প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইক্লোনপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘সাইক্লোন’ কবিতা থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: ‘সাইক্লোন’ কবিতার মূল ভাব লেখো।উত্তর: সাইক্লোন শব্দের অর্থ ঘূণিঝড়। এটি আমাদের অতি পরিচিত শব্দ। প্রায় প্রতিবছরই আমরা এই প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে থাকি। সাধারণত বৈশাখ মাসেই ঘূর্ণিঝড় হয়ে থাকে। তবে অন্য কোনো কোনো মাসেও প্রকৃতির খেয়াল-খুশিমতো ঘূর্ণিঝড় হয়ে থাকে। ঘূর্ণিঝড়ের রূপ এতই প্রচণ্ড যে, বাইরের গাছপালা ও ঘরবাড়ির চালের সঙ্গে ঘরের ভেতরের আসবাবপত্র ও বই তছনছ হয়ে যায়। এমনকি ঝড়ের ফলে নদী-সমুদ্রের জলও স্বাভাবিকের বেশি চেয়ে ফুঁসে ওঠে। মানুষ প্রমাদ গুণে মসজিদে মসজিদে আজান দেয়, মন্দিরে বেজে ওঠে শাঁখ। ঘরবাড়ি, পশুপাখি সব যেন ঝড়ের তোড়ে ভেসে যায়। কবি শামসুর রাহমান ‘সাইক্লোন’ কবিতায় ঘূর্ণিঝড়ের ভয়ংকর চিত্র সুনিপুণভাবে তুলে ধরেছেন।প্রশ্ন: বাক্য রচনা করো।বিশ্বকোষ, চরকি, তোড়, শর্ষে, পাঁজিপ্রদত্ত শব্দ বাক্য রচনাবিশ্বকোষ বিশ্বকোষ ও অভিধান একধরনের গ্রন্থ নয়।চরকি আজ কদিন ধরে কাজটির জন্য রফিকের পিছে পিছে চরকির মতো ঘুরছি।তোড় বন্যার প্রবল পানির তোড়ে কত ঘরবাড়ি ভেসে গেল।শর্ষে হলুদ শর্ষে ফুলে মাঠ ছেয়ে গেছে।পাঁজি পাঁজি দেখে ওরা বাইরে যাওয়ার দিন স্থির করল।প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো।পাঁজি, শর্ষে, রুখবে, তোড়, কুঁকড়ো।উত্তর:প্রদত্ত শব্দ শব্দের অর্থপাঁজি পঞ্জিকাশর্ষে সরিষারুখবে বাধা দেবেতোড় বেগ, স্রোত কুকড়ো মোরগ।প্রশ্ন: সাইক্লোনে কী কী উড়ছিল তা শূন্যস্থানে লেখো।ক) — উড়ছে, — উড়ছে উড়ছে গরু, উড়ছে —।খ) খই উড়ছে, — উড়ছে। উড়ছে —, —।উত্তর: ক) চাল উড়ছে, ডাল উড়ছে উড়ছে গরু, উড়ছে মোষ। খ) খই উড়ছে, বই উড়ছে। উড়ছে পাঁজি, বিশ্বকোষ।প্রশ্ন: ঘূর্ণিঝড়ে নদীতে কী দৃশ্য দেখা যায়?উত্তর: ঘূর্ণিঝড় বাংলাদেশের একটি অন্যতম প্রাকৃতিক দুর্যোগ। এ সময় নদীর পানি ফুঁসে ওঠে। নদীতে চলমান মাঝিমাল্লার নৌকার পাল ছিঁড়ে যায়। পানির তোড়ে ভেসে যেতে দেখা যায় ঘূর্ণিঝড়ে উড়িয়ে আনা নানান জিনিস। বাঁধভাঙা নদীর স্রোতে ভাসতে দেখা যায় খড়ের ঘর, শেয়াল, কুকুর, মোরগ ও শালিক। ঘূর্ণিঝড়ে নদীতে এসব ভয়াবহ দৃশ্য দেখা যায়।প্রশ্ন: হারান মাঝি আর পরান শেখ ডাক দিচ্ছিল কেন?উত্তর: আমাদের দেশের একটি বড় প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের রূপ এতই প্রচণ্ড যে, বাইরের গাছপালা ও ঘরবাড়ির চালের সঙ্গে ঘরের ভেতরের আসবাবপত্র ও বই তছনছ হয়ে যায়। এমনকি ঝড়ের ফলে নদীর জলও ফুঁসে ওঠে। মানুষ প্রমাদ গুনে মসজিদে মসজিদে আজান দেয়, মন্দিরে বেজে ওঠে শাঁখ। ঘরবাড়ি, পশুপাখি সব যেন ঝড়ের তোড়ে ভেসে যায়। হারান মাঝি আর পরান শেখ ঘূর্ণিঝড়ের ভয়াবহতা সম্পর্কে সবাইকে সচেতন করে তোলার জন্য এবং সাবধান হওয়ার জন্য ডাক দিচ্ছিল।