প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী’ প্রবন্ধ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: মওলানা ভাসানী কত সালে গণ-আন্দোলন গড়ে তোলেন?উত্তর: মওলানা ভাসানী বুঝতে পেরেছিলেন, পাকিস্তানের পশ্চিম অংশের শাসকেরা ধর্ম ও জাতীয় সংহতির নামে পূর্ব বাংলার মানুষকে শোষণ করছে। তাই তাদের সঙ্গে একই রাষ্ট্রের বাঁধনে অবস্থান করা আর সম্ভব নয়। সে কারণে ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জনগণকে সঙ্গে নিয়ে মওলানা ভাসানী ১৯৬৯ সালে পাকিস্তানি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রবল গণ-আন্দোলন গড়ে তোলেন।প্রশ্ন: মওলানা ভাসানী পূর্ব পাকিস্তানের মানুষের জন্য স্বাধীন ও পৃথক দেশ করার কথা কখন এবং কেন বলেন?উত্তর: ১৯৭০ সালের নভেম্বরে ঢাকার পল্টন ময়দানে ভাষণ দেওয়ার সময় মওলানা ভাসানী পূর্ব পাকিস্তানের মানুষের জন্য স্বাধীন ও পৃথক দেশ করার কথা বলেন। ১৯৫৫, ১৯৫৬, ১৯৫৭ সালেও তিনি ঘোষণা দিয়েছিলেন, পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের জনগণের ওপর যে অত্যাচার-নিপীড়ন চালাচ্ছে, যে বৈষম্যনীতি অনুসরণ করছে, তা চলতে থাকলে পূর্ব পাকিস্তান একদিন স্বাধীন দেশ হয়ে যাবে। আসলে মওলানা ভাসানী বুঝতে পেরেছিলেন, পাকিস্তানের পশ্চিম অংশের শাসকেরা ধর্ম ও জাতীয় সংহতির নামে পূর্ব বাংলার মানুষকে শোষণ করছে। তাদের সঙ্গে একই রাষ্ট্রের বাঁধনে অবস্থান করা আর সম্ভব নয়। তাই তিনি পূর্ব পাকিস্তানের মানুষের জন্য স্বাধীন ও পৃথক দেশ করার কথা বলেন। প্রশ্ন: মওলানা ভাসানী কেন লং মার্চ পরিচালনা করেন?উত্তর: মওলানা ভাসানী ছিলেন একজন সত্যিকার দেশপ্রেমিক জনদরদি নেতা। দেশের স্বার্থে সংগ্রাম করা এবং জনগণের সেবা করাই ছিল তাঁর ব্রত। কোনো পদমর্যাদা ও মোহ তাঁকে আকৃষ্ট করতে পারেনি কোনো দিন। জনগণের পাশে থেকে তিনি সব সময় বিভিন্ন জনমুখী কর্মসূচি পালন করেছেন। এসব কর্মসূচির মধ্যে লং মার্চ অন্যতম। গঙ্গা নদীর ওপর ভারত কর্তৃক ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে বাংলাকে মরুকরণ-প্রক্রিয়া শুরু হয়। এই ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে মওলানা ভাসানী ১৯৭৬ সালের ১৬ মে লাখ লাখ জনতাকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত ঐতিহাসিক লং মার্চ পরিচালনা করেন। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল