বাক্য রচনা অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের সিলেবাসের সকল অংশ থেকে নির্বাচিত বাক্য রচনা ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৩। প্রদত্ত শব্দ বাক্যরচনাবান্দা আমরা আল্লাহ তাআলার বান্দা।ক্রীতদাস প্রাচীন যুগে আরব দেশে ক্রীতদাস প্রথা প্রচলিত ছিল।আমির হারুন-অর-রশিদ বাগদাদের আমির ছিলেন।এবাদত মুসলমান ধর্মাবলম্বীরা এক আল্লাহ তাআলার এবাদত করেন।ধার্মিক ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ ধার্মিক ছিলেন।সতত সতত ভালো কাজ করব, কারও মনে দুঃখ দেব না।বিজ্ঞ বিজ্ঞ লোকের কাছ থেকে পরামর্শ নেওয়া ভালো।হিতাহিত হিতাহিত বিবেচনা করে কাজ করা ভালো।মূর্খ কথায় আছে মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু ভালো।বোধ নিজ বোধ ও বিবেচনা দিয়ে আমাদের কাজ করতে হবে।সাধু লোকটি যেমন সাধু তেমনি নিরহংকার।জেলে জেলেরা মাছ বেচে সংসার চালান।কায়ক্লেশে শ্রমিকেরা কায়ক্লেশে জীবন যাপন করেন।গুজরান তিনি খুব কষ্টে দিন গুজরান করেন।মর্জি মর্জি হলে এখন তুমি গান গাইতে পার।জালা জালার মধ্যে দৈত্যটি বন্দী ছিল।অনাহার গরিব লোকটি কোনোদিন অনাহারে কাটাননি।নসিব আমার নসিব ভালো, তোমার দেখা পেয়েছি।শ্বেত তাজমহল শ্বেতপাথর দিয়ে নির্মিত।আস্থা রহিমের ওপর সবার আস্থা আছে।জব্বর তোমাকে একটা জব্বর খবর দেব।বেঈমান বেঈমানকে সবাই ঘৃণা করে।প্রতিজ্ঞা করিম প্রতিজ্ঞা করেছে সে আর কখনো মিথ্যে কথা বলবে না।মোহর পরীক্ষার উত্তরপত্রগুলো মোহর করে দেওয়া হয়।নির্জন নির্জন নদীর তীরে রাখাল গান গাইছে।দুশমন পোকা ফসলের দুশমন।পরাগ বাতাসের জন্যই ফুল থেকে ফুলে পরাগ যায়।অন্বেষণে শিকারি বাঘ শিকারের অন্বেষণে বনে ঘুরে বেড়ায়।প্রবীণ প্রবীণ লোককে সম্মান করতে হয়।মহাজন মহাজন ব্যক্তি সবার শ্রদ্ধার পাত্র।নিষ্পাপ শিশুরা ফুলের মতো নিষ্পাপ।অনল হিংসুটে লোক সর্বদা হিংসার অনলে জ্বলেপুড়ে মরে।ঈর্ষা ঈর্ষা করা ভালো নয়।তুষ্ট বেশি লোভ না করে অল্পে তুষ্ট থাকা ভালো।গরিয়ান সেই ব্যক্তি গরিয়ান যে দরিদ্রকে সাহায্য করে।বরেণ্য অনেক বরেণ্য শিক্ষক স্বাধীনতার জন্য প্রাণ দান করেছেন।নির্বিচার ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়েছিল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল