প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১০  বায়ুপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায় থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।# শূন্যস্থানপূরণ করো।প্রশ্ন: বায়ুর চাপ ওঠানামার সঙ্গে সঙ্গে — পারদের উচ্চতা কমতে ও বাড়তে থাকে।উত্তর: বায়ুচাপ ওঠানামার সঙ্গে সঙ্গে ব্যারোমিটারে পারদের উচ্চতা কমতে ও বাড়তে থাকে।প্রশ্ন: শক্তি উৎপাদনে ও সেচের কাজে — ব্যবহূত হয়।উত্তর: শক্তি উৎপাদনে ও সেচের কাজে বায়ুকল ব্যবহূত হয়।# সঠিক উত্তর দাও।প্রশ্ন: বায়ুর ওজন আছে, বায়ু জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা দেয়—সুতরাং বায়ুকে কী বলা যায়?ক. পদার্থ খ. শক্তি গ. প্রযুক্তি ঘ. বলউত্তর: ক. পদার্থ।প্রশ্ন: বায়ু এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় কেন?ক. এটা বায়ুর ধর্ম খ. আশপাশের বায়ু চাপ দেয় বলে গ. তাপের তারতম্যের কারণে ঘ. বায়ু পদার্থ বলেউত্তর: গ. তাপের তারতম্যের কারণে।প্রশ্ন: মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলে গরম বেশি কেন?ক. বিষুবীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে খ. মেরু অঞ্চল সূর্যের খুব কাছে বলে গ. মেরু অঞ্চলে সূর্য কোনো দিনই ওঠে না বলে ঘ. বিষুবীয় অঞ্চলে পানির পরিমাণ কম বলেউত্তর: ক. বিষুবীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে।প্রশ্ন: বায়ুচাপ কোথায় সবচেয়ে বেশি?ক. সমুদ্রপৃষ্ঠে খ. ভূপৃষ্ঠে গ. ঊর্ধ্বাকাশে ঘ. পাহাড়ের চূড়ায়উত্তর: খ. ভূপৃষ্ঠে।প্রশ্ন: বায়ুর চাপ নির্ণয় করার যন্ত্রের নাম কী?ক. থার্মোমিটার খ. ল্যাকটোমিটার গ. স্পিডোমিটার ঘ. ব্যারোমিটারউত্তর: ঘ. ব্যারোমিটার।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল