প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছাসহ স্বাগত জানাই আমাদের আজকের পড়াশোনায়। ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে বাংলা বিষয়ের ‘কে?’ কবিতা। রচনা করেছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। আশা করি, এরই মধ্যে কবিতাটি তোমাদের মুখস্থ হয়ে গেছে। এসো তাহলে এবার কবিতার মূল ভাব জেনে নেবো। মূলভাব: কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত রচিত ‘কে?’ কবিতায় পৃথিবীতে ধার্মিক, সুখী, বিজ্ঞ, ধীর, সাধু, জ্ঞানী ও মূর্খ ব্যক্তিদের বৈশিষ্ট্য সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। স্রষ্টার সৃষ্ট সব জীবের প্রতি যে ব্যক্তির দয়া ও সহানুভূতি রয়েছে, এই পৃথিবীতে ওই ব্যক্তিই ধার্মিক হিসেবে পরিচিতি লাভ করে থাকেন। সব সময় যিনি রোগমুক্ত জীবনযাপন করেন, তিনিই প্রকৃত সুখী। ভালো-মন্দ জ্ঞান বিবেচনা যাঁর প্রখর, তাঁকেই বিজ্ঞ বলা যায়। যে ব্যক্তি বিপদে-আপদে বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করে বিপদ মোকাবিলা করতে জানেন, তিনিই প্রকৃত ধীর স্বভাবের। যে ব্যক্তি নিজের ভালো-মন্দ বোঝে না, নিজের ক্ষতি নিজে করে, সেই নির্বোধ। তাঁকে মূর্খ বলা হয়। পরোপকারী ব্যক্তিকে সাধু বলা হয়। তিনিই প্রকৃত সাধু ব্যক্তি, যিনি পরের কারণে স্বার্থ বলি দেন। আর ওই ব্যক্তিই সত্যিকার অর্থে জ্ঞানী, যাঁর ভালো-মন্দ বোঝার ক্ষমতা রয়েছে।প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখ।ধার্মিক, সর্বজীবে, সতত, আরোগী, বিজ্ঞ, হিতাহিত, মূর্খ, বোধ, সাধু, নিজ বোধ।উত্তর:প্রদত্ত শব্দ শব্দের অর্থধার্মিক যিনি নিজ ধর্মীয় আদেশ-নির্দেশ মেনে চলেনসর্বজীবে সব রকম জীবের প্রতিসতত সব সময়আরোগী নীরোগবিজ্ঞ যার বিশেষ জ্ঞান আছেহিতাহিত কল্যাণ ও অকল্যাণমূর্খ নিতান্ত বোকা, যার কোনো বোধশক্তি নেইবোধ বোঝার ক্ষমতাসাধু সত্, ধার্মিকপ্রশ্ন: বাক্য রচনা করো।ধার্মিক, সতত, আরোগী, বিজ্ঞ, হিতাহিত, মূর্খ, বোধ, সাধু, স্থির, জ্ঞানী, সুখী।উত্তর:প্রদত্ত শব্দ বাক্য রচনাধার্মিক ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ ধার্মিক ছিলেন।সতত সতত ভালো কাজ করব, কারও মনে দুঃখ দেব না।আরোগী সিরাজের অটুট স্বাস্থ্য দেখলেই বোঝা যায় সে আরোগী।বিজ্ঞ বিজ্ঞ লোকের কাছ থেকে পরামর্শ নেওয়া ভালো।হিতাহিত হিতাহিত বিবেচনা করে কাজ করা ভালো।মূর্খ কথায় আছে মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু ভালো।বোধ নিজ বোধ ও বিবেচনা দিয়ে আমাদের কাজ করা দকার।সাধু লোকটি যেমন সাধু, তেমনি নিরহংকার।স্থির তিনিই প্রকৃত ধীর ব্যক্তি, যিনি বিপদে স্থির থাকেন।জ্ঞানী তিনিই প্রকৃত জ্ঞানী ব্যক্তি, যিনি ভালো-মন্দ বোঝার ক্ষমতা রাখেন।সুখী সব সময় যিনি রোগমুক্ত জীবনযাপন করেন, তিনিই প্রকৃত সুখী।প্রশ্ন: প্রকৃত ধার্মিক ব্যক্তির কোন গুণ থাকা উচিত?উত্তর: স্রষ্টার সৃষ্ট সব জীবের প্রতি যাঁর অসীম দয়া ও সহানুভূতি রয়েছে তিনিই প্রকৃত ধার্মিক। প্রকৃত ধার্মিক ব্যক্তির যেসব গুণ থাকা উচিত তা হলো: স্রষ্টার প্রতি আনুগত্য, স্রষ্টার সৃষ্ট সব জীবের প্রতি সমান দয়া ও সহানুভূতি, ধৈর্যশীল ও সর্বজীবে সেবা প্রদানের মনোবৃত্তি।# বাকি অংশ ছাপা হবে আগামীকাল