প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্প কথায় উত্তর  অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শূন্যস্থান পূরণ প্রশ্নটি থাকে। সে আলোকে ধারাবহিকভাবে অধ্যায়ভিত্তিক শূন্যস্থান পূরণ প্রশ্নটি ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৪। অধ্যায়-৮ ১। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় —।উত্তর: মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু।২। একাধিক পরমাণু একসঙ্গে সংযুক্ত হয়ে — সৃষ্টি করে।উত্তর: একাধিক পরমাণু একসঙ্গে সংযুক্ত হয়ে অণু সৃষ্টি করে।৩। — পদার্থ একই ধরনের পরমাণু দিয়ে তৈরি।উত্তর: মৌলিক পদার্থ একই ধরনের পরমাণু দিয়ে তৈরি।৪। — নমনীয়তা গুণ রয়েছে।উত্তর: ধাতুর নমনীয়তা গুণ রয়েছে।৫। বায়ু — পদার্থ নয় কারণ বায়ুর — ও — সহজেই আলাদা করা যায়।উত্তর: বায়ু যৌগিক পদার্থ নয় কারণ বায়ুর অক্সিজেন ও নাইট্রোজেন সহজেই আলাদা করা যায়।৬। অধাতুর — ও — পরিবাহিতা কম।উত্তর: অধাতুর তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা কম।৭। পানি একটি — পদার্থ।উত্তর: পানি একটি যৌগিক পদার্থ।৮। কার্বন — ও — পরিবাহী।উত্তর: কার্বন তাপ ও বিদ্যুৎ পরিবাহী।৯। — মুক্ত অবস্থায় থাকতে পারে।উত্তর: অণু মুক্ত অবস্থায় থাকতে পারে।১০। বায়ু প্রধানত — ও — নিয়ে গঠিত।উত্তর: বায়ু প্রধানত অক্সিজেন ও নাইট্রোজেন নিয়ে গঠিত। অধ্যায়-৮ ১। গাছের পাতায় যে শক্তি সঞ্চিত হয় তা আসে — থেকে।উত্তর: গাছের পাতায় যে শক্তি সঞ্চিত হয় তা আসে আলো থেকে।২। মানুষের কথা, ছুটির ঘণ্টা ও গাড়ির হর্ন—সবই — শক্তির উদাহরণ।উত্তর: মানুষের কথা, ছুটির ঘণ্টা ও গাড়ির হর্ন—সবই শব্দ শক্তির উদাহরণ।৩। কয়লার মধ্যে যে শক্তি জমা থাকে তা হলো — শক্তি।উত্তর: কয়লার মধ্যে যে শক্তি জমা থাকে তা হলো রাসায়নিক শক্তি।৪। শক্তি বলতে কাজ করার — বোঝায়।উত্তর: শক্তি বলতে কাজ করার সামর্থ্য বোঝায়।৫। গতির কারণে কোনো বস্তু যে শক্তি লাভ করে তাকে আমরা — বলি।উত্তর: গতির কারণে কোনো বস্তু যে শক্তি লাভ করে তাকে আমরা গতিশক্তি বলি।৬। শক্তি শুধু — বদলায় — হয় না।উত্তর: শক্তি শুধু রূপ বদলায় ধ্বংস হয় না।৭। তাপ দিলে পদার্থের — ঘটে।উত্তর: তাপ দিলে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে।৮। আলো — চলে।উত্তর: আলো সরল পথে চলে।৯। বিদ্যুৎকোষে — বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করা হয়।উত্তর: বিদ্যুৎকোষে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করা হয়।১০। ম্যাগনেটাইট একটি —।উত্তর: ম্যাগনেটাইট একটি স্বাভাবিক চুম্বক।১১। কয়লার মধ্যে — শক্তি জমা থাকে।উত্তর: কয়লার মধ্যে রাসায়নিক শক্তি জমা থাকে। অধ্যায়-৯ ১। পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর বিশাল আবরণকে বলে —।উত্তর: পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর বিশাল আবরণকে বলে বায়ুমণ্ডল।২। — জায়গা দখল করে।উত্তর: বায়ু জায়গা দখল করে।৩। — বায়ু বাধা প্রদান করে।উত্তর: বলপ্রয়োগে বায়ু বাধা প্রদান করে।৪। বায়ুর — আছে।উত্তর: বায়ুর ওজন আছে।৫। বায়ু একটি —।উত্তর: বায়ু একটি পদার্থ।৬। বায়ুর চাপকে বলে —।উত্তর: বায়ুর চাপকে বলে অ্যাটমোসফিয়ার।৭। ভূপৃষ্ঠে বায়ুচাপ সবচেয়ে —। উত্তর: ভূপৃষ্ঠে বায়ুচাপ সবচেয়ে বেশি।৮। বায়ুর চাপ নির্ণয় করা হয় — সাহায্যে।উত্তর: বায়ুর চাপ নির্ণয় করা হয় ব্যারোমিটারের সাহায্যে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল