প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের বন্ধু গাছপালাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘মানুষের বন্ধু গাছপালা’ প্রবন্ধের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: মানুষ ও গাছপালা বাতাস থেকে কী গ্রহণ করে আর কী ত্যাগ করে? উত্তর: বাতাসে শ্বাস নিতে না পারলে মানুষের মৃত্যু অনিবার্য। বাতাস থেকে মানুষ অক্সিজেন গ্রহণ করে আর নিঃশ্বাসের সঙ্গে মানুষ কার্বন ডাইঅক্সাইড নামের বিষাক্ত গ্যাস বাতাসে ত্যাগ করে। অন্যদিকে গাছপালা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর বাতাসে অক্সিজেন ছাড়ে বা ত্যাগ করে।প্রশ্ন: গাছপালা থেকে আমরা কী কী ফল পাই? শরীর রক্ষায় এগুলো আমাদের কীভাবে সহায়তা করে?উত্তর: গাছপালা নানাভাবে আমাদের কাজে লাগে। অনেকভাবে আমাদের সাহায্য করে। গাছপালা আমাদের নানা রকম খাদ্যের জোগানদার। এসব খাদ্যের মধ্যে খাদ্যশস্য, চিনি, বাদাম, তেল ও শাকসবজি ছাড়াও রয়েছে নানা রকম ফল। গাছপালা থেকে আমরা যেসব ফল পাই, তা হলো—আম, জাম, কাঁঠাল, কলা, পেয়ারা, লিচু, আতা, বরই, জামরুল, পেঁপে, সফেদা, আপেল, নাসপাতি, আনারস, আমড়া ইত্যাদি। এসব ফল থেকে আমরা প্রচুর ভিটামিন ও খনিজ উপাদান পেয়ে থাকি। এগুলো শরীর গঠনে এবং রোগবালাই থেকে শরীর রক্ষায় আমাদের সহায়তা করে।প্রশ্ন: কোন কোন খাদ্যশস্য আমাদের শরীরের শক্তির প্রধান উৎস? সেগুলো আমরা কী কী খাবার হিসেবে খাই?উত্তর: গাছপালা আমাদের নানা রকম খাদ্যের জোগানদার। এসব খাদ্যের মধ্যে রয়েছে নানা রকম ফল, শাকসবজি, চিনি, বাদাম, তেল ও খাদ্যশস্য। এর মধ্যে চাল, ডাল, গম, যব ইত্যাদি খাদ্যশস্য আমাদের শরীরে শক্তির প্রধান উৎস। এগুলো আমরা ভাত, রুটি, ছাতু, পাউরুটি, পরোটা, পিঠে, পায়েস ইত্যাদি খাবার হিসেবে খাই। প্রশ্ন: ঘরবাড়ি তৈরিতে গাছপালা কীভাবে কাজে লাগে?উত্তর: আমাদের জীবনে গাছপালা অনেক কাজে লাগে। সেই আদিম কাল থেকে ঘরবাড়ি তৈরির কাজে মানুষ গাছপালা ব্যবহার করে আসছে। ঘরের খুঁটি, বেড়া, চাল তৈরিতে একসময় গাছপালার ব্যবহার অপরিহার্য ছিল। বর্তমান সময়েও গৃহ নির্মাণসামগ্রী হিসেবে গাছ তথা গাছ থেকে প্রাপ্ত কাঠ ব্যবহূত হয়।প্রশ্ন: বসতবাড়ির শোভাবর্ধন করে এবং উদ্যান রচনার কাজে ব্যবহূত হয় এমন কিছু গাছপালার নাম লেখো।উত্তর: বসতবাড়ির শোভাবর্ধন ও উদ্যান রচনায়ও গাছের জুড়ি নেই। বসতবাড়ির শোভাবর্ধন করে এবং উদ্যান রচনার কাজে ব্যবহূত হয় এমন কিছু গাছ হলো—চন্দ্রমল্লিকা, জিনিয়া, গাঁদা, দোপাটি, করবী, চাঁপা, কাঁঠালি চাঁপা, জবা, রজনীগন্ধা, গোলাপ, জুঁই ইত্যাদি ফুল। এ ছাড়া নানা রকমের অর্কিড ও পাতাবাহারগাছ পরিবেশকে শোভন ও সুন্দর করে।প্রশ্ন: প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছপালা কী ভূমিকা পালন করে?উত্তর: প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছপালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বৃক্ষ ও বনভূমি বায়ুমণ্ডলকে বিশুদ্ধ ও শীতল রাখতে সাহায্য করে। যেখানে গাছপালা ও বনভূমি বেশি, সেখানে বেশি বৃষ্টি হয়। এর ফলে ভূমিতে পানির পরিমাণ বাড়ে, চাষাবাদ ও ফসল ভালো হয়। তা ছাড়া গাছপালা মাটির উর্বরা শক্তি বাড়ায়, মাটির ক্ষয়রোধ করে, ঝড়, বৃষ্টি ও বন্যা প্রতিরোধে গাছপালা সহায়তা করে। গাছপালা না থাকলে পরিবেশ উষ্ণ হয়ে উঠত। পৃথিবীও হয়ে উঠত মরুভূমি। মানুষের অস্তিত্বও বিপন্ন হয়ে পড়ত। গাছপালা প্রকৃতির ভারসাম্য রক্ষা করছে বলেই আমরা পৃথিবীতে ভালোভাবে বসবাস করতে পারছি। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল