সংক্ষেপে উত্তর পর্ব-২ \ অংশ-৮প্রিয় শিক্ষার্থীরা, গণিত বিষয়ের সিলেবাসের সকল অংশ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৮।প্রশ্ন: আদম শুমারির মাধ্যমে কী করা হয়?উত্তর: আদম শুমারির মাধ্যমে দেশের লোক গণনা করা হয় এবং অন্যান্য প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহ করা হয়।প্রশ্ন: ১৯৯১ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?উত্তর: ১১ কোটি ১৪ লাখ বা ১১.১৪ কোটি। প্রশ্ন: আয়তনের দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীতে কোন স্থানে রয়েছে?উত্তর: আয়তনের দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীতে নব্বইতম স্থানে রয়েছে।প্রশ্ন: জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীতে কোন স্থানে রয়েছে?উত্তর: জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীতে নবম স্থানে রয়েছে।প্রশ্ন: জনসংখ্যার ঘনত্ব বলতে কী বোঝ?উত্তর: কোনো এলাকায় গড়ে প্রতি বর্গকিলোমিটারে যত লোক বাস করে সে সংখ্যাকে বলা হয় ওই এলাকার জনসংখ্যার ঘনত্ব।প্রশ্ন: জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বাংলাদেশের জেলাগুলোর মধ্যে প্রথম কোনটি?উত্তর: ঢাকা।প্রশ্ন: জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোন জেলায়?উত্তর: বান্দরবান।প্রশ্ন: কোন দেশে গড়ে প্রতি বর্গকিলোমিটারে যত লোক বাস করে সে সংখ্যাকে কী বলে?উত্তর: জনসংখ্যার ঘনত্ব বলে।প্রশ্ন: জনসংখ্যার ঘনত্ব কীভাবে নির্ণয় করা যায়?উত্তর: মোট লোকসংখ্যাকে মোট আয়তন দিয়ে ভাগ করে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করা যায়।প্রশ্ন: কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে বেশি এবং প্রতি বর্গকিলোমিটারে কত জন?উত্তর: ঢাকা জেলায় জনসংখ্যা সবচেয়ে বেশি এবং প্রতি বর্গকিলোমিটারে ৫,৮৮৭ জন।প্রশ্ন: চাঁদার সাহায্যে কী করা যায়?উত্তর: চাঁদার সাহায্যে ডিগ্রি এককে কোণ পরিমাপ করা যায়।প্রশ্ন: যে কোণ এক সমকোণের চেয়ে ছোট তাকে কোন ধরনের কোণ বলে?উত্তর: সূক্ষ কোণ।প্রশ্ন: যে কোণ এক সমকোণের চেয়ে বড় তাকে কী বলে?উত্তর: স্থূল কোণ।প্রশ্ন: সমকোণের পরিমাপ কত?উত্তর: ৯০হ্ন।প্রশ্ন: দুটি পরস্পর পূরক কোণকে সন্নিহিত কোণ হিসেবে আঁকলে কী তৈরি হয়?উত্তর: দুটি পরস্পর পূরক কোণকে সন্নিহিত কোণ হিসেবে আঁকলে একটি সমকোণ তৈরি হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল