতে পারি ইন্টারনেট ব্যবহার করে তার সবই আমরা করতে পারি এবং তার বাইরে যা করতে পারি তা হলো—১. আমরা চিঠি বা ই-মেইল করতে পারি, ২. ছবি পাঠাতে পারি, ৩. লাইব্রেরির কাজ করতে পারি, ৪. তথ্য খুঁজে বের করতে পারি, ৫. জিনিসপত্র কেনা-বেচা করতে পারি, ৬. যেকোনো এলাকার ম্যাপ দেখতে পারি, ৭. ভিডিও কনফারেন্স করতে পারি, ৮. মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে পারি।