প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাসাধারণ ভগ্নাংশপ্রিয় শিক্ষার্থীরা, আজ নবম অধ্যায়ের ‘সাধারণ ভগ্নাংশ’ আলোচনা করব এবং সংশ্লিষ্ট গাণিতিক সমস্যার সমাধান করব।আমরা তো জানি, কোনো বস্তু বা সংখ্যাকে কয়েকটি সমান অংশে বিভক্ত করে তার কতগুলো অংশ নেওয়া হলে তা প্রকাশ করার জন্য যে গাণিতিক রাশি ব্যবহার করা হয় তাকে ভগ্নাংশ বলে। যেমন: একটি ৫ মিটার লম্বা সাদা ফিতা সমান ৫ ভাগে ভাগ করে ২ ভাগ লাল রং করা হলো। সাদা ফিতাটির কত অংশ লাল রং করা হলো? এ ক্ষেত্রে গণিতের পরিভাষায় আমরা বলতে পারি, সাদা ফিতাটিরঅংশ লাল রং করা হলো। এখানেহলো একটি ভগ্নাংশ। ভগ্নাংশের ‘—’ এই রকম ছোট রেখাটির ওপরের অংশকে বলা হয় ‘লব’ এবং রেখাটির নিচের অংশকে বলা হয় ‘হর’। যেমন:ভগ্নাংশটির ‘২’ হলো ‘লব’ আর ‘৫’ হলো হর। ভগ্নাংশসংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান করতে গিয়ে আমরা সাধারণত প্রকৃত, অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশের মুখোমুখি হয়ে থাকি।প্রকৃত ভগ্নাংশ: যে ভগ্নাংশের ‘লব’ হরের চেয়ে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন: ইত্যাদি।অপ্রকৃত ভগ্নাংশ: যে ভগ্নাংশের ‘লব’ হরের চেয়ে বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। যেমন:ইত্যাদি।মিশ্র ভগ্নাংশ: যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন:ইত্যাদি।প্রশ্ন: রবিনের ২৫টি মার্বেল ছিল। এ থেকে ৭টি মার্বেল হারিয়ে গেল। তার মোট মার্বেলের কত অংশ হারিয়ে গেল?সমাধান: রবিনের মার্বেল ছিল ২৫টি এ থেকে হারিয়ে গেল ৭টিএখন, ১টি মার্বেল = ২৫টি মার্বেলেরঅংশসুতরাং, ৭টি মার্বেল = ২৫টি মার্বেলেরঅংশ =অংশ।অতএব, তার মোট মার্বেলেরঅংশ হারিয়ে গেল।উত্তর:অংশ।