অধ্যায়-১০ বায়ুপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায় থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: ভুল-শুদ্ধ নির্ণয় করো।৪। বায়ু সবসময় নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলে প্রবাহিত হয়। —ভুল৫। সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরে গেলে বায়ুচাপ বেড়ে যায়। —ভুল৬। বায়ুতে জলীয়বাষ্প কমলে বায়ুচাপ কমে। —ভুল৭। বায়ুচাপ সবসময় সব জায়গায় এক রকম থাকে। —ভুল৮। দিনের বেলায় সূর্যকিরণে মূলভাগ তাড়াতাড়ি শীতল হয়। —ভুল৯। জলীয়বাষ্প বায়ুর চেয়ে ভারী। —শুদ্ধ১০। বায়ুর এক স্থান থেকে অন্য স্থানে চলাচলকে বায়ুচাপ বলে। —ভুল১১। বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠের তাপের সমতা রক্ষা করে। —শুদ্ধ১২। বায়ু স্থিরভাবে কোনো একটি স্থানে থাকে না। —শুদ্ধ১৩। ব্যারোমিটারের সাহায্যে বৃষ্টির পরিমাণ জানা যায়। —ভুল ১৪। বৃষ্টি হওয়ার আগে বায়ুর চাপ কমে যায়। —শুদ্ধ১৫। তাপে বায়ু প্রসারিত ও হালকা হয়। —শুদ্ধ১৬। বায়ুর অস্বাভাবিক প্রবাহ আমাদের জন্য লাভজনক। —ভুল১৭। বায়ুপ্রবাহ দ্বারা পালের নৌকা চালানো হয়। —শুদ্ধ১৮। আমরা বায়ুসমুদ্রে ডুবে আছি। —শুদ্ধ১৯। বায়ুর কোনো ওজন নেই। —ভুল২০। পৃথিবী পৃষ্ঠে উচ্চতার কারণে বায়ুচাপ কমবেশি হয়। —শুদ্ধ# সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও।প্রশ্ন: বায়ুমণ্ডল কাকে বলে?উত্তর: আমাদের চারপাশে বায়ু আছে। এমনকি পৃথিবীকে ঘিরে আছে বায়ু। বায়ুর এ বিশাল আবরণকে বায়ুমণ্ডল বলা হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল