প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাগতকালের পরপ্রশ্ন: মানবাধিকারের কয়েকটি সুবিধা লেখো।উত্তর: মানবাধিকারের কয়েকটি সুবিধা নিচে দেওয়া হলো: (১) সবার সমান মর্যাদা পাওয়ার অধিকার এবং ভোগের অধিকার রয়েছে। (২) স্বাধীনতা ও নিরাপত্তালাভের অধিকার। (৩) বিচারলাভের অধিকার। (৪) কাউকে খেয়ালখুশিমতো গ্রেপ্তার ও আটক করা যাবে না। (৫) নিজ নিজ ধর্ম পালনের অধিকার। (৬) প্রত্যেকের শিক্ষাগ্রহণের অধিকার। (৭) কাউকে নির্যাতন ও অত্যাচার করা যাবে না। প্রশ্ন: মানবাধিকার বাস্তবায়িত না হলে সমাজে কী অসুবিধার সৃষ্টি হবে? উত্তর: মানুষের মানবাধিকার বিশ্বব্যাপী স্বীকৃত। পরিবার, সমাজ ও রাষ্ট্র প্রত্যেকেরই দায়িত্ব হলো, সমাজে মানবাধিকার বাস্তবায়ন করা। সমাজে মানবাধিকার বাস্তবায়িত না হলে নিচের অসুবিধার সৃষ্টি হয়।(১) শিশুশ্রম বেড়ে যায়।(২) নারী ও শিশু পাচার বেড়ে যায়। (৩) এসিড নিক্ষেপ বেড়ে যায়। (৪) সাম্প্রদায়িকতা ও যৌতুকের প্রবণতা বেড়ে যায়। (৫) মানুষের মর্যাদা নষ্ট হয়।(৬) মানুষের স্বাধীনতা ও নিরাপত্তা কমে যায়। (৭) নির্যাতন ও অত্যাচার বেড়ে যায়। (৮) সুষ্ঠু বিচার পাওয়া যায় না। (৯) নিজ নিজ ধর্ম পালনে অসুবিধা হয়। (১০) শিক্ষাগ্রহণের অধিকার অনিশ্চিত হয়ে যায়। প্রশ্ন: জাতিসংঘ-ঘোষিত মানবাধিকারগুলো কী? উত্তর: ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার ঘোষিত হয়। পৃথিবীর সব বয়সের ধর্মের ও জাতির মানুষের অধিকারসমূহ জাতিসংঘ কর্তৃক গৃহীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে বিভিন্ন ধারায় তুলে ধরা হয়েছে। জাতিসংঘ-ঘোষিত মানবাধিকারগুলো হলো।(১) সব মানুষই জন্মগতভাবে স্বাধীন। (২) প্রত্যেকের নিরাপত্তালাভের অধিকার রয়েছে। (৩) কাউকে নির্যাতন ও অত্যাচার করা যাবে না।(৪) আইনের চোখে সবাই সমান।(৫) প্রত্যেকেরই শিক্ষালাভের অধিকার রয়েছে। (৬) মৌলিক অধিকার ভঙ্গ হলে প্রত্যেকের বিচারলাভের অধিকার আছে।(৭) কাউকে খেয়ালখুশিমতো গ্রেপ্তার ও আটক করা যাবে না। (৮) প্রত্যেকের চিন্তার ও নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে।