প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণিজগৎ এক বিস্ময়প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘প্রাণিজগৎ এক বিস্ময়’ প্রবন্ধ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: আমাদের দেশে কোন কোন প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে? এদের বাঁচিয়ে রাখার জন্য আমরা কী করতে পারি?উত্তর: প্রাণিজগতে বিস্ময় সৃষ্টি করেছে এমন জীবজন্তুর সংখ্যা দিন দিন কমে আসছে। আমাদের দেশেও কিছু কিছু প্রাণী প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এদের মধ্যে রয়েছে—গন্ডার, বুনো গরু, বুনো মোষ, বুনো ছাগল ও বুনো কুকুর। এসব প্রাণী পার্বত্য জেলাগুলোতে, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে পাওয়া যেত। বাংলাদেশ থেকে বিলুপ্ত হওয়া প্রাণীর মধ্যে আরও আছে হাড়গিলা, মিঠা পানির কুমির, রাজশকুন, সোনালী বিড়াল, নীল গাই ও হনুমান। এ ছাড়া আরও কিছু প্রাণী বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদের মধ্যে রয়েছে বাঘ, হাতি, হরিণ, বনমোরগ, মদনটেক, কুমির, কচ্ছপ, গুইসাপ, বনরুই, বাঘডাঁস, সজারু, উড়ন্ত কাঠ বিড়ালী, সোনাব্যাঙ প্রভৃতি। এমনকি সুন্দরবনের রয়েলবেঙ্গল টাইগারও এখন সংখ্যায় কমে গেছে।বিলুপ্তপ্রায় এসব প্রাণীকে বাঁচিয়ে রাখার জন্য আমরা অভয়ারণ্য গড়ে তুলতে পারি। বণ্যপ্রাণী সংরক্ষণ আইন কঠোরভাবে মেনে চলার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি। প্রচার মাধ্যমের সাহায্যে বণ্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করার জন্য ব্যাপক প্রচারকাজ পরিচালনার ব্যবস্থা করতে পারি। এ ছাড়া ‘বন্য প্রাণী রক্ষণ দিবস’ পালন করে গণসচেতনতা সৃষ্টি করতে পারি। কেননা, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বন্য প্রাণীদের বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য।