প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১৩ ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।# শূন্যস্থানপূরণ করো।প্রশ্ন: লেজার রশ্মি ব্যবহার করে—ছাড়াই জটিল অস্ত্রোপচার করা হচ্ছে।উত্তর: লেজার রশ্মি ব্যবহার করে রক্তপাত ছাড়াই জটিল অস্ত্রোপচার করা হচ্ছে।প্রশ্ন: রোবট হচ্ছে—চালিত যন্ত্র।উত্তর: রোবট হচ্ছে কম্পিউটার চালিত যন্ত্রপ্রশ্ন: যেসব কাজ মানুষের জন্য বিপজ্জনক, সেসব কাজে মানুষের পরিবর্তে ব্যবহার হচ্ছে—।উত্তর: যেসব কাজ মানুষের জন্য বিপজ্জনক, সেসব কাজে মানুষের পরিবর্তে ব্যবহার হচ্ছে রোবট।প্রশ্ন: রোবট মানুষের পরিবর্তে অনেক—কাজও করছে।উত্তর: রোবট মানুষের পরিবর্তে অনেক সূক্ষ্ন কাজও করছে।প্রশ্ন: স্বয়ংক্রিয় দরজা আপনা আপনি খুলে যায়। তাই এর নাম—।উত্তর: স্বয়ংক্রিয় দরজা আপনা আপনি খুলে যায়, তাই এর নাম স্বয়ংক্রিয় দরজা।প্রশ্ন: প্রথম স্বয়ংক্রিয় দরজা তৈরি করেন আলেকজান্দ্রিয়ার—।উত্তর: প্রথম স্বয়ংক্রিয় দরজা তৈরি করেন আলেকজান্দ্রিয়ার হেরন।# ভুল-শুদ্ধ নির্ণয় কর।১। একসময় মানুষ সব খাবারই কাঁচা খেত।—‘শুদ্ধ’২। মানুষ তার বুদ্ধি ও মেধার জোরে আবিষ্কার করল আগুন।—‘শুদ্ধ’৩। জ্ঞান অর্জনের প্রক্রিয়া হলো বিজ্ঞান।— ‘শুদ্ধ’৪। বিজ্ঞানের অধিকারকে প্রয়োগ বা ব্যবহার করাকেই প্রযুক্তি বলে। —‘শুদ্ধ’৫। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কযুক্ত নয়। —‘ভুল’৬। ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি আধুনিক প্রযুক্তি। —‘ভুল’৭। রকেট, কৃত্রিম উপগ্রহ, ট্রাকটর ইত্যাদি পুরোনো প্রযুক্তি।—‘ভুল’৮। কৃষি প্রযুক্তিতে কীট ও বালাই নাশকের অপব্যবহার পরিবেশ সংরক্ষণ করছে। —‘ভুল’৯। কলকারখানার ধোঁয়া ও বর্জ্য বায়ু, পানি ও মাটি দূষিত করেছে। —‘শুদ্ধ’১০। কৃষিপ্রযুক্তি কৃষকের শ্রম বাড়িয়েছে, উৎপাদন হ্রাস করেছে। —‘ভুল’১১। লেজার রশ্মি ব্যবহার করে রক্তপাত ছাড়াই অনেক জটিল অস্ত্রোপচার করা হচ্ছে।—‘শুদ্ধ’১২। শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গের অবস্থা দেখার জন্য আলট্রাসনোগ্রাফি ব্যবহার করা হয়।—‘ভুল’১৩। ইনসুলিন ডায়াবেটিস রোগের ওষুধ।—‘শুদ্ধ’১৪। চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের ফলে আজকাল অনেক মারাত্মক রোগের নিরাময় সম্ভব হয়েছে।—‘শুদ্ধ’# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল