প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-৮প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান বিষয় থেকে ধারাবহিকভাবে অধ্যায়ভিত্তিক শূন্যস্থান পূরণ প্রশ্নটি ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৮। অধ্যায়-১৫ ৯। পলিথিন ও প্লাস্টিক — না।উত্তর: পলিথিন ও প্লাস্টিক পচে না।১০। জৈব আবর্জনা — বায়ু দূষিত হয়।উত্তর: জৈব আবর্জনা পোড়ালে বায়ু দূষিত হয়।১১। — মাটিতে ব্যবহারে মাটি উর্বরতা বৃদ্ধি পায়।উত্তর: জৈব সার মাটিতে ব্যবহারে মাটি উর্বরতা বৃদ্ধি পায়।১২। বাড়ির আশপাশে — লাগাতে হবে।উত্তর: বাড়ির আশপাশে গাছ লাগাতে হবে। অধ্যায়-১৬ ১। বাংলাদেশের জনসংখ্যা প্রায় — কোটি।উত্তর: বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৪ কোটি।২। বাংলাদেশের অপ্রাপ্তবয়স্ক লোকের মোট সংখ্যা শতকরা প্রায় — জন।উত্তর: বাংলাদেশের অপ্রাপ্তবয়স্ক লোকের মোট সংখ্যা শতকরা প্রায় ৪৫ জন।৩। আদমশুমারি হয় — বছর পরপর।উত্তর: আদমশুমারি হয় ১০ বছর পরপর।৪। জন্মহার ও মৃত্যুহার সমান থাকলে জনসংখ্যা — থাকে।উত্তর: জন্মহার ও মৃত্যুহার সমান থাকলে জনসংখ্যা স্থিতিশীল থাকে।৫। বাংলাদেশে গড়ে প্রতি বর্গকিলোমিটারে — জন লোক বাস করে।উত্তর: বাংলাদেশে গড়ে প্রতি বর্গকিলোমিটারে ৮৭৬ জন লোক বাস করে।৬। জনসংখ্যা বাড়লে মাথাপিছু জমির পরিমাণ — যায়।উত্তর: জনসংখ্যা বাড়লে মাথাপিছু জমির পরিমাণ কমে যায়।৭। মাথাপিছু আয় বাড়লে জীবনযাত্রার — বাড়ে।উত্তর: মাথাপিছু আয় বাড়লে জীবনযাত্রার মান বাড়ে।৮। — মাথাপিছু আয় সবচেয়ে বেশি।উত্তর: জাপানের মাথাপিছু আয় সবচেয়ে বেশি।৯। বাংলাদেশ — দেশ।উত্তর: বাংলাদেশ কৃষিপ্রধান দেশ।অধ্যায়-১৭১। নিম ও করলার রসের স্বাদ —।উত্তর: নিম ও করলার রসের স্বাদ তিতা।২। নিমগাছের পাতা — নয়।উত্তর: নিমগাছের পাতা সরল নয়।৩। নিমের ফুল — রঙের।উত্তর: নিমের ফুল সাদা রঙের।৪। নিমের ফল — ও —।উত্তর: নিমের ফল ছোট ও সবুজ।৫. — পদার্থের কারণে নিম তিতা।উত্তর: নিন্বিডিন পদার্থের কারণে নিম তিতা।৬. নিমগাছ — বছরের বেশি বাঁচে।উত্তর: নিমগাছ দুই শ বছরের বেশি বাঁচে।৭. — সালে ভারতবর্ষে সর্বপ্রথম নিম নিয়ে গবেষণা শুরু হয়।উত্তর: ১৯৪২ সালে ভারতবর্ষে সর্বপ্রথম নিম নিয়ে গবেষণা শুরু হয়।৮. কৃষিক্ষেতে নিম — হিসেবে ব্যবহূত হয়।উত্তর: কৃষিক্ষেতে নিম কীটনাশক হিসেবে ব্যবহূত হয়।৯. নিমগাছের বাতাস —।উত্তর: নিমগাছের বাতাস স্বাস্থ্যকর।১০. নিম — ও — কাদামাটিতে জন্মে।উত্তর: নিম শুষ্ক ও ঘন কাদামাটিতে জন্মে।