বাক্য রচনা অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের সিলেবাসের সকল অংশ থেকে নির্বাচিত বাক্য রচনা ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-১। প্রদত্ত শব্দ বাক্যরচনাদিগন্ত পূর্ব দিগন্তে এখন মেঘ জমেছে।জনপদ করতোয়া নদী তীরে এককালে সমৃদ্ধ জনপদ ছিল।জাদুঘর গত শুক্রবারে আমরা ঢাকা জাদুঘরে গিয়েছিলাম।কলকাকলি ভোরবেলা পাখির কলকাকলি শুনতে ভালো লাগে।জাগ পাট কাটা হয়ে গেছে, এখন জাগ দেওয়ার পালা।শৌখিন রফিক চাচা খুব শৌখিন মানুষ।শ্যামলিমা শ্যামলিমায় ঘেরা আমাদের গ্রামটি সবার পছন্দ।ঘরামি আমাদের গ্রামে বেশির ভাগ বাড়ি ঘরামির তৈরি।জাতিসত্তা পাহাড়ি এলাকায় অনেক ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বাস করে।সংস্কৃতি জাতির পরিচয় হয় তার সংস্কৃতিতে।তৈজসপত্র বাবা ঘরের জন্য কিছু তৈজসপত্র কিনেছেন।কুলঙ্গি কুলঙ্গিতে আয়না-চিরুনি রাখা হয়েছে।উপচার উপহারের ডালাটি নানা উপচারে সাজানোনবঘনে আষাঢ়ের নবঘনে আকাশ ছেয়ে আছে।গগনে পূর্ব গগনে সূর্য উঠেছে।ধেনু সন্ধ্যা হওয়ার আগেই ধেনু নিয়ে রাখাল ছেলে বাড়ি ফেরে।ধবলী করিম চাচার পোষা গাভিটির নাম ধবলী।গোহালে গোহালে গরু আছে।পোহালে রাত পোহালে পাখি ডাকে।খোয়ালে অবহেলা করে সময়টা খোয়ালে।খেয়া প্রবল বৃষ্টিতে খেয়া পারাপার বন্ধ হয়ে গেছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল