প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান বিষয় থেকে ধারাবহিকভাবে অধ্যায়ভিত্তিক শূন্যস্থান পূরণ প্রশ্নটি ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৭। অধ্যায়-১৪ ১। তথ্য যোগাযোগ বলতে — বোঝায়।উত্তর: তথ্য যোগাযোগ বলতে তথ্যের আদান-প্রদান বোঝায়।২। পোস্টার, ছবি, বই এসবও — আদান-প্রদানের —।উত্তর: পোস্টার, ছবি, বই এসবও তথ্য আদান-প্রদানের মাধ্যম।৩। ১৮৩৭ সালে — বৈদ্যুতিক টেলিফোন আাাবিষ্কার করেন।উত্তর: ১৮৩৭ সালে স্যামুয়েল বৈদ্যুতিক টেলিফোন আাাবিষ্কার করেন।৪। টেলিফোনে কথা বলার সময় শব্দকে — রূপান্তরিত করা হয়।উত্তর: টেলিফোনে কথা বলার সময় শব্দকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত করা হয়।৫। বেতার যন্ত্রে — প্রয়োজন হয় না।উত্তর: বেতার যন্ত্রে তারের প্রয়োজন হয় না।৬। যোগাযোগ আমদের জীবনের —।উত্তর: যোগাযোগ আমদের জীবনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।৭। যোগাযোগব্যবস্থাকে ভালো রাখার জন্য আমাদের — ও — হওয়া প্রয়োজন।উত্তর: যোগাযোগব্যবস্থাকে ভালো রাখার জন্য আমাদের যত্নবান ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।৮। পরিবার থেকে — বড়।উত্তর: পরিবার থেকে সমাজ বড়।৯। ভূ-উপগ্রহকে পৃথিবী থেকে — মনে হয়।উত্তর: ভূ-উপগ্রহকে পৃথিবী থেকে স্থির মনে হয়।১০। টেলিপ্রিন্টারের সাহায্যে — পৃথিবীর খবর দ্রুত লাভ করেন।উত্তর: টেলিপ্রিন্টারের সাহায্যে সাংবাদিকেরা পৃথিবীর খবর দ্রুত লাভ করেন।১১। মানুষ তার পরিবেশকে — করতে পারে।উত্তর: মানুষ তার পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে।১২। প্রকৃতির নিয়ম আবিষ্কার করতে বিজ্ঞানীরা — করেন।উত্তর: প্রকৃতির নিয়ম আবিষ্কার করতে বিজ্ঞানীরা নানারকম পরীক্ষা-নিরীক্ষা করেন।১৩। প্রযুক্তি আমাদের দিয়েছে নানা — উৎস।উত্তর: প্রযুক্তি আমাদের দিয়েছে নানা শক্তির উৎস।১৪। বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে নতুন সব কৃত্রিম — আমরা পাচ্ছি।উত্তর: বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে নতুন সব কৃত্রিম বস্তু আমরা পাচ্ছি।১৫। রোবট হচ্ছে — যন্ত্র।উত্তর: রোবট হচ্ছে কম্পিউটারচালিত স্বয়ংক্রিয় যন্ত্র।অধ্যায়-১৫১। নির্মল —, উর্বর —, বিশুদ্ধ — পরিবেশকে সুন্দর রাখে।উত্তর: নির্মল বায়ু, উর্বর মাটি, বিশুদ্ধ পানি পরিবেশকে সুন্দর রাখে।২। — ফলে বনের গাছ পুড়ে যায়।উত্তর: দাবানলের ফলে বনের গাছ পুড়ে যায়।৩। পোড়া মাটিতে — জন্মায় না।উত্তর: পোড়া মাটিতে ফসল জন্মায় না।৪। মানুষ নিজের সুবিধার জন্য — ক্ষতি করে।উত্তর: মানুষ নিজের সুবিধার জন্য প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করে।৫। নদীনালা ভরাট করলে — সৃষ্টি হয়।উত্তর: নদীনালা ভরাট করলে জলাবদ্ধতার সৃষ্টি হয়।৬। গাছপালা বায়ুমণ্ডলে — ছাড়ে।উত্তর: গাছপালা বায়ুমণ্ডলে অক্সিজেন ছাড়ে।৭। গাছপালা বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে —।উত্তর: গাছপালা বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড।৮। — ও — পানিতে মিশে পানি দূষিত করে।উত্তর: কীটনাশক ও রাসায়নিক সার পানিতে মিশে পানি দূষিত করে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল