অধ্যায়-১৫# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখপ্রশ্ন: মাটি দূষণের জন্য দায়ী কোনটি?(ক) প্লাস্টিক (খ) কাগজ (গ) কাপড় (ঘ) চামড়াউত্তর: (ক) প্লাস্টিক। প্রশ্ন: বর্জ্য থেকে পরিবেশ দূষণ রোধের উপায় কী?(ক) বর্জ্য পোড়ানো (খ) বর্জ্যের পরিশোধন (গ) বর্জ্য জমিয়ে রাখা (ঘ) বর্জ্য ঢেকে রাখা। উত্তর: (খ) বর্জ্যের পরিশোধনপ্রশ্ন: কলকারখানার বর্জ্য যাতে পরিবেশ দূষিত না করে সে জন্য কী ব্যবস্থা নেওয়া যায়? (ক) বর্জ্য পোড়ানো (খ) বর্জ্য মাটিতে পোঁতা (গ) বর্জ্য পরিশোধন (ঘ) বর্জ্য জমিয়ে রাখা। উত্তর: (গ) বর্জ্য পরিশোধন।প্রশ্ন: পরিবেশ দূষণের প্রাকৃতিক কারণ কোনটি? (ক) গাছ কাটা (খ) বর্জ্য পোড়ানো (গ) নদীতে বর্জ্য ফেলা (ঘ) বন্যা।উত্তর: (ঘ) বন্যা।প্রশ্ন: পরিবেশের প্রাকৃতিক উপাদান কোনটি?(ক) ঘরবাড়ি (খ) রাস্তাঘাট (গ) বাঁধ (ঘ) গাছপালা উত্তর: (ঘ) গাছপালা। প্রশ্ন: গাছপালা বায়ুমণ্ডলে কোন গ্যাসটি ছাড়ে?(ক) কার্বন-ডাই-অক্সাইড (খ) অক্সিজেন (গ) হাইড্রোজেন (ঘ) নাইট্রোজেন।উত্তর: (খ) অক্সিজেন।প্রশ্ন: বায়ুমণ্ডলে কার্ব-ডাই-অক্সাইড বৃদ্ধি পেলে তাপমাত্রা কী হয়? (ক) বৃদ্ধি পাবে (খ) হ্রাস পাবে (গ) সমান থাকবে (ঘ) কিছুই হাবে না। উত্তর: (ক) বৃদ্ধি পাবে।প্রশ্ন: বনভূমি অনুর্বর হওয়ার কারণ কোনটি?(ক) দাবানল (খ) বৃক্ষ নিধন (গ) জনসংখ্যা বৃদ্ধি (ঘ) ভূমিক্ষয়।উত্তর: (ক) দাবানল।প্রশ্ন: দূষিত পানিতে গোসল করলে কী হয়?(ক) চর্মরোগ হয় (খ) সর্দি হয় (গ) জন্ডিস হয় (ঘ) টাইফয়েট হয়। উত্তর: (ক) চর্মরোগ হয়।প্রশ্ন: পলিথিন ও প্লাস্টিক মাটিতে কী অবস্থায় থাকে? (ক) পচে যায় (খ) সারে পরিণত হয় (গ) অবিকৃত অবস্থায় থাকে (ঘ) মিশে যায়। উত্তর: (গ) অবিকৃত অবস্থায় থাকে। প্রশ্ন: বিভিন্ন বর্জ্য মাটিতে জমে মাটির কী করে?(ক) উর্বরতা বৃদ্ধি করে (খ) উর্বরতা নষ্ট করে (গ) উৎপাদন বাড়ায় (ঘ) উর্বরতা ঠিক রাখে। উত্তর: (খ) উর্বরতা নষ্ট করে। প্রশ্ন: মাটির নিচে পলিথিন বা প্লাস্টিক থাকলে উদ্ভিদের কী হয়?(ক) উদ্ভিদের মূল মাটির গভীরে যেতে পারে না।(খ) উদ্ভিদের মূল সহজে মাটির গভীরে যেতে পারে।(গ) উদ্ভিদ দ্রুত বেড়ে ওঠে।(ঘ) উদ্ভিদের মূল শক্ত হয়।উত্তর: (ক) উদ্ভিদের মূল মাটির গভীরে যেতে পারে না। শূন্যস্থান পূরণ করোপ্রশ্ন: মাটি, পানি, বায়ু, পাহাড়, নদী ইত্যাদি—উপাদান।উত্তর: মাটি, পানি, বায়ু, পাহাড়, নদী ইত্যাদি প্রকৃতিক উপাদান।প্রশ্ন: ঘরবাড়ি, রাস্তাঘাট, যানবাহন, কলকারখানা—উপাদান।উত্তর: ঘরবাড়ি, রাস্তাঘাট, যানবাহন, কলকারখানা কৃত্রিম উপাদান।প্রশ্ন: — ভাবে তৈরি ঘরবাড়ি রাস্তাঘাট পরিবেশ সুন্দর করে।উত্তর: পরিকল্পিত ভাবে তৈরি ঘরবাড়ি রাস্তাঘাট পরিবেশ সুন্দর করে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল