প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  অংশ-৩ প্রিয় শিক্ষার্থীরা, গণিত বিষয়ের অধ্যায়-১ থেকে ৯ম অধ্যায় পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। গতকালের পর আজ ছাপা হলো ৩য় অংশ।প্রশ্ন: এক জাতীয় কয়েকটি জিনিসের দাম, ওজন, দৈর্ঘ্য দেওয়া থাকলে কীভাবে ১টি জিনিসের দাম, ওজন, দৈর্ঘ্য পাওয়া যায়?উত্তর: এক জাতীয় কয়েকটি জিনিসের দাম, ওজন, দৈর্ঘ্য দেওয়া থাকলে তাকে জিনিসের সংখ্যা দিয়ে ভাগ করলে, ১টি জিনিসের দাম, ওজন, দৈর্ঘ্য পাওয়া যায়।প্রশ্ন: ঐকিক নিয়মে যে রাশিটি বের করতে হবে সে রাশিটি অঙ্ক সাজানোর সময় কোন দিকে রাখতে হবে?উত্তর: ঐকিক নিয়মে যে রাশিটি বের করতে হবে সে রাশিটি অবশ্যই অঙ্ক সাজানোর সময় প্রথম লাইনের শেষের দিকে (ডান দিকে) রাখতে হবে।প্রশ্ন: ১টি পেনসিলের দাম ৩ টাকা হলে ৬টি পেনসিলের দাম কত? উত্তর: ১৮ টাকাপ্রশ্ন: ৬টি পেনসিলের দাম ১২ টাকা হলে ১টির দাম কত? উত্তর: ২ টাকাপ্রশ্ন: ১টি খাতার দাম ৮ টাকা হলে ৪টি খাতার দাম কীভাবে নির্ণয় করতে হবে?উত্তর: ১টি খাতার দাম ৮ টাকা হলে ৪টি খাতার দাম নির্ণয় করতে হবে ৮ আর ৪ গুণ করে।প্রশ্ন: ১ জোড়া কবুতরের দাম ১০০ টাকা হলে ৩ জোড়া কবুতরের দাম কীভাবে নির্ণয় করতে হবে?উত্তর: ১ জোড়া কবুতরের দাম ১০০ টাকা হলে ৩ জোড়া কবুতরের দাম নির্ণয় করতে হবে ১০০ আর ৩ গুণ করে।প্রশ্ন: ৮টি পেনসিলের দাম ২৪ টাকা হলে ১টি পেনসিলের দাম কীভাবে নির্ণয় করতে হবে?উত্তর: ৮টি পেনসিলের দাম ২৪ টাকা হলে ১টি পেনসিলের দাম নির্ণয় করতে হবে ২৪ কে ৮ দিয়ে ভাগ করে।প্রশ্ন: ৬টি খাতার দাম ২৪ টাকা হলে ৩টি খাতার দাম কত হবে এবং তা কীভাবে নির্ণয় করতে হবে?উত্তর: ৬টি খাতার দাম ২৪ টাকা হলে ৩টি খাতার দাম কত হবে, তা নির্ণয় করতে হলে ৬টি খাতার দাম থেকে প্রথমে ১টি খাতার দাম বের করতে হবে। তারপর প্রাপ্ত মানকে ৩ দিয়ে গুণ করতে হবে।প্রশ্ন: ৬টি খাতার দাম ২৪ টাকা হলে ১টি খাতার দাম কম হবে/ সমান হবে/ বেশি হবে/ দ্বিগুণ হবে।উত্তর: কম হবে।প্রশ্ন: ৩টি ঝুড়িতে ধরা ৪৮টি আম থেকে ১টি ঝুড়িতে ধরা আমের সংখ্যা নির্ণয় করতে হলে কী করতে হবে?উত্তর: ৩টি ঝুড়িতে ধরা ৪৮টি আম থেকে ১টি ঝুড়িতে ধরা আমের সংখ্যা নির্ণয় করতে হলে ৪৮-কে ৩ দিয়ে ভাগ করতে হবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালঘোষণাজাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার সময়সূচিজাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৮ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার সময়সূচি পড়াশোনা পাতায় ছাপা হবে আগামীকাল বৃহস্পতিবার।