বাক্য রচনা অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের সিলেবাসের সকল অংশ থেকে নির্বাচিত বাক্য রচনা ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-২। প্রদত্ত শব্দ বাক্যরচনাবেগে প্রবল বেগে ঝড় শুরু হলো।ভরভর বর্ষার পানিতে নদীনালা ভরভর হয়ে আছে।ছলছল শিশুটি ছলছল চোখে তাকিয়ে আছে।বদমেজাজি আবুলের বড় চাচা বড্ড বদমেজাজি লোক।চরকা দুখু সব সময় উঠোনে বসে চরকায় সুতা কাটে।সাফ রহমত সকাল থেকে বিদ্যালয় সাফ করছে।লাগাম ঘোড়সওয়ার লাগাম ছেড়ে দিতেই ঘোড়া ছুটে চলল।জিনপোশ ঘোড়ার পিঠে জিনপোশটা শক্ত করে বাঁধা হলো।বেনারসি বরপক্ষ কনেকে বেনারসি শাড়ি দিয়েছে।কৃতজ্ঞতা আবুলকে সাহায্য করায় সে সবাইকে কৃতজ্ঞতা জানাল।পাঁজা দাদি সুতো কাটার জন্য এক পাঁজা তুলা নিয়ে বসেছেন।সহিস সালাম সহিসের চাকরি নিয়েছে।তিরিক্ষি তিরিক্ষি মেজাজের লোক বলে বড় সাহেবকে সবাই এড়িয়ে চলেন।বেঢপ বাঁশিওয়ালা একটা বেঢপ পোশাক পরেছিল।পিছুপিছু দুখু বাতাসের পিছু পিছু ছুটতে লাগল।তকতকে দুখু গোয়ালঘরটি তকতকে করে সাফ করে দিল।গদগদ আঁখির উপকারে বুড়িমা খুশিতে গদগদ হয়ে গেল।পায়ে পায়ে দুখু পায়ে পায়ে প্রাসাদের দিকে এগিয়ে চলল।ঝলমল ভোরের শিশির কণার ওপর সূর্যের আলো পড়ে ঝলমল করতে লাগল।মনেমনে দুখু মনেমনে চরকাবুড়িকে কৃতজ্ঞতা জানাল।বসে বসে বসে বসে অলস সময় কাটানোর চেয়ে কাজ করা ভালো।শনশন বিকেলবেলা হঠাৎ শনশন করে ঝড়ো বাতাস বইতে শুরু করল।ঝকমকে তৃতীয়বার পুকুরের পানিতে ডুব দেওয়ার পর সুখুর ঝকমকে গয়নাগুলো হারিয়ে গেল।সংকল্প ভালো কাজ করার জন্য সংকল্প থাকা দরকার।বদ্ধ বদ্ধ ঘরে আলো-বাতাস ঢুকতে পারে না।দেশান্তর বড় হলে আমি দেশ-দেশান্তরে ঘুরে বেড়াব।বরণ পয়লা বৈশাখে আমরা নতুন বছরকে বরণ করে নিই।ডুবুরি সাগরের গভীর থেকে ডুবুরিরা মুক্তা আহরণ করে।দুঃসাহসী দুঃসাহসী মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছেন।স্বর্গপানে স্বর্গপানে তাকিয়ে অলসভাবে বসে থাকলে জীবনে কারও উন্নতি হয় না।চন্দ্রলোক মানুষ এখন চন্দ্রলোক ছাড়িয়ে মঙ্গলগ্রহেও যাত্রা করেছেন।অচিনপুর আমি বিজ্ঞানী হয়ে চন্দ্রলোকের অচিনপুর ভ্রমণ করব।ভাষণ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে বাংলাদেশের শিক্ষা পরিস্থিতির অগ্রগতি সম্পর্কে ভাষণ দিলেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল