প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান বিষয় থেকে ধারাবহিকভাবে অধ্যায়ভিত্তিক শূন্যস্থান পূরণ প্রশ্নটি ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৫। # শূন্যস্থান পূরণ কর। ৯। সমতলে অবস্থিত যেকোনো ব্যারোমিটারের পারদের উচ্চতা —।উত্তর: সমতলে অবস্থিত যেকোনো ব্যারোমিটারের পারদের উচ্চতা ৭৬ সে.মি.।১০। পৃথিবীর সব জায়গায় — সমানভাবে পড়ে না।উত্তর: পৃথিবীর সব জায়গায় সূর্যতাপ সমানভাবে পড়ে না।১১। বিষুবীয় অঞ্চলে — প্রায় সময়ই খাড়াভাবে পড়ে।উত্তর: বিষুবীয় অঞ্চলে সূর্যরশ্মি প্রায় সময়ই খাড়াভাবে পড়ে।১২। বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠের — রক্ষা করে।উত্তর: বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠের তাপের সমতা রক্ষা করে।১৩। শক্তি উৎপাদনে ও সেচের কাজে — ব্যবহূত হয়।উত্তর: শক্তি উৎপাদনে ও সেচের কাজে বায়ুকল ব্যবহূত হয়।১৪। বিষুব রেখা বরাবর স্থানসমূহে সূর্য সারা বছর — কিরণ দেয়।উত্তর: বিষুব রেখা বরাবর স্থানসমূহে সূর্য সারা বছর খাড়াভাবে কিরণ দেয়।১৫। ভূপৃষ্ঠের ওপর অনেক দূর পর্যন্ত বিস্তৃত বায়ুর আবরণকে — বলে।উত্তর: ভূপৃষ্ঠের ওপর অনেক দূর পর্যন্ত বিস্তৃত বায়ুর আবরণকে বায়ুমণ্ডল বলে।১৬। বায়ুমণ্ডলের চাপ বায়ুস্তম্ভের — -এর ওপর নির্ভর করে।উত্তর: বায়ুমণ্ডলের চাপ বায়ুস্তম্ভের ওজন-এর ওপর নির্ভর করে।১৭। বেশি তাপের ফলে বায়ুর — এবং কম তাপের জন্য — সৃষ্টি হয়।উত্তর: বেশি তাপের ফলে বায়ুর নিম্নচাপ এবং কম তাপের জন্য উচ্চতাপ সৃষ্টি হয়।১৮। বায়ুপ্রবাহের গতি খুব বেড়ে গেলে তাকে আমরা — বলি।উত্তর: বায়ুপ্রবাহের গতি খুব বেড়ে গেলে তাকে আমরা ঝড় বলি।১৯। বায়ুচাপের পার্থক্যের দরুন — সৃষ্টি হয়।উত্তর: বায়ুচাপের পার্থক্যের দরুন বায়ুপ্রবাহের সৃষ্টি হয়।২০। বায়ুপ্রবাহের প্রধান কারণ — তাপ।উত্তর: বায়ুপ্রবাহের প্রধান কারণ সূর্যের তাপ।২১। পৃথিবীর অঞ্চল ভেদে — তফাৎ হয়।উত্তর: পৃথিবীর অঞ্চল ভেদে জলবায়ু তফাৎ হয়।২২। জলীয় বাষ্প বায়ুর চেয়ে —।উত্তর: জলীয় বাষ্প বায়ুর চেয়ে হালকা।২৩। সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরে ওঠে গেলে — কমে যায়।উত্তর: সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরে ওঠে গেলে বায়ুচাপ কমে যায়।২৪। অন্যান্য পদার্থের মতো বায়ুর — ও — আছে।উত্তর: অন্যান্য পদার্থের মতো বায়ুর ভর ও ওজন আছে।অধ্যায়-১১১। আবহাওয়া কোনো একটি স্থানের — ওপর নির্ভর করে।উত্তর: আবহাওয়া কোনো একটি স্থানের দিনের অবস্থার ওপর নির্ভর করে।২। — হলো কোনো স্থানের ওপর কয়েক বছরের আবহাওয়ার গড় ফল।উত্তর: জলবায়ু হলো কোনো স্থানের ওপর কয়েক বছরের আবহাওয়ার গড় ফল।৩। বিষুবরেখায় — সারা বছর প্রায় খাড়াভাবে পড়ে।উত্তর: বিষুবরেখায় সূর্যরশ্মি সারা বছর প্রায় খাড়াভাবে পড়ে।৪। বিষুবীয় অঞ্চলে — প্রায় সমান হয়।উত্তর: বিষুবীয় অঞ্চলে দিনরাতও প্রায় সমান হয়।৫। যেখানে বনভূমি বেশি সেখানে — কম থাকে।উত্তর: যেখানে বনভূমি বেশি সেখানে বায়ুর তাপমাত্রা কম থাকে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল