প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ৬২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা একাডেমীর (NAPE) সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে এ পাতার প্রতিটি

লেখা সাজানো হয়েছে, যা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

৬টি বিষয়ের নমুনা উত্তর ছাপা শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে। চলবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত।

 বাংলা

ক্রিয়াপদের চলিত রূপ

প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ১২ নং প্রশ্নটি হলো ‘বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ’ অথবা ‘এককথায় প্রকাশ’ লেখার ওপর। আজ পাঠ্যবই থেকে নির্বাচিত ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।

১০৮. আর দুদিন বাদে বুড়ো হইয়া মরিতে বসিবেন তখন জানিয়া লাভ কী?

উত্তর: আর দুদিন বাদে বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কী?

১০৯. শুনেছি বইকি, চোখে দেখিয়াছি।

উত্তর: শুনেছি বইকি, চোখে দেখেছি।

১১০. কেমন আমরা হাসিয়া উঠি আর দুলে দুলে নাড়ি মাথা।

উত্তর: কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নাড়ি মাথা।

১১১. ধরার বুকের স্নেহ-কণাগুলি ঘাস হইয়া ফুটিয়া ওঠে।

উত্তর: ধরার বুকের স্নেহ-কণাগুলো ঘাস হয়ে ফুটে ওঠে।

১১২. আঁধার আকাশে তারারা মিটিমিটি করিয়া চায়।

উত্তর: আঁধার আকাশে তারারা মিটিমিটি করে চায়।

১১৩. ‘জলপ্রপাত’ শব্দটার অর্থও তখন জানিতে হইয়াছে।

উত্তর: ‘জলপ্রপাত’ শব্দটার অর্থও তখন জানতে হয়েছে।

১১৪. কিন্তু নিজের চোখে জলপ্রপাত দেখিব কোথায়?

উত্তর: কিন্তু নিজের চোখে জলপ্রপাত দেখব কোথায়?

১১৫. কানাডায় গিয়াছি।

উত্তর: কানাডায় গিয়েছি।

১১৬. সেখানে থাকিয়াছি।

উত্তর: সেখানে থেকেছি।

১১৭. কোথাও যাইব বলিলেই তো হয় না, কীভাবে যাইব তাহা ভাবিতে হয়।

উত্তর: কোথাও যাব বললেই তো হয় না, কীভাবে যাব তাহা ভাবতে হয়।

১১৮. এক বন্ধুরই এক বিশাল গাড়িতে একদিন চড়িয়া বসিলাম।

উত্তর: এক বন্ধুরই এক বিশাল গাড়িতে একদিন চড়ে বসলাম।

১১৯. আহ্ দেশে ফিরিয়া গিয়ে কী গল্পটাই না করা যাইবে।

উত্তর: আহ্ দেশে ফিরে গিয়ে কী গল্পটাই না করা যাবে।

১২০. কিন্তু এত জায়গা থাকিতে নায়াগ্রা দেখিতেই যাইতে হইবে কেন?

উত্তর: কিন্তু এত জায়গা থাকতে নায়াগ্রা দেখতেই যেতে হবে কেন?

১২১. কোনদিন যাওয়া হইবে তাও ঠিক হইল।

উত্তর: কোনদিন যাওয়া হবে তাও ঠিক হলো।

১২২. ঝর্ণার জলও গড়াইতে গড়াইতে ক্রমশ নদী হইয়া যায়।

উত্তর: ঝর্ণার জলও গড়াতে গড়াতে ক্রমশ নদী হয়ে যায়।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মো. মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক