প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: মডেল টেস্ট-৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক বিজ্ঞান

সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট, পূর্ণমান: ১০০

১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।       ১–৫০=৫০

১। বেঁচে থাকার জন্য যেসব খাদ্যের প্রয়োজন, মানুষ তা মেটানোর জন্য নিচের কোনটির ওপর নির্ভর করে?

ক. আলো খ. পানি ও মাটি গ. বায়ু ঘ. উদ্ভিদ ও প্রাণী

২। মা বাড়ির আঙিনায় তোমার ভেজা জামা শুকাতে দিয়েছেন। এই ভেজা শুকাতে কোন শক্তি কাজ করবে?

ক. তাপ খ. বিদ্যুত্ গ. আলো ঘ. শব্দ

৩। তোমাদের পাশের ঘরে কেউ একজন উচ্চ শব্দে গান করছে। এতে কোন সমস্যা সৃষ্টি হচ্ছে?

ক. বায়ুদূষণ খ. শব্দদূষণ গ. আলোদূষণ ঘ. পরিবেশদূষণ

৪। গরমের সময় বাড়িতে একজন মেহমান এলেন। তোমার মা তাঁকে শরবত দেওয়ার জন্য কাচের গ্লাসে এক টুকরো বরফ রাখলেন। তুমি দেখলে কিছুক্ষণ পর গ্লাসের বাইরের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণা জমে আছে। এই পানির কণা আসলে কী?

ক. শরবতের পানি খ. বরফ গলা পানি

গ. চিনিভেজা পানি ঘ. জলীয় বাষ্প

৫। উত্তরাঞ্চলের নিচু এলাকায় হঠাত্ বন্যা হলো। সেই এলাকার মানুষ কীভাবে পানি বিশুদ্ধ করবে?

ক. পানি ছেঁকে খ. বরফ গলা পানি গ. পানি থিতিয়ে

ঘ. ফিটকিরি দিয়ে

৬। স্কুলে যাওয়ার পথে তুমি দেখলে একটি গাড়ি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এই কালো ধোঁয়ায় নিচের কোনটি থাকে?

ক. কার্বন মনোক্সাইড খ. কার্বন ডাই-অক্সাইড            গ. হাইড্রোজেন ঘ. কার্বন ও অক্সিজেন

৭। খেলাধুলা শেষে সন্ধ্যায় তোমার পড়ার ঘরে প্রবেশ করে দেখলে বাতি জ্বলছে না। এ ক্ষেত্রে বাতি জ্বালানোর জন্য তুমি কী করবে?

ক. ইলেকট্রিক মিস্ত্রি ডাকব খ. বাল্ব পরিবর্তন করব

গ. সুইচ টিপব ঘ. মাকে ডেকে আনব

৮। শিহাবদের গ্রামের বাড়িতে বিদ্যুত্ নেই। তাই ফ্রিজও নেই। শিহাবের বাবা গ্রামের বাজার থেকে একটি বড় ইলিশ মাছ কিনে এনেছেন। এখন তিনি কীভাবে এই মাছটি সংরক্ষণ করবেন?

ক. পানিতে ভিজিয়ে রেখে খ. রোদে শুকিয়ে গ. লবণ দিয়ে ঘ. হলুদ-মরিচ মেখে

৯। দাদুভাইয়ের সঙ্গে রাতে বাড়ির ছাদে গিয়ে দীপা দেখল আকাশ থেকে হঠাত্ একটি তারা খসে পড়ছে। এটি

আসলে কী?

ক. রাত্রি তারা খ. ধূমকেতু গ. নীহারিকা ঘ. উল্কা

১০। টেলিভিশন চালানোর জন্য বিদ্যুিবহীন গ্রামে বিদ্যুতের বিকল্প হিসেবে কোন শক্তি ব্যবহার করা যায়?

ক. জ্বালানি তেল খ. সৌরশক্তি

গ. কাঠ জ্বালিয়ে তাপশক্তি ঘ. রাসায়নিক শক্তি

১১। একটি যন্ত্রে অনেক তথ্য অল্প জায়গায় অথচ সহজে বহন করা যায়। এই যন্ত্রটির নাম কী?

ক. ডিভিডি খ. পেনড্রাইভ গ. সিডি ঘ. ল্যাপটপ

১২। রাহেলার রাতকানা রোগ হয়েছে। তাকে কোন জাতীয় খাদ্য খেতে পরামর্শ দেবে?

ক. আলু, চিনি খ. মাখন, ঘি গ. মলা, ঢেলা মাছ ঘ. আমলকী

১৩। বাড়ির আঙিনায় ঝাড়ু দেওয়া আবর্জনা তুমি কী করবে?

ক. পুড়িয়ে ফেলব খ. আঙিনায় বস্তাবন্দী করে রাখব

গ. বাড়ির কোনায় রেখে দেব ঘ. গর্ত করে মাটি চাপা দেব

১৪। বৈশাখ মাসের কোনো একদিন লক্ষ করলে, খুব ভ্যাপসা গরম লাগছে। তোমার ঘামও হচ্ছে প্রচুর। এমন আবহাওয়া সাধারণত কিসের লক্ষণ?

ক. ঝড় খ. বৃষ্টি গ. বন্যা ঘ. জলোচ্ছ্বাস

১৫। তোমার বন্ধুর ডেঙ্গুজ্বর শনাক্ত করা হয়েছে। তাকে কী খেতে পরামর্শ দেবে?

ক. শুধু আপেল খ. ডাবের পানি গ. অল্প সেদ্ধ মাংস

ঘ. ঠিকমতো খাবার খেতে ও প্রচুর পরিমাণে পানি পান করতে

১৬। একটি শিশুর জন্মগ্রহণের পর তার প্রথম মৌলিক চাহিদা কোনটি?

ক. মাতৃদুগ্ধ খ. পোশাক গ. চিকিত্সা ঘ. বাসস্থান

১৭। বাবুলদের পুকুর থেকে একটি বড় রুই মাছ ধরা হয়েছে। এক সপ্তাহ পর বাবুলের বাবা বিদেশ থেকে এলে সবাই মিলে ওই রুই মাছ খাবে। বাবুল কীভাবে রুই মাছটি সংরক্ষণ করবে?

ক. রেফ্রিজারেটরে রেখে দেবে খ. মাটির কলসিতে রেখে দেবে গ. থার্মোফ্ল্যাস্কে ভরে রাখবে ঘ. ওভেনে রাখবে

১৮। রীনা জীবাণুমুক্ত করার জন্য চুলায় পানি ফোটাতে দিল। সে কত সময় ধরে পানি ফোটাবে?

ক. ১০ মিনিট খ. ১০ মিনিটের বেশি

গ. ২০ মিনিট ঘ. ২০ মিনিটের বেশি

১৯। কৃষক জমিতে ফসল বৃদ্ধির জন্য ইউরিয়া সার ব্যবহার করেন। এই সারে নিচের কোন উপাদানটি রয়েছে?

ক. অক্সিজেন খ. হাইড্রোজেন

গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাই-অক্সাইড

২০। পরিবেশদূষণের অন্যতম কারণ বায়ুদূষণ। বায়ুদূষণের ফলে মানুষের কোন রোগটি হয়ে থাকে?

ক. টাইফয়েড খ. কলেরা গ. আমাশয় ঘ. হাঁপানি

২১। জ্বালানি তেল একটি অনবায়নযোগ্য সম্পদ। জ্বালানি তেলে কোন শক্তি সঞ্চিত থাকে?

ক. তাপ খ. আলোক গ. যান্ত্রিকশক্তি ঘ. রাসায়নিক শক্তি

২২। আবিদ স্কুল থেকে সাইকেল চালিয়ে বাসায় আসে। এখানে সাইকেল চালানো কোন ধরনের শক্তি?

ক. বিদ্যুত্ খ. আলোকশক্তি গ. যান্ত্রিকশক্তি ঘ. শব্দশক্তি

২৩। নিতু চুলার আগুনের পাশে একটি ধাতব চামচ রেখে দেয়। কিছুক্ষণ পর চামচটি স্পর্শ করলে গরম অনুভব করে। এ ক্ষেত্রে চামচটিতে কোন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়েছে?

ক. পরিবহন খ. পরিচলন

গ. বিকিরণ ঘ. কোনোটিই নয়

২৪। দেহকে সুস্থ সবল রাখতে হলে সুষম খাদ্য গ্রহণ করতে হয়। সুষম খাদ্যে কয়টি খাদ্য দল বা উপাদান আছে?

ক. ৪টি খ. ৫টি গ. ৬টি ঘ. ৭টি

২৫। অসাধু ব্যবসায়ীরা ফল পাকানোর জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করেন। এমন একটি রাসায়নিক পদার্থ হলো—

ক. ফরমালিন খ. কার্বাইড

গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. টিএসপি

২৬। সূর্য থেকে আমরা আলো পাই। সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় লাগে প্রায়—

ক. ৭ মিনিট খ. ৮ মিনিট গ. ৯ মিনিট ঘ. ১০ মিনিট

২৭। মিজানের বাবা একজন কৃষক। তিনি নিচের কোন প্রযুক্তির ওপর নির্ভরশীল?

ক. এক্স-রে খ. কম্পিউটার গ. ট্রাক্টর ঘ. অণুবীক্ষণ যন্ত্র

২৮। মিরা ইন্টারনেটে তথ্য অনুসন্ধান করতে একধরনের ইঞ্জিনের সাহায্য নেয়। এই ইঞ্জিনকে কী বলে?

ক. বাষ্পীয় ইঞ্জিন খ. সার্চ ইঞ্জিন গ. পেট্রল ইঞ্জিন

২৯। রাতুল সংবাদপত্র পড়ে জানতে পারল, বাংলাদেশে জলবায়ু অনুযায়ী বর্ষা শুরু হয়—

ক. জানুয়ারির মাঝামাঝি খ. জুনের মাঝামাঝি

গ. সেপ্টেম্বরের মাঝামাঝি ঘ. ডিসেম্বরের শুরুতে

৩০। আসিফ রংপুরে থাকে। শীতকালে তাদের এলাকায় শীতের প্রকোপ খুব বেশি থাকে। এই সময় কোন দিক থেকে শীতল বাতাস আসে?

ক. পূর্ব খ. পশ্চিম গ. উত্তর ঘ. দক্ষিণ

৩১। আরিফ সাহেব তাঁর গ্রামের বাড়িতে সৌর প্যানেল স্থাপন করেছেন। সৌর প্যানেলে সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

ক. তাপ খ. বিদ্যুত্শক্তি গ. রাসায়নিক শক্তি ঘ. শব্দশক্তি

৩২। রাজু পানি খাওয়ার জন্য কাচের গ্লাস ব্যবহার করে। এই কাচ তৈরি হয়েছে কী থেকে?

ক. তন্তু খ. প্লাস্টিক গ. বালুকণা ঘ. কয়লা থেকে

৩৩। পানিকে তাপ দিলে প্রথমে তা গরম হয় এবং ফুটতে থাকে। এরপরও তাপ দিলে তা কিসে পরিণত হয়?

ক. কুয়াশায় খ. জলীয় বাষ্পে গ. শিশিরে ঘ. বরফে

৩৪। তোমার মা গ্যাসের চুলায় রান্না করেন। এটি কোন ধরনের শক্তির উত্স?

ক. যান্ত্রিক খ. নবায়নযোগ্য

গ. শব্দ ঘ. অনবায়নযোগ্য

৩৫। তোমার পাড়ার একজনের বসন্ত হয়েছে। এই রোগটি কিসের মাধ্যমে ছড়ায়?

ক. খাদ্যের খ. সংস্পর্শে গ. পানির ঘ. বায়ুর

৩৬। কোন খাবারগুলো কম খাওয়া উচিত?

ক. দুধ, দই খ. ফুল, সবজি

গ. মাছ, মাংস ঘ. চিপস, বার্গার

৩৭। মাছ ও মাংসে কোনটির মাধ্যমে পচন ধরতে পারে?

ক. কার্বাইড খ. ফরমালিন

গ. ব্যাকটেরিয়া ঘ. কৃত্রিম রং

৩৮। কোনটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ?

ক. তেল খ. পানি গ. গ্যাস ঘ. জীবাশ্ম জ্বালানি

৩৯। কোনটি কৃত্রিম বা মানবসৃষ্ট সম্পদ?

ক. মাটি খ. পানি গ. সূর্যরশ্মি ঘ. কাচ

৪০। বায়ুর চাপ খুব কমে গেলে কী হয়?

ক. ঝড় খ. বৃষ্টি গ. তাপপ্রবাহ ঘ. শৈত্যপ্রবাহ

৪১। দিবা-রাত্রির কারণ কী?

ক. পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে খ. সূর্য উদয় হয় ও অস্ত যায় গ. পৃথিবী নিজ অক্ষের ওপর পাক খায় ঘ. চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে

৪২। খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহারের ফলে কী হতে পারে?

ক. দাঁতের ক্ষতি খ. বাচ্চারা ভারী দেহধারী হয় গ. বৃক্ক ও যকৃত্ অকার্যকর হয় ঘ. শিশুরা শুকিয়ে যেতে পারে

৪৩। জলবায়ু কীভাবে পরিবর্তিত হয়?

ক. হঠাত্ খ. মাঝে মাঝে গ. দ্রুত ঘ. ধীরে ধীরে

৪৪। মানবদেহের কত ভাগ পানি?

ক. ২০-৩০ খ. ৩০-৪০ গ. ৫০-৬০ ঘ. ৬০-৭০

৪৫। সুষম খাদ্যে খাবারের কয়টি উপাদান থাকে?

ক. ৪টি খ. ৩টি গ. ৫টি ঘ. ৬টি

৪৬। উদ্ভিদ মাটি থেকে কিসের সাহায্যে পুষ্টি উপাদান শোষণ করে?

ক. মাটি খ. পানি গ. বায়ু ঘ. আলো

৪৭। কোনটি গ্রিনহাউস গ্যাস?

ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড গ. নাইট্রোজেন

ঘ. হিলিয়াম

৪৮। রোগাক্রান্ত হলে কী নিতে হবে?

ক. বিশ্রাম খ. পানি গ. খাবার ঘ. শ্বাস

৪৯। আবহাওয়া ও জলবায়ুর মূল পার্থক্য কোথায়?

ক. সময়ে খ. স্থানে গ. নামে ঘ. বৈশিষ্ট্যে

৫০। হাম, সোয়াইন ফ্লু ইত্যাদি কিসের মাধ্যমে ছড়ায়?

ক. পানি খ. বায়ু গ. মশা খ. খাদ্য

২. নিচের প্রশ্নগুলোর উত্তর উত্তরপত্রে লেখো।        ১–১৫=১৫

ক. প্রাণী শ্বাস গ্রহণের সময় উদ্ভিদের ত্যাগ করা কী ব্যবহার করে?

খ. কী করার মাধ্যমে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয়?

গ. নিরাপদ পানি বলতে কী বোঝো?

ঘ. সৌরশক্তিকে বিদ্যুত্শক্তিতে রূপান্তরিত করে কোন জিনিস?

ঙ. খাদ্য তৈরির জন্য উদ্ভিদের যে যে জড়বস্তুর প্রয়োজন, সেগুলোর দুটির নাম লেখো।

চ. বৈশ্বিক উষ্ণায়ন বলতে কী বোঝো?

ছ. আবহাওয়া কী?

জ. শক্তি সংরক্ষণের একটি উপায় লেখো?

ঝ. সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন?

ঞ. বায়ুবাহিত রোগ কী?

ট. জ্যোতির্বিজ্ঞান কী?

ঠ. পৃথিবীর দুই ধরনের গতি কী কী?

ড. দিন ও রাত কী কারণে হয়?

ঢ. তথ্য কেন গুরুত্বপূর্ণ?

ণ. মানবসৃষ্ট সম্পদ কী?

৩. ক, খ, গ, ঘ ও ঙ নম্বর প্রশ্নসহ যেকোনো ৭টি প্রশ্নের উত্তর লেখো।    ৫–৭=৩৫

ক. বায়ুদূষণ প্রতিরোধ করা কেন জরুরি? বায়ুদূষণমুক্ত রাখতে তুমি কী কী করতে পারো। তিনটি বাক্যে লেখো।                ২+৩=৫

খ. ইন্টারনেট কী? তুমি কীভাবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করবে তা চারটি বাক্যে লেখো।   ১+৪=৫

গ. পানিদূষণের প্রধান কারণ কী? কীভাবে পানিদূষণ প্রতিরোধ করা যায়। পানিদূষণের দুটি প্রভাব লেখো।        ১+২+২ = ৫

ঘ. আমরা কেন খাদ্য গ্রহণ করি? বাড়িতে খাদ্যদ্রব্য সংরক্ষণের তিনটি উপায় ও একটি উপকারিতা লেখো।                                                           ১+৩+১ = ৫ = ৫

ঙ. ঋতু পরিবর্তনের কারণ কী? চাঁদের দশা বলতে কী বোঝো? কোন ঋতুতে তাপমাত্রা হ্রাস পায়?  ২+২+১ = ৫

ছ. দুটি প্রাচীন ও তিনটি আধুনিক প্রযুক্তির উদাহরণ দাও।      ৫

জ. আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পাঁচটি পার্থক্য লেখো। ৫

ঝ. জনসংখ্যা বলতে কী বোঝায়? পরিবেশের ওপর জনসংখ্যার প্রভাব চারটি বাক্যে লেখো।           ১+৪ = ৫

ঞ. তথ্যবিনিময় কী? তথ্য সংরক্ষণের চারটি উপায় লেখো।    ১+৪ = ৫

সহকারী শিক্ষক

জেনে রাখো

সব সময় পাঠ্যবই পড়তে ভালো লাগে না। অন্য কোনো

বই পড়ব?

অবসর সময়ে

অবশ্যই অন্য বই পড়বে। অনেক ভালো বই আছে, সেগুলো পড়লে আনন্দ তো পাবেই; জানতেও পারবে অনেক কিছু।