প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাক্য রচনা  অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের সিলেবাসের সকল অংশ থেকে নির্বাচিত বাক্য রচনা ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৫। প্রদত্ত শব্দ বাক্যরচনাপ্রতিফলন মানুষের সুখ-দুঃখের প্রতিফলন ঘটে সংগীতে। পারদর্শী সেন্টু উচ্চাঙ্গ সংগীতে পারদর্শী। রেওয়াজ ভালো শিল্পীরা নিয়মিত রেওয়াজ করেন।গুরু শিক্ষা গুরুর নির্দেশ অবশ্যই মানতে হবে।শিষ্যত্ব পণ্ডিত রবিশঙ্কর আলাউদ্দিন খাঁর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। আগ্রহ লেখাপড়ায় জেবার আগ্রহ দেখে সবাই খুশি।বারবার কৌতূহলী মানুষ লোহার টুকরোটি বারবার পরখ করে দেখল।অদৃশ্য জাদুকর জুয়েল আইচ চোখের পলকে ফুলটি অদৃশ্য করে দিলেন।নাড়াচাড়া নাড়াচাড়া করতে গিয়ে মানুষ দেখল, চুম্বক পাথরের অনেক গুণ। শাহজাদা বাদশাহ শাহজাদাকে সুশিক্ষা দিয়েছেন। বারি শ্রাবণের বারিধারায় মাঠ-ঘাট ভরে গেছে।চরণ পিতার চরণে হাত রেখে পুত্র দোয়া চাইল।পুলকিত ঈদের দিন শিশুরা খুব পুলকিত হয়।নয়ন একটু আদর পেয়ে দুঃখী ছেলেটির নয়ন অশ্রুসজল হয়ে উঠল।স্পর্ধা রহিমের স্পর্ধা দেখে করিম সাহেব অবাক হলেন।শির অন্যায়ের কাছে কখনো শির নত করবে না।অনর্গল ছোট্ট মেয়ে মিনি তার বাবার সঙ্গে অনর্গল কথা বলে চলেছে।শাহানশাহ শাহানশাহ আলমগীর ছিলেন একজন মহৎপ্রাণ শাসক।কেল্লা তিতুমীরের বাঁশের কেল্লা ইতিহাস বিখ্যাত।সৌজন্য সুহীর সৌজন্য আমাদের মুগ্ধ করেছে। প্রক্ষালন হাফিজ সাহেব হাত-পা প্রক্ষালন করে ঘরে ঢুকলেন।কুর্নিশ উজির বাদশাহকে কুর্নিশ করলেন। শাস্ত্র শাস্ত্রের প্রতি সম্মান জানানো উচিত।কাঠুরিয়া কাঠুরিয়া বনে কাঠ কাটতে গেল।কুড়াল কুড়াল দিয়ে কাঠ কাটা হয়। জলপরী জলপরী সত্যবাদী কাঠুরিয়াকে পুরস্কার দিল।সানন্দে ফুটবল খেলতে আমি সানন্দে রাজি হলাম।সংগতি কাঠুরিয়ার একটি নতুন কুড়াল কেনার সংগতি ছিল না। সাধক লালন শাহ ছিলেন একজন বড় সাধক। মুক্তিকামী বাংলাদেশের স্বাধীনতার জন্য অনেক মুক্তিকামী মানুষ প্রাণ দিয়েছেন।জড় সভা করার জন্য নেতারা কর্মীদের নিয়ে এক জায়গায় জড় হয়েছেন। লেশ নিজের কাজ নিজে করতে লেশ মাত্র লজ্জা করো না।ব্রত ছাত্রছাত্রীদের প্রধান ব্রত হলো পড়াশোনা।হিত শেরেবাংলা এ দেশের কৃষকদের অনেক হিত সাধন করেছেন। তনু লোকটি দেখতে ক্ষুদ্র তনু, কিন্তু দারুণ সাহসী।সশস্ত্র সশস্ত্র যুদ্ধে মুক্তিসেনারা জয়ী হন। মুক্তিকামী মুক্তিকামী মানুষের জয় সুনিশ্চিত।শায়েস্তা অবাধ্য লোকটাকে শায়েস্তা করা দরকার। দুর্গ যুদ্ধের সময় দুর্গের বাইরেও পাহারা দেওয়া হয়। দুর্ভেদ্য চীনের প্রাচীর দুর্ভোদ্য। মুক্তি খাঁচার পাখি চায় মুক্তির স্বাদ।জেদি ছেলেটি খুব জেদি।সংকেত রাস্তায় সবুজ সংকেত বাতি জ্বলে উঠল। দৃষ্টিগ্রাহ্য দৃষ্টিগ্রাহ্য নয় এমন জিনিসও মানুষ যন্ত্রের সাহায্যে দেখতে পারে। সম্ভার পাঠাগারটা গড়ে উঠেছে অজস্র বইয়ের সম্ভার নিয়ে।রওয়াজ সেকালে ওষুধ হিসেবে লতাপাতার রস খাওয়ার রেওয়াজ ছিল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল