প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কথায় প্রকাশ  অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয় থেকে ‘এক কথায় প্রকাশ’ অংশটি ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-১।# এক কথায় প্রকাশ কর।যেখানে মানুষ বসবাস করে — জনপদ।দিকের শেষ — দিগন্ত।যাতে শখ মেটে — শৌখিন।প্রায় পরিপূর্ণ — ভরভর।অল্পেই মেজাজ খারাপ করে যে — বদমেজাজি।ঘোড়ার রাশ — লাগাম।ঘোড়ার পিঠের চামড়ার আসন — জিনপোশ।উপকারীর উপকার স্বীকার করা — কৃতজ্ঞতা।এক যুগের পর আরেক যুগ — যুগান্তর।এক দেশ থেকে আরেক দেশ — দেশান্তর।কোনো কিছু সাদরে গ্রহণ — বরণ।অত্যধিক সাহসী — দুঃসাহসী।চাঁদের দেশে — চন্দ্রালোকে।অচেনা জায়গা — অচিনপুর।মুসলমান শাসকের উপাধি — আমির।মনের ইচ্ছা — শখ।রেখা দিয়ে আঁকা ছবি — নকশা।সব সময় — সতত।যার বিশেষ জ্ঞান আছে — বিজ্ঞ।যার বোধশক্তি নেই — মূর্খ।বুঝবার ক্ষমতা — বোধ।না খেয়ে থাকা — অনাহার।মৎস্য শিকারি — জেলে।অতিবাহিত করা — গুজরান।যে উপকারীর উপকার স্বীকার করে — কৃতজ্ঞ।যে উপকারীর অপকার করে — কৃতঘ্ন।যে বেশি কথা বলে — বাচাল।যে হিংসা করে—হিংসুক।মহৎ যে জন — মহাজন।পরের সুখ দেখে কাতরতা — ঈর্ষা।আগুনের উত্তাপ — বহ্নিতাপ।শ্রদ্ধার সঙ্গে বরণ করার যোগ্য — বরেণ্য।কোনো রকম বাছবিচার ছাড়া — নির্বিচার।ধর্মকাজে নিবেদিত প্রাণ — ধর্মপ্রাণ।এক যায়গায় আবদ্ধ হয়ে থাকা — কোণঠাসা।বিচার নেই এমন — নির্বিচার।মেধা আছে এমন — মেধাবী।বরণ করার যোগ্য — বরেণ্য।অহংকার নেই এমন — নিরহংকার।প্রতিভা আছে এমন — প্রতিভাবান।বাধা দেওয়া — প্রতিরোধ।নিজের ওপর আস্থা আছে এমন — আত্মপ্রত্যয়ী।উদ্বেগমুক্ত অবস্থা — স্বস্তি।অতি দীর্ঘ নয় যা — নাতিদীর্ঘ।উপায়হীন যে — নিরুপায়।হঠাৎ ঘটে যাওয়ার অবস্থা — আকস্মিকতা।অবশ্যই হবে এমন — অবধারিত।রাজি না এমন — নারাজ।পানি দিয়ে ধৌত করা — প্রক্ষালন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল