হিন্দু ধর্ম শিক্ষা সময়: ২ ঘণ্টা \ মান: ১০০[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ২×৫=১০ক) সরস্বতীর বাহন কী? ১. ময়ূর ২. শ্বেত হংস ৩. ইঁদুর ৪. পেঁচাখ) গান্ধারী ছিলেন—১. কৌরবমাতা ২. পাণ্ডবমাতা ৩. শ্রীকৃষ্ণমাতা ৪. গণপতিমাতাগ) কে সশরীরে স্বর্গে গিয়েছিলেন?১. যুধিষ্ঠির ২. ভীম ৩. অর্জুন ৪. দ্রৌপদীঘ) আমরা শিষ্টাচারের অনুশীলন করব কেন?১. অনেক টাকা পাব বলে ২. অনেক দিন বাঁচব বলে ৩. শিষ্টাচার ধর্মের অঙ্গ বলে ৪. সবার চেয়ে শক্তিশালী হব বলেঙ) সত্য রক্ষা করলে ঈশ্বর কী হন?১. সুখী ২. দুঃখী ৩. রেগে যান ৪. কাঁদেন২। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। ২×৫=১০ক) ঈশ্বর এক এবং —। খ) ঈশ্বর জগতের সৃজন, পালন ও —কর্তা। গ) সত্যের চেয়ে বড়—নেই। ঘ) পিতরি প্রীতিমাপন্নে প্রীয়ন্তে —। ঙ) মানুষ ধর্মকে ভুলে গিয়ে — আশ্রয় করে।৩। নিচের বাক্যগুলো খাতায় লিখে যে বাক্যটি সত্য তার ডান পাশে ‘সত্য’ আর যে বাক্যটি মিথ্যা তার ডান পাশে ‘মিথ্যা’ লেখো। ২×৫=১০ক) জলে-স্থলে-আকাশে সর্বত্র ঋষিদের বিচরণ।খ) দেবদেবী ঈশ্বরের বিশেষ গুণ বা ক্ষমতার সাকার রূপ।গ) শ্রীশ্রীচণ্ডীতে আছে শক্তিদেবী বা মাতৃভক্তির কথা।ঘ) প্রার্থনা ও উপাসনার জন্য মনের পবিত্রতা একান্ত প্রয়োজন।ঙ) প্রত্যেক সজ্জন ও ধার্মিক ব্যক্তির শিষ্টাচার গুণ থাকে না।৪। সংক্ষেপে উত্তর লেখো (যেকোনো ৬টি)। ৫×৬=৩০(ক) ঈশ্বরকে স্বয়ম্ভূ বলা হয় কেন?(খ) কীভাবে প্রার্থনা করতে হয়?(গ) উপাসনা ও প্রার্থনার প্রয়োজনীয়তা কী?(ঘ) গান্ধারী কে? কোন যুদ্ধে তাঁর শতপুত্র নিহত হয়েছিলেন?(ঙ) উপনিষদ কাকে বলে?(চ) মনের শুচিতা মানে কী?(ছ) শাস্ত্রে পিতা সম্পর্কে কী বলা হয়েছে?(জ) সরলতা দ্বারা কী উপকার হয়?(ঝ) তীর্থে গেলে কী হয়?৫। নিচের যেকোনো ৫টি প্রশ্নের উত্তর লেখো। ৮×৫=৪০(ক) উপাসনার মন্ত্রটি সরলার্থসহ লেখো।(খ) তোমার পাঠ্যপুস্তক থেকে শ্রীমদ্ভগবদগীতার একটি শ্লোক আবৃত্তি করো।(গ) রামায়ণের সুন্দর কাণ্ডের বিষয়বস্তু সংক্ষেপে লেখো।(ঘ) জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হলে কিসের অনুশীলনের প্রয়োজন?(ঙ) নচিকেতা তাঁর পিতাকে কেন তাঁকে দান করার কথা বলেছিলেন?(চ) বাংলাদেশের একটি বিখ্যাত মন্দিরের বর্ণনা দাও।(ছ) শিষ্টাচার কাকে বলে? আমরা শিষ্টাচারের অনুশীলন কেন করব?(জ) দেশপ্রেম কাকে বলে?— বুঝিয়ে লেখ।