প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। ২০০৯ সালের সমাপনী পরীক্ষার আলোকে গতকালের ধারাবাহিকতায় আজ অধ্যায় পাঁচ-এর প্রশ্নোত্তর দেওয়া হলো। প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো: ১. নিজস্ব ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা প্রত্যেকের কী ধরনের অধিকার? ক. জন্মগত খ. মৌলিক গ. রাষ্ট্রীয় ঘ. মানবিকউত্তর: মৌলিক।২. কোনটি মানবাধিকার নয়? ক. নিরাপত্তালাভের অধিকার খ. সম্পত্তির অধিকার গ. সমান মর্যাদা ও অধিকারঘ. কাউকে আটক করার অধিকার উত্তর: কাউকে আটক করার অধিকার। ৩ আমাদের দেশের কোন দলিলে মানবাধিকারের স্বীকৃতি রয়েছে? ক. সংবিধান খ. শিক্ষানীতি গ. জাতীয় শিশুনীতি ঘ. পরিবেশনীতি। উত্তর: সংবিধান। ৪. আমাদের দেশে শিশুশ্রমের প্রধান কারণ কী? ক. অসচেতনতা খ. লেখাপড়ায় অনীহা গ. শিশুশ্রমের সুযোগ ঘ. দারিদ্র্য। উত্তর: দারিদ্র্য।৫ এসিড নিক্ষেপের ফলে সর্বোচ্চ শাস্তি কী? ক. মৃত্যুদণ্ড খ. যাবজ্জীবন কারাদণ্ড গ. সশ্রম কারাদণ্ড ঘ. কোনোটাই নয়। উত্তর: মৃত্যুদণ্ড।প্রশ্ন: সংক্ষেপে উত্তর দাও।ক. প্রশ্ন: মানবাধিকার কী? সবার কি এগুলো ভোগের অধিকার আছে? উত্তর: মানুষ হিসেবে ব্যক্তির অধিকারগুলোকেই বলা হয় মানবাধিকার। সুন্দর জীবনযাপনের জন্য এসব কিছুই আমাদের অধিকার। জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ—নির্বিশেষে সবাই এসব অধিকার ভোগ করতে পারি। স্বাধীন, সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য মানবাধিকারের বিকল্প নেই। পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছ থেকে আমরা এ অধিকারগুলো পেয়ে থাকি। বাংলাদেশ জাতিসংঘের সদস্য। সদস্যরাষ্ট্র হিসেবে তাই বাংলাদেশ জাতিসংঘের ‘মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র’-কে সম্মান করে। সে জন্যই আমাদের রাষ্ট্রপরিচালনার মূল দলিল ‘সংবিধান’-এ এসব অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়। এসব অধিকার নিশ্চিত করার জন্য সরকার তৈরি করেছে বিভিন্ন আইন, যেমন: শিশু অধিকার আইন, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ইত্যাদি। দেশের সব নাগরিকের এ অধিকার ভোগ করার অধিকার আছে।