প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা : বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৭প্রিয় শিক্ষার্থীরা, আজ সপ্তম অধ্যায়ের প্রশ্নোত্তর আলোচনা করব। # সংক্ষেপে উত্তর দাও। প্রশ্ন: পদার্থ কাকে বলে?উত্তর: যা জায়গা দখল করে, যার ওজন আছে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকে পদার্থ বলে। যেমন: মাটি, পানি, লোহা, কাচ ইত্যাদি। প্রশ্ন: কঠিন, তরল, বায়বীয় পদার্থের কয়েকটি উদাহরণ দাও। উত্তর: কঠিন পদার্থ, যেমন: কাঠ, লোহা, কয়লা, পাথর। তরল পদার্থ, যেমন: পানি, দুধ, তেল, মধু। বায়বীয় পদার্থ, যেমন: অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। প্রশ্ন: পদার্থের সাধারণ গুণ কয়টি ও কী কী?উত্তর: পদার্থের সাধারণ গুণ দুটি। যেমন:১। পদার্থ জায়গা বা স্থান দখল করে ২। পদার্থের ওজন আছে। প্রশ্ন: পদার্থের অবস্থা কয়টি?উত্তর: পদার্থের অবস্থা তিনটি। যেমন—কঠিন, তরল ও বায়বীয় বা গ্যাসীয়। প্রশ্ন: কঠিন পদার্থের বৈশিষ্ট্য কী কী?উত্তর: কঠিন পদার্থের বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো:১। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে। ২। কঠিন পদার্থের ওজন আছে ও স্থান দখল করে। ৩। সাধারণত কঠিন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয়।৪। কিছু কিছু কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়। যেমন—ন্যাপথলিন, কর্পূর। ৫। কঠিন পদার্থকে বলপ্রয়োগ করলে বাধার সৃষ্টি করে। প্রশ্ন: তরল পদার্থের বৈশিষ্ট কী কী?উত্তর: তরল পদার্থের বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো:১। তরল পদার্থের আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই। যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে। ২। তরল পদার্থের ওজন আছে ও স্থান দখল করে। ৩। তাপ দিলে তরল পদার্থ বাষ্পে পরিণত হয়৪। তরল পদার্থ নিচের দিকে গড়িয়ে চলে।৫। ঠান্ডা করলে তরল পদার্থ কঠিন পদার্থে পরিণত হয়।প্রশ্ন: বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য কী কী?উত্তর: নিচে বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য দেওয়া হলো:১। বায়বীয় পদার্থের নির্দিষ্ট আকার বা আয়তন নেই। ২। বায়বীয় পদার্থ স্থান দখল করে ও ওজন আছে ৩। বায়বীয় পদার্থকে ঠান্ডা করলে তরল পদার্থে পরিণত হয়। ৪। বায়বীয় পদার্থকে যে স্থানে রাখা হয়, তা সমস্ত জায়গাজুড়ে থাকে। প্রশ্ন: বস্তুর ভর বলতে কী বোঝায়?উত্তর: বস্তুর মধ্যে বিদ্যমান মোট পদার্থের পরিমাণকে বস্তুর ভর বলে। বস্তুর ভর সব স্থানে একই থাকে। এর কোনো পরিবর্তন হয় না।প্রশ্ন: বস্তুর ওজন বলতে কী বোঝায়?উত্তর: কোনো বস্তুর ভরের ওপর পৃথিবীর আকর্ষণ বা টানকে বস্তুর ওজন বলে। বস্তুর ওজন একেক স্থানে একেক রকম হয়ে থাকে।