প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ৬৮
[ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিষয়ভিত্তিক লেখা ছাপা হবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত]
বাংলা
ক্রিয়াপদের চলিত রূপ
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ১২ নং প্রশ্নটি হলো ‘বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ’ অথবা ‘এককথায় প্রকাশ’ লেখার ওপর। আজ পাঠ্যবই থেকে নির্বাচিত ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।
১৭২. বুকের মধ্যে একটু একটু করিয়া স্বপ্নটা ডানা মেলে যেন উড়িতে চাইল।
উত্তর: বুকের মধ্যে একটু একটু করে স্বপ্নটা ডানা মেলে যেন উড়তে চাইল।
১৭৩. অজানাকে জয় করিবে কী করে?
উত্তর: অজানাকে জয় করবে কী করে?
১৭৪. নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করিলেন।
উত্তর: নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করলেন।
১৭৫. কয়েক দিন এখানে থেকে কিছুটা ধাতস্থ হওয়ার পর উঠিয়া আসিলেন টিংরিতে।
উত্তর: কয়েক দিন এখানে থেকে কিছুটা ধাতস্থ হওয়ার পর উঠে এলেন টিংরিতে।
১৭৬. কী আনন্দ আর উল্লাসের ভেতর দিয়েই না নববর্ষ উদ্যাপন করিতেছে সবাই।
উত্তর: কী আনন্দ আর উল্লাসের ভেতর দিয়েই না নববর্ষ উদ্যাপন করছে সবাই।
১৭৭. ১৮ই এপ্রিল তাঁহারা সেখানে এসে পৌঁছাইলেন।
উত্তর: ১৮ই এপ্রিল তাঁহারা সেখানে এসে পৌঁছালেন।
১৭৮. মাত্র এক দিন থেকে পরদিনই আবার অগ্রবর্তী বেস ক্যাম্পে উঠিতে থাকিলেন।
উত্তর: মাত্র এক দিন থেকে পরদিনই আবার অগ্রবর্তী বেস ক্যাম্পে উঠতে থাকলেন।
১৭৯. লক্ষ্য—বিশ্রাম, আহার আর অক্সিজেন গ্রহণ করিয়া চূড়ায় ওঠা।
উত্তর: লক্ষ্য—বিশ্রাম, আহার আর অক্সিজেন গ্রহণ করে চূড়ায় ওঠা।
১৮০. কয়েক দিন পরে আবার শুরু করিলেন অভিযান।
উত্তর: কয়েক দিন পরে আবার শুরু করলেন অভিযান।
১৮১. এবারও শেরপারা তাঁকে থামাইয়া দিয়ে বেস ক্যাম্পে ফিরিয়া যাইতে বলিলেন।
উত্তর: এবারও শেরপারা তাঁকে থামিয়ে দিয়ে বেস ক্যাম্পে ফিরে যেতে বললেন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক