প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষেপে উত্তর  ২য় পর্বপ্রিয় শিক্ষার্থীরা, গণিত বিষয়ের সিলেবাসের সকল অংশ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৬।প্রশ্ন: হিজরি সালের শেষ মাসের নাম কী?উত্তর: হিজরি সালের শেষ মাসের নাম জিলহজ?প্রশ্ন: হিজরি মতে কখন থেকে দিন ও তারিখ শুরু হয়?উত্তর: হিজরি মতে সূর্যাস্ত থেকে দিন ও তারিখ শুরু হয়।প্রশ্ন: ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে হয়?উত্তর: এখানে, ৪) ৯৬ (২৪ ৮ ১৬ ১৬ ০১৯৯৬ সংখ্যাটির একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা, অর্থাৎ ৯৬ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য। তাই প্রদত্ত সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য। এ জন্য বছরটি অধিবর্ষ। সুতরাং ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয়।প্রশ্ন: ১৯৯৮ সাল কি অধিবর্ষ?উত্তর: এখানে, ৪) ৯৮ (২৪ ৮ ১৮ ১৬ ২১৯৯৮ সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা, অর্থাৎ ৯৮ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য নয়। তাই প্রদত্ত সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য নয়।সুতরাং ১৯৯৮ সাল অধিবর্ষ নয়।প্রশ্ন: কত সাল থেকে কত সাল পর্যন্ত প্রথম শতাব্দী?উত্তর: ইংরেজি সাল অনুযায়ী ১ সাল থেকে ১০০ সাল পর্যন্ত প্রথম শতাব্দী।প্রশ্ন: ২০০০ সাল কি অধিবর্ষ?উত্তর: এখানে, ২০০০ সংখ্যাটির একক ও দশক উভয় স্থানের অঙ্ক ০, এবং প্রথম দুইটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা ২০, যা ৪ দ্বারা বিভাজ্য। কাজেই ২০০০ সংখ্যাটি ৪০০ দ্বারা বিভাজ্য। সুতরাং ২০০০ সাল অধিবর্ষ।প্রশ্ন: এক দশক বলতে কী বোঝ?উত্তর: ধারাবাহিকভাবে ১০ বছর সময়কালকে এক দশক ধরা হয়। যেমন: ১৯৯১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত এক দশক।প্রশ্ন: এক যুগ বলতে কী বোঝ?উত্তর: ধারাবাহিকভাবে ১২ বছর সময়কালকে এক যুগ ধরা হয়। যেমন: ১৯৯১ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত এক যুগ।প্রশ্ন: শতাব্দী বলতে কী বোঝ?উত্তর: ধারাবাহিকভাবে ১০০ বছর সময়কালকে এক শতাব্দী ধরা হয়। যেমন: ১৯০১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত এক শতাব্দী।প্রশ্ন: বিংশ শতাব্দী বলতে কী বোঝ?উত্তর: ১৯০১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত বিংশ শতাব্দী।প্রশ্ন: কত সাল থেকে কত সাল পর্যন্ত ঊনবিংশ শতাব্দী?উত্তর: ১৮০১ সাল থেকে ১৯০০ সাল পর্যন্ত ঊনবিংশ শতাব্দী।প্রশ্ন: বাংলা সাল অনুযায়ী কত সাল থেকে কত সাল পর্যন্ত দ্বাদশ শতাব্দী?উত্তর: বাংলা সাল অনুযায়ী ১১০১ সাল থেকে ১২০০ সাল পর্যন্ত দ্বাদশ শতাব্দী।প্রশ্ন: ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য বেশি হলে কী হয়?উত্তর: ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য বেশি হলে লাভ হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল