অধ্যায়-৮প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বিজ্ঞানের অষ্টম অধ্যায় থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।নিচের বাক্যগুলো উত্তরপত্রে লেখো। যে বাক্যটি সঠিক সেটির ডানপাশে ‘শুদ্ধ’ এবং যেটি সঠিক নয়, সেটির ডান পাশে ‘ভুল’ লেখো।১. পানি একটি মৌলিক পদার্থ।—ভুল২. বর্তমানে আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা ১১১টি।—শুদ্ধ৩. অধাতু তাপ সুপরিবাহী।—ভুল৪. সাধারণ তাপমাত্রায় অধিকাংশ অধাতুকে গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়।—শুদ্ধ৫. ব্রোমিন অধাতুকে সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায়।—শুদ্ধ৬. কয়লা, গন্ধক, কার্বন ইত্যাদি ধাতুর উদাহরণ।—ভুল৭. আর্সেনিক ও সিলিকনের কিছু কিছু ধর্ম ধাতুর মতো আবার কিছু বৈশিষ্ট্য অধাতুর মতো।—শুদ্ধ৮. ধাতুকে পেটালে ফেটে যায়।—ভুল৯. দুই বা দুয়ের অধিক পরমাণু দিয়ে যৌগিক পদার্থ তৈরি হয়।—শুদ্ধ১০. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় অণু।—ভুল১১. কঠিন পদার্থের অণুগুলো একে অন্যকে আকর্ষণ করে না।—ভুল১২. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে।—শুদ্ধ১৩. লোহা যৌগিক পদার্থ নয়।—শুদ্ধ১৪. নিয়নের অণুতে একটিমাত্র পরমাণু আছে।—শুদ্ধ১৫. ‘চক’কে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে পাওয়া যায় হাইড্রোজেন, কার্বন ও অক্সিজেন।—ভুল১৬. আর্গন, নিয়ন ইত্যাদি মৌলিক পদার্থ।—শুদ্ধ১৭. উত্তপ্ত করলে অধাতুর তুলনায় ধাতু তাড়াতাড়ি উত্তপ্ত হয়।—শুদ্ধ১৮. গ্যাসকে কোনো পাত্রে রাখা যায় না।—ভুল১৯. চুম্বক লোহা ও লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করে।—শুদ্ধ২০. দুটি হাইড্রোজেন ও দুটি অক্সিজেন পরমাণু দিয়ে পানি গঠিত হয়।—ভুল২১. নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন ইত্যাদি গ্যাসের মিশ্রণে বায়ুর সৃষ্টি হয়।—শুদ্ধ২২. কঠিন অবস্থায় অণুসমূহের মধ্যে আকর্ষণ সবচেয়ে বেশি থাকে।—শুদ্ধ২৩. পরমাণু খালি চোখে দেখা যায়।—ভুল২৪. পরমাণু মুক্ত অবস্থায় থাকতে পারে।—ভুল২৫. আর্গন, নিয়ন এগুলো নিষ্ক্রিয় গ্যাস।—শুদ্ধ২৬. একটি চিনির অণু=১২টি কার্বন পরমাণু+২২ হাইড্রোজেন পরমাণু+ ১১টি অক্সিজেন পরমাণু—শুদ্ধ২৭. একটি অ্যামোনিয়ার অণু=একটি নাইট্রোজেন পরমাণু+তিনটি হাইড্রোজেন পরমাণু।—শুদ্ধ২৮. তাপে কঠিন পদার্থের অণুগুলোর কম্পন বেড়ে যায়।—শুদ্ধ২৯. তাপ প্রয়োগের ফলে তরল পদার্থের অণুগুলো পরস্পর থেকে আলাদা হয়ে গ্যাসীয় রূপ ধারণ করে।—শুদ্ধ৩০. অক্সিজেন ও হাইড্রোজেনকে রাসায়নিকভাবে যুক্ত করে পানি তৈরি করা যায়।—শুদ্ধ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল