অধ্যায়-১৪প্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১৪ ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।# শূন্যস্থানপূরণ করো।প্রশ্ন: যে টেলিফোন আমরা পকেটে নিয়ে ঘুরে বেড়াই, সেটির নাম—টেলিফোন।উত্তর: যে টেলিফোন আমরা পকেটে নিয়ে ঘুরে বেড়াই, সেটির নাম মোবাইল টেলিফোন।প্রশ্ন: অপটিক্যাল ফাইবার হচ্ছে অত্যন্ত সরু—এর তন্তু।উত্তর: অপটিক্যাল ফাইবার হচ্ছে অত্যন্ত সরু কাচ-এর তন্তু।প্রশ্ন: কিবোর্ড ও—ব্যবহার করে আমরা কম্পিউটারে তথ্য পাঠাই।উত্তর: কিবোর্ড ও মাউস ব্যবহার করে আমরা কম্পিউটারে তথ্য পাঠাই।প্রশ্ন: কম্পিউটারের—হচ্ছে আউটপুট ইউনিটের উদাহরণ।উত্তর: কম্পিউটারের মনিটর হচ্ছে আউটপুট ইউনিটের উদাহরণ।প্রশ্ন: বিশাল আকৃতির কম্পিউটারকে বলে—কম্পিউটার।উত্তর: বিশাল আকৃতির কম্পিউটারকে বলে সুপার কম্পিউটার।প্রশ্ন: কম্পিউটার ব্যবহার করে তথ্য আদান-প্রদানের নাম—।উত্তর: কম্পিউটার ব্যবহার করে তথ্য আদান-প্রদানের নাম ইন্টারনেট।প্রশ্ন: তথ্য যোগাযোগ বলতে তথ্য—বোঝায়।উত্তর: তথ্য যোগাযোগ বলতে তথ্য আদান-প্রদানকে বোঝায়।প্রশ্ন: আজকাল উপগ্রহের পাশাপাশি—সংযোগ দেওয়া শুরু হয়েছে।উত্তর: আজকাল উপগ্রহের পাশাপাশি ফাইবার অপটিক সংযোগ দেওয়া শুরু হয়েছে।প্রশ্ন: টেলিফোনে কথা বলার সময় শব্দকে—রূপান্তরিত করা হয়।উত্তর: টেলিফোনে কথা বলার সময় শব্দকে তরঙ্গে রূপান্তরিত করা হয়।প্রশ্ন:—শব্দটির অর্থ হচ্ছে গতিশীল।উত্তর: মোবাইল শব্দটির অর্থ হচ্ছে গতিশীল।প্রশ্ন: কৃত্রিম উপগ্রহকে আমরা—বলি।উত্তর: কৃত্রিম উপগ্রহকে আমরা ভূ-উপগ্রহ বলি।প্রশ্ন: তথ্যের মহাসাগর হলো—।উত্তর: তথ্যের মহাসাগর হলো ইন্টারনেট।প্রশ্ন: রেডিও-টেলিভিশনের তথ্যপ্রবাহ—।উত্তর: রেডিও-টেলিভিশনের তথ্যপ্রবাহ একমুখী।প্রশ্ন: একমুখী তথ্যপ্রবাহকে বলে—বা—।উত্তর: একমুখী তথ্যপ্রবাহকে বলে ব্রডকাস্ট বা প্রচারধর্মী।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল