প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১০  শক্তিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব।# সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও।প্রশ্ন: বিদ্যুৎ কত প্রকার ও কী কী? উত্তর: বিদ্যুৎ দুই প্রকার যথা: ১) স্থির বিদ্যুৎ ২) চলবিদ্যুৎ। প্রশ্ন: চুম্বকের মেরু কয়টি এবং কী কী? চুম্বকের পাঁচটি ব্যবহার উল্লেখ করো। উত্তর: চুম্বকের মেরু দুটি। যেমন: উত্তর মেরু ও দক্ষিণ মেরু।চুম্বকর পাঁচটি ব্যবহার: ১. চুম্বকের সাহায্যে জাহাজে ভারী মালামাল ওঠানো হয়। ২. চুম্বক ব্যবহার করে জেনারেটর তৈরি করা হয়। ৩. দিক নির্দেশক যন্ত্রে চুম্বক ব্যবহার করা হয়। ৪. চুম্বকের সাহায্য বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়। ৫. বাচ্চাদের নানা ধরনের খেলনায় চুম্বকের ব্যবহার লক্ষ করা যায়।প্রশ্ন: শব্দ কীভাবে উৎপন্ন হয়? উত্তর: কম্পনই শব্দ উৎপত্তির মূল কারণ। হাত থেকে কোনো ধাতব বস্তু মেঝেতে পড়ে গেলে বস্তুটি কাঁপতে থাকে এবং শব্দের সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে যদি বস্তুটিকে হাত দিয়ে চেপে ধরা হয়, তবে কম্পন ও শব্দ উভয়ই থেমে যায়। এ থেকেই বোঝা যায়, বস্তুর কম্পন থেকেই শব্দ উৎপন্ন হয়। প্রশ্ন: শব্দ চলাচলের জন্য কিসের প্রয়োজন হয়? উত্তর: শব্দ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। যেমন: বায়ু। বায়ু না থাকলে কোনো শব্দই শোনা যেত না। প্রশ্ন: লোডশেডিং কী? উত্তর: আমাদের দেশে দিন দিন বিদ্যুতের চাহিদা বাড়ছে। কিন্তু বিদ্যুতের উৎপাদন, বিদ্যুতের চাহিদার সঙ্গে তাল মেলাতে পারছে না। তাই পরিকল্পনা করে, হিসাব করে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ প্রবাহ নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হয়। একে লোডশেডিং বলে।