প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফকিরাপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপরিবেশ পরিচিতি বিজ্ঞানসময়: ২ ঘণ্টা, পূর্ণমান-১০০১। সংক্ষিপ্ত উত্তর দাও ৩×১০=৩০ক) অপুষ্পক ও সপুষ্পক উদ্ভিদের পার্থক্য লেখো। খ) শীতকালীন শাকসবজির একটি তালিকা তৈরি করো। গ) ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন?ঘ) মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? ঙ) রাতকানা রোগের কারণ কী?চ) রিকেটস রোগের লক্ষণগুলো লেখো?ছ) বায়ুবাহিত রোগ কাকে বলে? তিনটি বায়ুবাহিত রোগের নাম লেখো। জ) মানুষ কীভাবে গোলকৃমি দ্বারা আক্রান্ত হয়? ঝ) প্রাথমিক চিকিৎসা কাকে বলে? ঞ) বিষধর সাপের কামড় কীভাবে চেনা যায়? ২। যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দাও ১০×৪=৪০ক) শৈবাল ও ছত্রাকের পার্থক্যগুলো উল্লেখ করো এবং এরা মস থেকে কোন কোন বৈশিষ্ট্যে আলাদা তা লেখো। খ) ফলগাছ লাগানোর জন্য তুমি কী ব্যবস্থা গ্রহণ করবে বর্ণনা করো। গ) মধ্যম শ্রেণীভুক্ত প্রাণীদের বৈশিষ্ট্যগুলো কী?ঘ) ভিটামিন কী? কোন ভিটামিনের অভাবে কী রোগ হয় তার একটা তালিকা তৈরি করো। ঙ) বাতজ্বর হওয়ার কারণ কী? বাতজ্বরের লক্ষণগুলো কী? চ) কী কী কারণে একটি বস্তু বিদ্যুতায়িত হতে পারে লেখো। ৩। সঠিক উত্তরটি খাতায় লেখো ২×৫=১০ক) বিষধর সাপের কয়টি বিষ দাঁত থাকে? ১. দুটি ২. তিনটি ৩. একটি ৪. চারটি খ) স্যালাইন তৈরির উপাদান নয় কোনটি? ১. পানি ২. গুড় ৩. খাবার লবণ ৪. লেবুর রসগ) কোনটির অভাবে গলগণ্ড রোগ হয়? ১. ভিটামিন-৩ ২. ভিটামিন-সি ৩. ক্যালসিয়াম ৪. আয়োডিনঘ) সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে কী থাকে?১. ক্যালসিয়াম ২. লবণ. ৩ আয়োডিন ৪. সোডিয়ামঙ) কাশফুল ফোটে কোন ঋতুতে? ১. গ্রীষ্মে ২. বর্ষায় ৩. শরতে ৪. শীতে ৪। শূন্যস্থান পূরণ করো ২×৫=১০ক) ছত্রাক—তৈরি করতে পারে না। খ) যারা আকাশে ওড়ে তাদের—বলে। গ) ভিটামিন-ই এর অভাবে—দেখা যায়। ঘ) যক্ষ্মা একটা মারাত্মক—সংক্রামক রোগ। ঙ) সব ধরনের সাপ—নয়। ৫। নিচের বাক্যগুলোর উত্তর লেখো। যে বাক্যটি সঠিক সেটির ডান পাশে ‘শুদ্ধ’ এবং যেটি সঠিক নয় সেটির ডানপাশে ‘ভুল’ লেখো। ২×৫=১০ক) ফার্ন সাধারণত রোদেলা স্থানে জন্মে। খ) সাদা ভালুকের দেহ দীর্ঘ সাদা ঘন লোমে ঢাকা থাকে। গ) ভিটামিন খাদ্যের কোনো উপাদান নয়। ঘ) কলেরা পানির মাধ্যমে বিস্তার ঘটে। ঙ) কৃমি হলে পুষ্টির অভাব ঘটে।