শূন্যস্থান পূরণ অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান বিষয় থেকে ধারাবহিকভাবে অধ্যায়ভিত্তিক শূন্যস্থান পূরণ প্রশ্নটি ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৫। অধ্যায়-১২ ১। সৌরজগতে একমাত্র — আলো আছে।উত্তর: সৌরজগতে একমাত্র সূর্যেরই আলো আছে।২। পৃথিবীই একমাত্র গ্রহ যেখানে আজ পর্যন্ত — খোঁজ পাওয়া গেছে।উত্তর: পৃথিবীই একমাত্র গ্রহ যেখানে আজ পর্যন্ত জীবনের খোঁজ পাওয়া গেছে।৩। পৃথিবীর উত্তর প্রান্তবিন্দুকে — ও দক্ষিণ প্রান্তবিন্দুকে — বলে।উত্তর: পৃথিবীর উত্তর প্রান্তবিন্দুকে উত্তর মেরু ও দক্ষিণ প্রান্তবিন্দুকে দক্ষিণ মেরু বলে।৪। পৃথিবীর আহ্নিক গতির ফলেই কোনো একটি স্থানে কখনো দিন এবং কখনো রাত।উত্তর: পৃথিবীর আহ্নিক গতির ফলেই কোনো একটি স্থানে কখনো দিন এবং কখনো রাত।৫। ধূমকেতুর আকৃতি — মতো।উত্তর: ধূমকেতুর আকৃতি অনেকটা ঝাঁটার মতো।৬। সৌরজগতের অন্যরকম সদস্য হচ্ছে —।উত্তর: সৌরজগতের অন্যরকম সদস্য হচ্ছে পৃথিবী।৭। — মহাকাশের একটি আশ্চর্য বস্তু।উত্তর: ধূমকেতু মহাকাশের একটি আশ্চর্য বস্তু।৮। শুকতারা বা সন্ধ্যাতারার আসল নাম —।উত্তর: শুকতারা বা সন্ধ্যাতারার আসল নাম শুক্রগ্রহ।৯। সব গ্রহ — প্রদক্ষিণ করে।উত্তর: সব গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে।১০। পৃথিবী — একটি গ্রহ।উত্তর: পৃথিবী সূর্যের একটি গ্রহ।১১। সূর্য একটি —। উত্তর: সূর্য একটি নক্ষত্র।১২। লিপইয়ারের বছর ৩৬৬ দিনে হয়।উত্তর: লিপইয়ারের বছর ৩৬৬ দিনে হয়।১৩। বিজ্ঞানী এডমন্ড হ্যালি ১৬৮২ সালে হ্যালির ধূমকেতু আবিষ্কার করেন।উত্তর: বিজ্ঞানী এডমন্ড হ্যালি ১৬৮২ সালে হ্যালির ধূমকেতু আবিষ্কার করেন। অধ্যায়-১৩ ১। একসময় মানুষ সব খাবারই — খেত।উত্তর: একসময় মানুষ সব খাবারই কাঁচা খেত।২। বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক খুবই —।উত্তর: বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক খুবই ঘনিষ্ঠ।৩। রকেট তৈরি হয়েছে — ওপর ভিত্তি করে।উত্তর: রকেট তৈরি হয়েছে মহাকর্ষ সূত্রের ওপর ভিত্তি করে।৪। ফসলের বীজ বোনার যন্ত্রের নাম — ।উত্তর: ফসলের বীজ বোনার যন্ত্রের নাম ড্রামসিডার।৫। — ব্যবহূত হয় হূদরোগ নির্ণয়ে।উত্তর: ইসিজি ব্যবহূত হয় হূদরোগ নির্ণয়ে।৬। — ব্যবহার করে রক্তপাত ছাড়াই অস্ত্রোপচার করা যায়।উত্তর: লেজার রশ্মি ব্যবহার করে রক্তপাত ছাড়াই অস্ত্রোপচার করা যায়।৭। — প্রথম স্বয়ংক্রিয় দরজা তৈরি করেন।উত্তর: আলেকজান্দ্রিয়ার হেরন প্রথম স্বয়ংক্রিয় দরজা তৈরি করেন।৮। প্রথম রিমোট কন্ট্রোল তৈরি হয় ১৮৯৮ সালে।উত্তর: প্রথম রিমোট কন্ট্রোল তৈরি হয় ১৮৯৮ সালে।৯। — পদার্থ পৃথিবীর বায়ুমণ্ডলের ওজন স্তরকে নষ্ট করে দেয়।উত্তর: সিএফসি পদার্থ পৃথিবীর বায়ুমণ্ডলের ওজন স্তরকে নষ্ট করে দেয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল