প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা
চূড়ান্ত মডেল টেস্ট-২বাংলা \ সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমানজ্ঞাপক।]১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ১×১০=১০(ক) নানা পেশার মানুষ শহরে এসে ভিড় করে—১) ব্যবসা করার জন্য ২) বেড়ানোর জন্য ৩) জীবিকার জন্য ৪) ছুটি কাটানোর জন্য(খ) ‘নবঘনে’ শব্দটির অর্থ—১) নীল মেঘে ২) হালকা মেঘে ৩) সাদা মেঘে ৪) নতুন মেঘে(গ) শনশন, বনবন, ঝনঝন—এ ধরনের শব্দকে বাংলা ব্যাকরণে বলা হয়—১) জোড়া শব্দ ২) প্রতিশব্দ ৩) ধনাত্মক শব্দ ৪) সমার্থক শব্দ(ঘ) ‘পনেরো’ সংখ্যাটির ক্রমবাচক বিশেষণ—১) পঞ্চম ২) পঞ্চদশ ৩) ষোড়শ ৪) চতুর্দশ(ঙ) ‘নিজ বোধ আছে যার, জ্ঞানী বলি তারে’—বাক্যটি দিয়ে কবি বুঝিয়েছেন—১) জ্ঞানী ব্যক্তি নিঃস্বার্থ ২) জ্ঞানী ব্যক্তি নিজ স্বার্থই দেখেন৩) আমাদের জ্ঞানী হওয়া উচিত ৪) জীবনে জ্ঞানের প্রয়োজন আছে(চ) নিচের কোন শব্দটিতে যুক্তবর্ণ ও ফলা আছে?১) গ্রন্থ ২) কর্তব্য ৩) বিদ্রুপ ৪) স্পষ্ট(ছ) নিচের কোন বাক্যটিতে বিস্ময়সূচক চিহ্নের সঠিক ব্যবহার করা হয়েছে?১) চাঁদের আলো আমার ভালো লাগে! ২) তোমার গোস্তাকি শুনবে!৩) আমি বুঝি না মানুষ কেন এমন করে! ৪) দুখু তো সরল মেয়ে!(জ) ‘জলপরী ও কাঠুরের গল্প’-এর ভাববস্তু অনুসারে নিচের কোন বাক্যটি উপযুক্ত?১) সৎ মানুষকে সবাই ভালোবাসে ২) সততার পুরস্কার পাওয়া যায়৩) সততায় জয়, লোভে ক্ষয় ৪) আমরা লোভী হব না(ঝ) নিচের শব্দগুলো দিয়ে কোন বাক্যটি সঠিকভাবে তৈরি?ঘটে ঋতুতে পরিবর্তন প্রতিটি প্রকৃতিতে ১) পরিবর্তন ঘটে ঋতুতে প্রতিটি প্রকৃতিতে২) প্রতিটি পরিবর্তন প্রকৃতিতে ঘটে ঋতুতে৩) প্রকৃতিতে প্রতিটি ঋতুতে পরিবর্তন ঘটে৪) প্রতিটি ঋতুতে প্রকৃতিতে পরিবর্তন ঘটে(ঞ) ‘স্বচ্ছন্দে’ শব্দটিতে কয়টি যুক্তবর্ণ আছে?১) তিনটি ২) দুটি ৩) চারটি ৪) ছয়টি২। কবিতা ও কবির নাম উল্লেখ করে ‘আষাঢ়’ অথবা ‘এত হাসি কোথায় পেলে’ কবিতার প্রথম আট লাইন মুখস্থ লেখো। ১+১+৮=১০৩। প্রসঙ্গ উল্লেখ করে বুঝিয়ে লেখো (যেকোনো ১ টি)। ৫(ক) ‘তিনি চিরকাল শ্রদ্ধায় ও ভালোবাসায় বেঁচে থাকবেন এ দেশের কোটি কোটি মানুষের হূদয়ে।’(খ) ‘দেশের জন্য/ সবকিছুই দিয়ে/ বাঁচব রাত্রিদিন।’৪। নিচের যেকোনো ৩ টি প্রশ্নের উত্তর লেখো। ৪×৩=১২ক) আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ বলা হয় কেন?খ) খেয়া পারাপার বন্ধ হওয়ার কারণ কী? গ) তিতুমীর কীভাবে শহীদ হলেন?ঘ) বিদায় হজের ভাষণে মহানবী (সা.) নারী-পুরুষ সম্পর্কে কী বলেছেন?ঙ) পাখির মনের মধ্যে সব সময় কী জেগে থাকত?৫। নিচের শব্দ দিয়ে বাক্য রচনা করো (যেকোনো ৫টি)। ৫পারাবার, সহায়তা, মজলুম, প্রত্যহ, গর্ব, নিরীহ৬। প্রদত্ত অনুচ্ছেদটিতে বিরাম চিহ্ন বসাও। ৫ওই মানুষই আগুন দিয়েছে আবার মানুষই ছুটে এসেছে আগুন নেভাতে আমি বুঝি না মানুষ কেন এমন করে তার জন্যই তো অনেক পশুপাখি পুড়ে মরেছে অনেক জ্যান্ত গাছপালা পুড়ে গেছে৭। প্রদত্ত অনুচ্ছেদ পড়ে ৫টি প্রশ্ন তৈরি করো। ১×৫=৫গোবিন্দভিটা প্রত্মতাত্ত্বিক নিদর্শন। টিলার মতো উঁচু জায়গা। মাটির ঢিবি খুঁড়ে বের করা হয়েছে প্রাচীন যুগের স্থাপত্য। ঢিবিটি বেশ উঁচু। নিচে আছে করতোয়ার ক্ষীণধারা। একসময় বিশাল নদী ছিল করতোয়। তার গতিও ছিল তীব্র। করতোয়া এখন প্রায় মৃত নদী। বর্ষাকালে কিছুটা প্রাণবন্ত হয়ে ওঠে। কিন্তু শীতে হয়ে যায় জীর্ণশীর্ণ।৮। নিচের যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ গঠন করো (যেকোনো ৫টি)। ৫স্থ, ন্ত, ক্ত, শ্ম, দ্ভ, ম্প৯। বিপরীত শব্দ লেখো (যেকোনো ৫টি)। ৫উন্নত, সকাল, পূর্ব, অদৃশ্য, সাফল্য, বিঘ্নঅথবা, নিচে দেওয়া শব্দের প্রতিটির দুটি করে সমার্থক শব্দ লেখো। (যেকোনো ৫টি)বায়ু, ধরণি, সূর্য, বিশ্ব, সংকল্প, বৃষ্টি১০। এককথায় প্রকাশ করো (যেকোনো ৫টি)। ৫অহংকার নেই এমন, যে বেশি কথা বলে, পরিহার করা যায় না এমন, যেখানে মানুষ বসবাস করে, মেধা আছে যার, সাধনা করেন যিনি।১১। প্রদত্ত অনুচ্ছেদে ব্যবহূত ক্রিয়াপদের চলিত রূপ লেখো। ৫পাখির জগতে দৈত্যপাখি বলিয়া যাহার নাম সে হইতেছে উটপাখি। খুব জোরে ছুটিতে পারিলেও উড়িতে পারে না এ পাখি। ঘণ্টায় এরা ষাট-সত্তর মাইল বা তারও বেশি বেগে দৌড়াইতে পারে।১২। সংক্ষেপে উত্তর লেখো (যেকোনো ৪টি)। ২×৪=৮(ক) ঘূর্ণিঝড়ে পশুপাখির কী অবস্থা হয়?(খ) মোস্তফা কামাল কী বিশ্বাস করতেন? (গ) বাকশিল্প বলতে কী বোঝো?(ঘ) মৃৎশিল্প কাকে বলে? (ঙ) খোলা মাঠ কী উপদেশ দেয়?(চ) চন্দ্রলোকের অচিন পুরে কারা যেতে চায়?১৩। ‘সবার আমি ছাত্র’ অথবা ‘দেশের জন্য’ কবিতার মূলভাব নিজের ভাষায় লেখো। ৮১৪। ১৫০ শব্দের মধ্যে নিচের যেকোনো ১টি বিষয়ের ওপর রচনা লেখো। ১২ক) বিদায় হজ খ) কম্পিউটার গ) বাংলাদেশের পাখি ঘ) শহীদ তিতুমীর ঙ) প্রাণিজগৎ।