অধ্যায়-১০ শক্তিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব।# সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও।প্রশ্ন: তাপের উৎস কী কী?উত্তর: তাপের প্রধান উৎস হলো সূর্য। এ ছাড়া তেল, গ্যাস, কয়লা, কাঠ পুড়িয়ে তাপ পাওয়া যায়। আমরা যে খাবার খাই, তা থেকেও আমাদের শরীরে তাপ উৎপন্ন হয়। প্রশ্ন: তাপ প্রয়োগে পদার্থের কী কী পরিবর্তন হয়? উত্তর: তাপ প্রয়োগে পদার্থের যে পরিবর্তন হয়, তা নিচে দেওয়া হলো।১. তাপ প্রয়োগে ধাতু প্রসারিত হয়। এ জন্য গ্রীষ্মকালে রেললাইন যাতে প্রসারিত হয়ে বেঁকে না যায়, সেজন্য রেললাইনের মাঝে ফাঁক রাখা হয়। ২. তাপ দিলে বস্তুটি তাপ গ্রহণ করে উত্তপ্ত হয়। যেমন: লোহার একটি টুকরার এক প্রান্তে তাপ দিলে ধীরে ধীরে অপর প্রান্তও গরম হয়। ৩. তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্যাসীয় পদার্থও আয়তনে বৃদ্ধি পায়। ৪. তাপের সাহায্যে পানিকে বাষ্পে রূপান্তরিত করা হয়। এই বাষ্পের গতিশক্তির সাহায্য জেনারেটর চালালে বিদ্যুৎশক্তি পাওয়া যায়। ৫. উড়োজাহাজে পেট্রল পোড়ালে প্রচণ্ড তাপশক্তি উৎপন্ন হয়। এ তাপশক্তি উড়োজাহাজের গতিশক্তির জোগান দেয় এবং তা উড়ে চলে। প্রশ্ন: স্বচ্ছ, অস্বচ্ছ ও ঈষদচ্ছ পদার্থ বলতে কী বোঝায়? এদের প্রতিটির উদাহরণ দাও। উত্তর: স্বচ্ছ পদার্থ: যেসব পদার্থের ভেতর দিয়ে আলো সহজে চলাচল করতে পারে তাদের স্বচ্ছ পদার্থ বলে। যেমন: কাচ ও বাতাস স্বচ্ছ পদার্থ।অস্বচ্ছ পদার্থ: যেসব পদার্থের মধ্য দিয়ে আলো প্রবেশ করতে পারে না, তাদের অস্বচ্ছ পদার্থ বলে। যেমন: কাঠ ও ধাতব পাত অস্বচ্ছ পদার্থ। ঈষদচ্ছ পদার্থ: যেসব পদার্থের মধ্য দিয়ে আলো আংশিক চলাচল করতে পারে, তাদের ঈষদচ্ছ পদার্থ বলে। যেমন: সামান্য ময়লা পানি, ঘষা কাচ, তেলে ভেজা কাগজ ইত্যাদি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালপ্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: সমাজ