প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রিয় শিক্ষার্থী, রচনা লেখার সময় যা মনে রাখা দরকার: ১। রচনার ভাষা সহজ-সরল ও স্পষ্ট হতে হবে। ২। একই কথা বারবার লেখা যাবে না। ৩। বানান শুদ্ধ হতে হবে। ৪। আলোচ্য বিষয়ের বিভিন্ন অনুচ্ছেদ বা প্যারার ভাবগত যোগসূত্র থাকতে হবে। এখন একটি রচনার নমুনা দেখে নেবো।আমাদের দেশ(এই রচনার অনুসরণে লেখা যায়: স্বদেশ, জন্মভূমি, মাতৃভূমি)ভূমিকা: আমাদের দেশের নাম বাংলাদেশ। স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয় ১৯৭১ সালের ২৬ মার্চ। এর আগে এই দেশ পাকিস্তান রাষ্ট্রের একটি অংশ ছিল। তখন এ দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। দীর্ঘ নয় মাস এ দেশের মানুষ জীবন-মরণ যুদ্ধ করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করার মাধ্যমে বিজয় লাভ করে।অবস্থান ও সীমা: আমাদের স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত। এ দেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়; দক্ষিণে বঙ্গোপসাগর; পূর্বে ভারতের আসাম, মিজোরাম, ত্রিপুরা ও মিয়ানমার এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। ঢাকা নগর বাংলাদেশের রাজধানী।ঋতুবৈচিত্র্য: রূপের বৈচিত্র্য নিয়ে এ দেশে প্রতি দুই মাস পর পর আসে গ্রীষ্ম, বর্ষা, শরত্, হেমন্ত, শীত ও বসন্ত ঋতু। ঋতুবৈচিত্র্যে এ দেশ কখনো আলোঝলমল, কখনো অঝোরধারা বৃৃৃষ্টিতে ঝাপসা দূরের মাঠ আবার কখনো স্বচ্ছ আকাশ থেকে ঝরে পড়ে রুপালি জোসনা। অপরূপ প্রকৃতির এই দেশকে তাই বলা হয়ে থাকে রূপসী বাংলা।প্রাকৃতিক সম্পদ: বাংলাদেশের ভূমিতে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ। গ্যাস, জ্বালানি তেল, চুনাপাথর, পিট কয়লা, আকরিক লৌহ এ দেশের উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ। এ ছাড়া রয়েছে সুন্দরী, শাল ও গজারী কাঠ, বাঁশ, বেত ইত্যাদি। উৎপন্ন দ্রব্য: বাংলাদেশের প্রধান উৎপন্ন দ্রব্য হলো ধান, পাট, চা, ইক্ষু, সরিষা, গম ও ডাল। চা ও পাট বিদেশে রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে থাকে।নদ-নদী: ছোট-বড় অনেক নদ-নদী বাংলাদেশের সমভূমির ওপর দিয়ে বয়ে চলেছে। এ দেশকে তাই বলা হয়ে থাকে নদীমাতৃক দেশ। পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী এ দেশের প্রধান নদী। ধলেশ্বরী, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা আড়িয়াল খাঁ, ইছামতি, ভৈরব, কুমার, কপোতাক্ষ, আত্রাই, করতোয়া, তিস্তা, ধরলা—এসব আমাদের দেশের শাখা ও উপনদ-নদী। শহর-বন্দর: রাজধানী ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় শহর। অন্য বড় শহরগুলো হলো চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল। নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও মংলা বাংলাদেশের প্রধান নদী ও সমুদ্রবন্দর।উপসংহার: রূপে অপরূপ, সম্পদে অতুলনীয় আমাদের দেশ বাংলাদেশ। এই সুন্দর রূপময় দেশে জন্ম নিয়ে আমরা গৌরব বোধ করি। এই দেশকে আমরা জীবনের চেয়েও বেশি ভালোবাসি।