প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলাম শিক্ষা: সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০১। সঠিক উত্তরটি খাতায় লেখো। ২×৫=১০(ক) শ্বাস নেওয়ার সময় আমরা কী গ্রহণ করি?১। কার্বন ডাই-অক্সাইড ২। পানি ৩। বাতাস ৪। অক্সিজেন (খ) খালিক শব্দের অর্থ কী? ১। পালনকর্তা ২। রিজিকদাতা ৩। সৃষ্টিকর্তা ৪। দয়ালু (গ) খাতামুন্নাবিয়িন কে?১। হজরত মুহাম্মদ (সা.) ২। হজরত ঈশা (আ.) ৩। হজরত মুসা (আ.) ৪। হজরত আদম (আ.) (ঘ) জানাজা সালাত কী?১। ফরজে আইন ২। ফরজে কেফাইয়া ৩। ওয়াজিব ৪। সুন্নাত(ঙ) পবিত্র কাবাশরিফকে কী বলা হয়? ১। বাইতুল মুকাদ্দাস ২। মসজিদে নববি ৩। মসজিদে আকসা ৪। বাইতুল্লাহ। ২। শূন্যস্থান পূরণ করো। ২×৫=১০(ক) নেসাব পরিমাণ সম্পদের—এক ভাগ জাকাত দিতে হয়।(খ) আকিকার—সবাই খেতে পারে।(গ) আরবি ভাষার শব্দ মিজান মানে — ।(ঘ) প্রত্যেক জাতির জন্য রয়েছে — ।(ঙ) মানুষ পথ চলতে গিয়ে — অজান্তে ভুল করে। ৩। নিচের বাক্যগুলো খাতায় লিখে যেটি সত্য সেটির ডান পাশে ‘সত্য’ এবং যেটি মিথ্যা সেটির ডান পাশে ‘মিথ্যা’ লেখো। ২×৫=১০(ক) আল্লাহ তাআলা নিজে অতি সহনশীল। (খ) নবী-রাসুল (সা.) ছিলেন মানুষের জন্য পথপ্রদর্শক। (গ) জাহান্নাম চিরশান্তির জায়গা।(ঘ) সালাতের আরকান ছয়টি। (ঙ) ঈদুল আজহার ওয়াজিব চারটি। ৪। নিচের যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও ৫×৬=৩০(ক) আকিকা কাকে বলে? (খ) রোজা রাখলে কী উপকার হয়?(গ) হজের প্রধান কাজগুলো কী কী? (ঘ) মসজিদের আদবগুলো লেখো।(ঙ) সিজদাহ সাহু বলতে কী বোঝো?(চ) ঈমান কাকে বলে? (ছ) আকাইদ বলতে কী বোঝো?(জ) আল্লাহ তাআলা ক্ষমাশীল—ব্যাখ্যা করো।(ঝ) আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন?৫। নিচের যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ৮×৫=৪০(ক) সালাতের আরকান কী? সালাতের আরকান কয়টি ও কী কী?(খ) জাকাত কী? ঠিকমতো জাকাত দিলে কী সুফল পাওয়া যায় লেখো। (গ) হজ কাকে বলে? হজকে বিশ্ব মুসলিমের মহাসম্মেলন কেন বলা হয়? (ঘ) শরীর পরিষ্কার রাখা প্রয়োজন কেন? কীভাবে শরীর পরিষ্কার রাখা যায়?(ঙ) জান্নাত ও জাহান্নামের বিবরণ দাও।(চ) কে সূর্য সৃষ্টি করেছেন? সূর্য আমাদের কী কাজে লাগে?(ছ) নবী-রাসুল (সা.)গণের শিক্ষার মূল কথাগুলো কী?(জ) মুসলিম কাকে বলে? একজন মুসলিমের আচার-আচরণ কেমন? বিবরণ দাও।