প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলনী-১০(গ)প্রিয় শিক্ষার্থীরা, আজ দশমিক ভগ্নাংশের ভাগসংক্রান্ত অনুশীলনী থেকে আলোচনা করব।দশমিক ভগ্নাংশকে পূর্ণসংখ্যা দিয়ে ভাগ করার নিয়ম দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করার সময় সাধারণ ভাগের নিয়মই অনুসরণ করা হয়। তবে ভাজ্যের দশমিক ভগাংশের সঙ্গে থাকা পূর্ণ সংখ্যা ধাপের ভাগ শেষ হওয়ার পর যখনই দশমিক বিন্দুর পরের অঙ্ক নামানো হয় তখনই ভাগফলে দশমিক বিন্দু বসাতে হয় এবং ভাগ করার সময় যতক্ষণ পর্যন্ত না মিলে ততক্ষণ পর্যন্ত অবশিষ্টের ডানে একটি করে ‘০’ বসিয়ে ভাগ প্রক্রিয়া শেষ করা হয়। যেমন: ১২.৪÷৮= কত? সমাধান: ৮) ১২.৪ (১.৫৫ ৮ ৪৪ ৪০ ৪০ ৪০ ০এখানে লক্ষ করো, ভাগের প্রথম ধাপে ভাজ্য ১২.৪-এর পূর্ণসংখ্যা ১২-এর মধ্যে ৮ একবার আছে বিধায় ভাগফলে প্রথমে ১ বসানো হয়েছে। তারপর নিয়ম অনুসারে ১২ থেকে ৮ বিয়োগ করা হয়েছে। অবশিষ্ট রয়ে গেল ৪। কিন্তু ৪-এর মধ্যে ৮ স্বাভাবিকভাবে যাচ্ছে না। তাই ভাজ্যের দশমিক বিন্দুর পরের অঙ্ক ৪ নামানো হলো এবং সঙ্গে সঙ্গে ভাগফলে দশমিক বিন্দুও বসানো হলো। এরপর ভাগশেষ ৪৪-এর মধ্যে ৮ আছে ৫ বার। ভাগফলে ৫ বসানো হলো। তার পরও ভাগশেষ আবার ৪ থাকল। কিন্তু ৪-এর মধ্যে ৮ যাচ্ছে না। আবার ভাজ্যেও কোনো অঙ্ক নেই। এখন এ ক্ষেত্রে পূর্বে উল্লিখিত নিয়ম অনুসারে পরবর্তী ভাগশেষ ৪-এর ডানে ‘০’ বসিয়ে ভাগ প্রক্রিয়া শেষ করা হলো। পূর্ণ সংখ্যাকে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ পূর্ণ সংখ্যাকে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ করার ক্ষেত্রে প্রথমে ভাজকের দশমিক বিন্দু এমনভাবে ডানে সরাতে হবে যাতে করে ভাজক পূর্ণ সংখ্যা হয়। তারপর ভাজকে দশমিক বিন্দু যত ঘর ডানে সরানো হবে ভাজ্যের ডানে ততটি ০ বসাতে হয়। এরপর পরিবর্তিত ভাজ্যকে পরিবর্তিত ভাজক দিয়ে ভাগ করলেই ভাগফল পাওয়া যাবে। যেমন: ২৮২.৫= কত? এখানে, ২৮২.৫ এ ভাজক ২.৫-এর দশমিক বিন্দু এক ঘর ডানে সরিয়ে পাই ২৫। ভাজ্য ২৮-এর ডানে একটি ‘০’ বসিয়ে পাই ২৮০। এখন ২৫)২৮০(১১.২ ২৫ ৩০ ২৫ ৫০ ৫০ ০... ২৮÷২.৫=১১.২ উত্তর: ১১.২ # বাকি অংশ ছাপা হবে আগামীকাল