আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাচাষীপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘চাষী’ কবিতার প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: ‘আমার দেশের মাটির ছেলে, নমি বারংবার তোমায় দেখে চূর্ণ হউক সবার অহংকার।’ মাটির ছেলে কে? তাকে দেখে সবার অহংকার চূর্ণ হওয়া উচিত কেন?উত্তর: আমাদের দেশের চাষিকে এখানে মাটির ছেলে বলা হয়েছে। চাষির আজীবন সম্পর্ক মাটির সঙ্গে। কঠিন মাটির বুকে লাঙল চালিয়ে তাঁরা ফসল ফলান। চাষির কষ্টার্জিত সেই ফসলে আমাদের অন্নের সংস্থান হয়। দেশের অর্থনৈতিক উন্নয়নে চাষির ভূমিকা অন্যসব পেশাজীবীর চেয়ে অনেক বেশি। এত বড় মহান পেশায় নিয়োজিত থেকেও ওদের বিন্দুমাত্র গর্ব নেই। অপরের সুখই যেন ওদের সুখ। ওরা অল্পতেই তুষ্ট থাকেন। খুশি থাকেন। অপরের মুখে হাসি ফোটানোই যেন ওদের জীবনের ব্রত। তাই কবি মনে করেন দেশমাতার মুক্তিকামী চাষির এই সাধারণ সহজ-সরল জীবনযাপন দেখে সমাজের অন্য সবার অহংকার চূর্ণ হওয়া উচিত। প্রশ্ন: চাষিদের কাছ থেকে আমাদের কী শিক্ষা গ্রহণ করা উচিত? উত্তর: চাষিদের কাছ থেকে আমাদের যে শিক্ষা গ্রহণ করা উচিত, তা হলো: ক. সহজ-সরল জীবনযাপন করা। খ. অপরের উপকারের জন্য নিজের জীবন উৎসর্গ করা।গ. বিন্দুমাত্র গর্ব না করা। ঘ. পরিশ্রমী হওয়া। ঙ. দেশ ও জাতির উন্নতিতে নিঃস্বার্থ অবদান রাখা। প্রশ্ন: পরের চরণটি লেখ।ক. দধীচি কি তাহার চেয়ে সাধক ছিল বড়?................................................উত্তর:দধীচি কি তাহার চেয়ে সাধক ছিল বড়?পুণ্য অত হবে নাক সব করিলেও জড়। খ. মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ,...........................................উত্তর:মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ,সবারই সে অন্ন জাগায় নাইক গর্ব লেশ।গ. আমার দেশের মাটির ছেলে, নমি বারংবার...................................................উত্তর:আমার দেশের মাটির ছেলে নমি বারংবারতোমায় দেখে চূর্ণ হউক সবার অহংকার।