প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের বন্ধু গাছপালাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ‘মানুষের বন্ধু গাছপালা’ প্রবন্ধের প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: মানুষ ছাড়া আর কোন কোন প্রাণী গাছপালার ওপর নির্ভরশীল? উত্তর: গাছপালা শুধু মানুষেরই পরম বন্ধু নয়, অন্যান্য প্রাণীও গাছপালার ওপর নির্ভরশীল। মানুষ ছাড়া আর যারা গাছপালার ওপর নির্ভরশীল তারা হলো গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি। অর্থাৎ মাংস হিসেবে আমরা যেসব প্রাণিজ খাদ্য খাই, সেসব প্রাণীও খাদ্যের জন্য গাছপালার ওপর নির্ভরশীল।প্রশ্ন: আসবাবপত্র তৈরিতে সাধারণত কী কী বৃক্ষের কাঠ ব্যবহূত হয়?উত্তর: আমাদের জীবনে গাছপালার অনেক অবদান রয়েছে। সেই আদিম কাল থেকে ঘরবাড়ি তৈরির কাজে মানুষ গাছপালা ব্যবহার করে আসছে। শুধু তাই নয়, ঘরের আসবাবপত্র তৈরিতেও গাছপালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আসবাবপত্র তৈরিতে সাধারণত যেসব বৃক্ষের কাঠ ব্যবহূত হয় সেগুলো হলো মেহগনি, সেগুন, শাল, গর্জন ইত্যাদি।প্রশ্ন: কয়েকটি ভেষজ উদ্ভিদের নাম লেখো।উত্তর: ‘ভেষজ’ কথাটির অর্থ হলো ওষুধের গুণসম্পন্ন গাছপালা। উদ্ভিদ জগতে কিছু গাছপালা আছে, যেগুলোকে আমরা ভেষজ উদ্ভিদ বলে থাকি। সেগুলোর লতাপাতা, ছাল কিংবা শেকড় ওষুধ তৈরিতে ব্যবহূত হয়। যেমন সিঙ্কোনাগাছ ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরির কাজে লাগে। এ ছাড়া কালমেঘ, নয়নতারা, আসামলতা, শ্বেতচন্দন ইত্যাদি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ। প্রশ্ন: কুইনাইন তৈরি হয় কোন গাছ থেকে? উত্তর: কুইনাইন হলো ম্যালেরিয়া রোগের ওষুধ। এই ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় ভেষজ উদ্ভিদ। যে ভেষজ উদ্ভিদ বা গাছ থেকে কুইনাইন তৈরি হয় তার নাম হচ্ছে সিঙ্কোনাগাছ। প্রশ্ন: চন্দন বৃক্ষ কী জন্য বিখ্যাত?উত্তর: মানবজীবনে বৃক্ষের অবদান অপরিসীম। শুধু অক্সিজেন সরবরাহ, খাদ্যের জোগান কিংবা ওষুধ তৈরিতেই নয়; অঙ্গসৌন্দর্য ও সৌরভের জন্যও বৃক্ষ আমাদের কাজে লাগে। চন্দন সে রকমই একটি বৃক্ষ। অঙ্গসৌন্দর্য ও সৌরভের জন্য চন্দন বৃক্ষ বিখ্যাত। প্রশ্ন: আজকের দিনে পরিবেশ রক্ষার স্লোগান কী? উত্তর: মানুষের অস্তিত্ব রক্ষার অনুকূল পরিবেশ তৈরিতে গাছের জুড়ি নেই। শুধু অক্সিজেন সরবরাহ, খাদ্যের জোগান, ওষুধ তৈরি কিংবা সৌন্দর্য বর্ধনই নয়, প্রকৃতির ভারসাম্য রক্ষা করে বায়ুমণ্ডলকে বিশুদ্ধ ও শীতল রাখতেও বৃক্ষের ভূমিকা অপরিসীম। গাছপালা না থাকলে পরিবেশ উষ্ণ হয়ে উঠত। পৃথিবী হয়ে উঠত মরুভূমি। মানুষের অস্তিত্ব হতো বিপন্ন। তাই আমাদের পরিবেশ রক্ষার জন্য গাছপালার বিকল্প নেই। আমরা গাছ লাগাব এবং পরিবেশ রক্ষায় সহায়তা করব। এই আন্তরিক লক্ষ্যে আজকের দিনে পরিবেশ রক্ষার স্লোগান হচ্ছে ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’।প্রশ্ন: তুলা ও পাট কোন ধরনের গাছ? উত্তর: প্রকৃতি জগতে অনেক রকমের গাছ রয়েছে। একেক ধরনের গাছ আমাদের একেক কাজে লেগে থাকে। তুলা ও পাট এক বিশেষ ধরনের গাছ। তন্তু বা সুতা উৎপাদনকারী গাছ হিসেবে তুলা ও পাট বহুল পরিচিত।